বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১২ আগস্ট ২০২৫ ১৩ : ৫৯Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: ছেলের শুক্রাণুর সংখ্যা কম। পরীক্ষার রিপোর্ট সামনে আসতেই মুষড়ে পড়েছিল পরিবার। কিন্তু সকলের চাই উত্তরাধিকারী। আর এর জন্য অন্য উপায় বলেছিলেন ছেলেই। তাঁর অনুমতি নিয়ে পুত্রবধূকে লাগাতার ধর্ষণ করার অভিযোগ উঠেছে শ্বশুরের বিরুদ্ধে। এমনকী বিবাহিত দেওরের যৌন লালসার শিকার হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। স্বামীর অনুমতি নিয়ে শ্বশুর ও দেওর দিনের পর দিন বধূকে ধর্ষণ করেছে বলে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে।
এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটেছে গুজরাটের ভদোদরায়। মঙ্গলবার পুলিশ সূত্রে খবর, নভোপুরা থানায় শ্বশুর ও দেওরের বিরুদ্ধে লাগাতার ধর্ষণের অভিযোগ জানিয়েছেন তরুণী। এমনকী তাঁদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছেন তিনি। পাশাপাশি অভিযোগ জানিয়েছেন নিজের স্বামীর বিরুদ্ধেও। তরুণীর অভিযোগ, শ্বশুর ও দেওরের কেচ্ছা যাতে ফাঁস না করা হয়, তার জন্য রোজ ব্ল্যাকমেল করতেন স্বামী। এমনকী তাঁর অশালীন ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার হুমকিও দিয়েছিলেন।
তরুণী পুলিশকে জানিয়েছেন, ২০২৪ সালে ফেব্রুয়ারি মাসে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন। শ্বশুরবাড়িতে পা রাখার পর থেকে অশান্তি শুরু হয়। শ্বশুরবাড়ির সদস্যরা দ্রুত তাঁকে সন্তানধারণের জন্য চাপ সৃষ্টি করতে শুরু করেন। শ্বশুরবাড়ির সকলের বক্তব্য ছিল, তাঁর বয়স বেড়েছে। তাই সন্তানধারণের জন্য হয়তো অক্ষম। তাই আইভিএফ পদ্ধতিতে সন্তানধারণের প্রস্তাব দেন। কিন্তু এরপরেই দম্পতির মেডিক্যাল টেস্ট হয়। পরীক্ষায় জানা যায়, স্বামীর শুক্রাণুর সংখ্যা অত্যন্ত কম। তাই সাধারণভাবে সঙ্গমের মাধ্যমে সন্তানধারণ সম্ভব নয়। আইভিএফ পদ্ধতিতেও সন্তানধারণ করা সম্ভব নয়।
এরপরই তরুণী প্রস্তাব দেন, তিনি সন্তান দত্তক নিতে চান। কিন্তু তাতে আপত্তি ছিল শ্বশুরবাড়ির সকল সদস্যের। নির্যাতিতার অভিযোগ, ২০২৪ সালে জুলাই মাসে তিনি ঘরেই ঘুমিয়ে ছিলেন। আচমকা ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেন শ্বশুর। সেদিনই প্রথম শ্বশুর ধর্ষণ করেন পুত্রবধূকে। চিৎকার করলেও কেউ ছুটে এসে রক্ষা করেননি। বরং বারবার চড়, থাপ্পড় মারতে থাকেন বধূকে।
তরুণী আরও জানিয়েছেন, ঘটনাটি স্বামীকে জানিয়েও লাভ হয়নি। উল্টে তাঁকে মুখে কুলুপ এঁটে থাকার হুমকি দিয়েছিলেন স্বামী। এও জানিয়েছিলেন, এই ঘটনাটির বিষয়ে বাইরে জানালে তাঁর নগ্ন ছবি সমাজমাধ্যমে ফাঁস করে দেবেন। এরপরেও শ্বশুর তাঁকে একাধিকবার ধর্ষণ করেন। কিন্তু তারপরেও তরুণী গর্ভবতী হননি।
যৌন নির্যাতন আরও বেড়ে যায় গত বছরের ডিসেম্বর মাস নাগাদ। শ্বশুরের মতোই বিবাহিত দেওর চুপিসারে ঘরে ঢুকে ধর্ষণ করেন বউদিকে। এরপর একাধিকবার দেওর তাঁকে ধর্ষণ করেন বলে অভিযোগ করেছেন তরুণী। শেষমেশ চলতি বছরে জুন মাসে তরুণী গর্ভবতী হন। কিন্তু আগস্ট মাসে গর্ভপাত হয়। এরপরই আরও নির্যাতন শুরু হয়।
গত জুলাই মাসেই পুলিশকে ধর্ষণের বিষয়টি জানিয়েছিলেন তরুণী। শ্বশুর, দেওর ও স্বামীর কেচ্ছা তখনই ফাঁস করেছিলেন তিনি। প্রাথমিক তদন্তে নেমে রবিবার অভিযুক্তদের বিরুদ্ধে এফ আই আর দায়ের করেছে পুলিশ। ঘটনার তদন্ত জারি রয়েছে। ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?