রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১২ আগস্ট ২০২৫ ১৩ : ৫৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: এসআইআর নিয়ে বিরোধীরা সুর চড়াচ্ছেন। রাজ্যের সাংসদ, শাসক দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক মঙ্গলবারেও কেন্দ্রকে বড় চ্যালেঞ্জ দিয়েছেন ওই ইস্যুতে। তার মাঝেই আরও বড় এক ঘটনা সামনে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের সামনে গায়ে কেরোসিন ঢেলে, আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন এক মহিলা। তিনজনেরই পরিকল্পনা এক ছিল, আত্মহত্যার কারণেই কেরোসিন নিয়ে এসেছিলেন তাঁরা, প্রাথমিকভাবে জানা গিয়েছে তেমনটাই। তাতক্ষণিকভাবে ওই মহিলাকে থামানো হয় এবং উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে এসএসকেএম হাসপাতালে।
ঘটনা প্রসঙ্গে হেয়ার স্ট্রিট থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে, এসআইআর আতঙ্কে চরম পদক্ষেপ বেছে নিয়েছেন। জানা গিয়েছে, এসআইআর-এর কারণে ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়েছে তাঁদের। সে কারণেই এই সিদ্ধান্ত। পুলিশ জানিয়েছে, যে মহিলা গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন, তিনি আমগাছিয়ার পূর্ণিমা হালদার। অন্য দু' জন হলেন সুতিষ্ণা সাপুই এবং বন্দনা নস্কর।
অপর এক সূত্রে খবর, আমগাছিয়া সৃষ্টি সংঘ প্রাথমিক বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের সদস্য ছিলেন তাঁরা। ২০২৫ সালে নির্বাচন হয় এই কো-অপরেটিভ এর। ২০২৪ সালে ওই নির্বাচনের তালিকা থেকে বেশকিছু সদস্যের নাম বাদ যায়। ন্যায় বিচারের দাবিতে তাঁরা আদালতের দ্বারস্থ হয়েছিলেন। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ পুনরায় ভোটার তালিকা প্রকাশ এর নির্দেশ দিলেও কো-অপারেটিভ তা করে নি। অভিযোগ, সেই কারণেই আত্মহত্যার পথ বেছে নিয়েছেন তাঁরা।
এসআইআর, ভোটার তালিকা নিয়ে সরগরম দেশের রাজনীতি। সোমবার দিল্লিতে বিরোধী দলের সাংসদরা প্রতিবাদ মিছিল করে নির্বাচন কমিশনের সদর দপ্তরে যাওয়ার পথে বাধার সম্মুখীন হন। আটক, আরও জোরদার হয় বিক্ষোভ। পুলিশি বাধা, আটক, গ্রেপ্তার স্লোগানে সোমে উত্তাল হয়েছিল রাজধানীর পথ।
মঙ্গলবার তৃণমূল কংগ্রেস সাংসদ অভিষেক ব্যানার্জি এসআইআর ইস্যুতে সুর চড়িয়েছেন। একযোগে তোপ দাগেন কেন্দ্রকে, নির্বাচন কমিশনকে। সঙ্গে মোদি সরকারের সামনে দিলেন একেবারে বড় চ্যালেঞ্জ। মনে করালেন, যদি ভোটার তালিকায় গরমিল থেকে থাকে, তাহলে কেন্দ্রের সরকার সেই গরমিল তালিকার ভিত্তিতেই গড়ে উঠেছে। যদি এসআইআর করতেই হয়, তাহলে ওই গরমিল তালিকার ভিত্তিতে জিতে আসা জনপ্রতিনিধিদের উচিত পদত্যাগ করে, নতুন ভোট করানো। দৃষ্টান্ত স্থাপন করা উচিত কেন্দ্রের।
এদিন অভিষেক বলেন, 'আমি যদি নির্বাচন কমিশনের কথা ঠিক ধরেও নিই, যে ভোটার তালিকায় বা ইলেক্টোরাল রোল-এ গরমিল রয়েছে, তাহলে প্রথম ধাপ কী হওয়া উচিত? এই ইলেক্টোরাল রোল বা ভোটার তালিকার ভিত্তিতে যাঁরা নির্বাচিত হয়েছেন, এক বছর আগে যে নির্বাচন হয়েছে, প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন, সরকার তৈরি হয়েছে। এতে ভুল, গরমিল থাকলে, সমগ্র কেন্দ্র সরকারকে পদত্যাগ করা উচিত।' তৃণমূল সাংসদ বলেন, 'বিজেপি শুরু করুক। আমরা সবাই পদত্যাগ করব। লোকসভা ভেঙে দিয়ে, গোটা দেশে এসআইআর হোক। কেউ নিষেধ করেনি।'
ঠিক সেই সময়েই, সেই ভোটার তালিকা থেকে নাম বাদ নিয়ে সরগরম হল কলকাতাও। মিছিল, স্লোগান নয়, প্রতিবাদে আদালতের সামনে নিজের জীবন শেষ করার চেষ্টা করেন মহিলা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?