বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১২ আগস্ট ২০২৫ ১০ : ০৬Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: বাংলাদেশের কিশোরী। বয়স ১৪। স্কুলে একটি বিষয়ে ফেল করেছিল। বাড়িতে বিপুল বকাঝকা খাবে, ভেবে বাড়ি থেকে পালিয়েছিল। কিন্তু তার জন্য কী ভয়াবহ পরিস্তিতি অপেক্ষা করে রয়েছে, নাবালিকা টের পায়নি তখনও। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে, সামনে এসেছে ওই কিশোরীর ঘটনা। তথ্য, এক দেশের কিশোরীকে, অন্য দেশে পাচার করে, গত কয়েকমাসে তাকে জোর করা হয়েছে সঙ্গমে, চলেছে যৌন নির্যাতন। সংখ্যা অন্তত ২০০।
মহারাষ্ট্রের পালঘর জেলায় একটি 'সেক্স র্যাকেট' বা যৌন জাল থেকে উদ্ধার করা হয়েছে। জানা গিয়েছে, উদ্ধারের পর, কিশোরী পুলিশকে জানিয়েছে গত কয়েকমাসে ঘটে যাওয়া ভয়াবহ কাহিনি। তথ্য, ওই কিশোরী বাংলাদেশি। মীরা-ভায়ন্দর ভাসাই-ভিরার পুলিশের মানব পাচার বিরোধী ইউনিট (এএইচটিইউ) এনজিও এক্সোডাস রোড ইন্ডিয়া ফাউন্ডেশন এবং হারমনি ফাউন্ডেশনের সঙ্গে যৌথ অভিযানে ২৬ জুলাই ভাসাইয়ের নাইগাঁওয়ের একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে নাবালিকাকে উদ্ধার করা হয়েছে, তেমনটাই জানিয়েছেন কর্মকর্তারা।
তিনি জানিয়েছেন, গ্রেপ্তারকৃতদের মধ্যে ছয়জন এবং ১৪ বছর বয়সী ওই কিশোরী-সহ পাঁচজনের মধ্যে তিনজন বাংলাদেশি নাগরিক। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৩৩ এবং ৩২ বছর বয়সী দুই মহিলা রয়েছেন, যারা বাংলাদেশ থেকে ওই কিশোরীকে ভারতে প্রবেশে সহায়তা করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
নাইগাঁও থানার সিনিয়র ইন্সপেক্টর বিজয় কদম জানিয়েছেন, এখনও পর্যন্ত দশজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়। পুলিশ জানিয়েছে, জবানবন্দীতে কিশোরী জানিয়েছে, তাকে প্রথমে গুজরাটের নাদিদাদে পাচার করা হয়েছিল। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মহারাষ্ট্রের পালঘরে।
হারমনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট জানিয়েছেন, ওই কিশোরী একটি বিষয়ে ফেল করেছিল স্কুলে। তারপরেই সে বাড়ি থেকে পালিয়ে যায়। এক মহিলা কিশোরীকে একা পেয়ে বাংলাদেশ থেকে ভারতে পাচার করে বলে খবর সর্বভারতীয় সংবাদ মাধ্যমের ওই প্রতিবেদন সূত্রে। হারমনি ফাউন্ডেশনের প্রেসিডেন্ট আব্রাহাম মাথাই জানিয়েছেন, কিশোরী জানিয়েছে, গত তিনমাসে অন্তত ২০০ জন যৌন নির্যাতন করেছে। তাদের সকলকে গ্রেপ্তারের সাবি জানিয়েছেন তিনি। বয়ঃসন্ধিকালে কিশোরীকে নানা ধরনের হরমোনের ইঞ্জেকশন দেওয়া হয়েছে বলেও প্রাথমিকভাবে অনুমান পুলিশের।
এমবিভিভি পুলিশ কমিশনার নিকেত কৌশিক বলেন, পুরো চক্রটি উন্মোচন করতে এবং কিশোর-কিশোরীদের নিরাপদ পরিবেশ প্রদানের জন্য বাহিনী সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছে। কিশোরীর সামগ্রিক অভিযোগ যাচাই করা হচ্ছে বলেও জানা গিয়েছে। পুলিশের মতে, ২৬শে জুলাই নাইগাঁওয়ে ধরা পড়া যৌন চক্রের কিশোরীদের নভি মুম্বই, মহারাষ্ট্রের পুনে, গুজরাট, কর্ণাটক এবং দেশের অন্যান্য স্থানে পাচার করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
এসবের মাঝেই সামনে এসেছে, রাজস্থানের উদয়পুরে ভয়াবহ ঘটনা। জানা গিয়েছে, উদয়পুরে ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। রবিবার সন্ধ্যায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাড়ির পাশেই এক ঝোপের আড়ালে অভিযুক্ত এই নৃশংস ঘটনা ঘটায়। আসলে কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে সন্ধ্যা প্রায় ৭.৩০ নাগাদ। ওই নাবালিকা তার বাড়ির পাশেই বন্ধুদের সঙ্গে ঘুরছিল। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ওই নাবালিকার পথ আটকায় এবং তাকে সঙ্গে যেতে বলে।
নাবালিকা যেতে রাজি না হওযায় ওই ব্যক্তি তাকে জোর করে পাশের এক ঝোপের আড়ালে তুলে নিয়ে যায়। ওই ঝোপের আড়ালে নিয়ে গিয়ে নাবালিকার মুখ চেপে ধরে ভয় দেখিয়ে তাকে নৃশংস ভাবে ধর্ষণ করে। গোটা ঘটনার ভয়াবহতা শুনে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারাও। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ঘটনার পর ওই নাবালিকা বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে পরিবারের সদস্যদের সব জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহারানা ভূপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?