বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১২ আগস্ট ২০২৫ ১২ : ৫৪Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: পাকিস্তানের সেনাপ্রধান অসীম মুনির আবারও আমেরিকা সফরে গিয়েছেন। সেখান থেকে তিনি ভারতের উপর পারমাণবিক হামলা চালানোর হুমকি দিয়েছেন। ভবিষ্যতে ভারতের সঙ্গে কোনও সামরিক সংঘর্ষের ক্ষেত্রে, গুজরাটের জামনগরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তেল শোধনাগারকে নিশানা করার ইচ্ছার কথাও পাকিস্তানের সেনাপ্রধান ইঙ্গিত দিয়েছেন। জামনগর তেল শোধনাগারটি বিশ্বের বৃহত্তম পরিশোধনাগার।
মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার টাম্পায় এক আনুষ্ঠানিক নৈশভোজে বক্তব্য রাখতে গিয়ে মুনির সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টের কথা উল্লেখ করেন। পোস্টটিতে রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানির ছবি-সহ কোরানের একটি আয়াত ছিল। এর ফলে জল্পনা শুরু হয়েছে যে মুনির তেল থেকে শুরু করে টেলিকম শিল্পের দৈত্য তথা ধনীতম ভারতীয় সংস্থাকে হুমকি দিচ্ছেন।
রিলায়েন্সকে হুমকি দিতে গিয়ে কোরানে ১০৫তম অধ্যায়ের সুরাহ আল-ফিল (হাতি) উদ্ধৃত করেছেন মুনির। সূত্র মতে, এই আয়াতটি ৫৭০ খ্রিস্টাব্দে হাতির বছরকে নির্দেশ করে। তৎকালীন ইয়েমেনের শাসক আবরাহা কাবা ধ্বংস করার জন্য হাতির একটি বাহিনীকে নেতৃত্ব দিয়েছিলেন। এরপর আল্লাহ মাটি দিয়ে তৈরি পাথর বহনকারী পাখির বাহিনী পাঠান। যেগুলি আবরাহার সেনাবাহিনীকে আক্রমণ করে ধ্বংস করে দেয়।
মুনির হুমকির জন্য আম্বানিকে বেছে নিয়েছিলেন কারণ রিলায়েন্সের প্রধান ভারতের অর্থনৈতিক শক্তি এবং সম্ভাবনার প্রতীক। তবে, অন্যান্য তেল সংশোধনাগার এবং সম্পদকেও ঝুঁকিপূর্ণ বলে বিবেচনা করা যেতে পারে। জামনগর কমপ্লেক্সের বিশাল আকার এটিকে ভারতের পরিশোধন শিল্পে একটি বড় আকর্ষণ করে তুলেছে। বার্ষিক ৩৩ মিলিয়ন টন অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণের ক্ষমতা রয়েছে এই সংশোধনাগারের। এটি ভারতের মোট পরিশোধন ক্ষমতার ১২ শতাংশ। এটি পরিশোধিত পেট্রোলিয়াম পণ্যের একটি প্রধান রপ্তানিকারক। অতীতে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলি পাকিস্তানের বিভিনিন জঙ্গি গোষ্ঠীগুলির কাছ থেকে এই ধরনের সংশোধনাগার বিশেষ করে রিলায়েন্সের জামনগর পরিশোধনাগারের হুমকির তথ্যও পেয়েছিল।

সোমবার ট্যাম্পায় বক্তব্য রাখতে গিয়ে আমেরিকার মাটি থেকে সরাসরি ভারতে বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছিলেন। সেখানে তিনি দাবি করেন, পাকিস্তান যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে ‘অস্তিত্ব সংকট’-এর মুখে পড়ে, তবে তারা ‘আধা দুনিয়া’ ধ্বংস করে দেবে। স্থানীয় ব্যবসায়ী ও ট্যাম্পার মাননীয় কনসাল আদনান আসাদ আয়োজিত এক নৈশভোজে মুনির বলেন, “আমরা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি আমরা বুঝি আমরা শেষ হয়ে যাচ্ছি, তবে আমরা আমাদের সঙ্গে আধা পৃথিবীকে নিয়ে শেষ করব।” এটি ইতিহাসে প্রথম উদাহরণ, যখন মার্কিন মাটি থেকে সরাসরি তৃতীয় কোনও রাষ্ট্রকে পারমাণবিক হুমকি দেওয়া হল।
বক্তৃতায় মুনির ভারতের সিন্ধু নদী অববাহিকায় যে কোনও ধরনের পরিকাঠামো নির্মাণ ধ্বংসেরও হুমকি দেন। তিনি দাবি করেন, ভারতের এই প্রকল্পগুলি পাকিস্তানের জন্য জলের প্রবাহে বাধা সৃষ্টি করলে তা ২৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করবে। তাঁর ভাষায়, “আমরা অপেক্ষা করব ভারত কোনও বাঁধ বানানোর জন্য, আর এক বার বানালে ১০টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটা উড়িয়ে দেব… সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ।”
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?