বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১২ আগস্ট ২০২৫ ০৯ : ৪১Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসা বিহীন অবস্থায় পড়ে রইলেন তরুণ। চিকিৎসকদের অবহেলায় মৃত্যু তো হলই, কিন্তু মৃত্যুর পরেও কেউ এল না তাঁর মৃতদেহের কাছে। হাসপাতাল সূত্রে খবর, মৃত্যুর পর প্রায় ১১ ঘণ্টা তার দেহ হাসপাতালের বেডেই পড়ে ছিল। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে, কানপুর দেহাত মেডিকেল কলেজে। অভিযোগ উঠেছে, হাসপাতালে ২৫ বছর বয়সী এক রোগী চিকিৎসা না পেয়ে মারা যান। মৃত্যুর পর প্রায় ১১ ঘণ্টা তাঁর দেহ হাসপাতালের শয্যাতেই পড়ে ছিল। হাসপাতাল সূত্রে জানা গেছে, শনিবার দুপুর প্রায় ১.১৫ নাগাদ অজ্ঞাত পরিচয়ের কয়েকজন ব্যক্তি সুন্দর নামের ওই যুবককে মেডিক্যাল কলেজের জরুরি বিভাগে নিয়ে আসেন।
জানা গিয়েছে, সম্পূর্ণ অচেতন অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে আসা হয়। কোনওভাবেই কথা বলতে পারছিলেন না তিনি। ভর্তি করার পর চিকিৎসকেরা দেখতে পান তিনি বারবার বমি করছেন। ওই যুবকের অবস্থা ক্রমশ গুরুতর হতে থাকে। দ্রুত চিকিৎসার জন্য তাঁকে কানপুরের হ্যালেট হাসপাতালে রেফার করা হয়। কিন্তু রোগীর সঙ্গে কোনও আত্মীয় উপস্থিত না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ স্থানীয় থানায় খবর দেন। হাসপাতালের তরফে জানানো হয়, রোগীকে যেন নিরাপত্তার মধ্যে দিয়ে অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার জন্য একজন নিরাপত্তারক্ষীও চাওয়া হয়। এইখানেই দেখা দেয় মূল সমস্যা।
অভিযোগ, দীর্ঘ অপেক্ষার পরও কোনো নিরাপত্তারক্ষী আসেনি হাসপাতালে। এই অবস্থায় রোগী ঘণ্টার পর ঘণ্টা চিকিৎসাবিহীন অবস্থায় পড়ে থাকেন। রাত প্রায় ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। চোখের সামনে তরুণের এই অবস্থা দেখে উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, মৃত্যুর পরও হাসপাতাল কর্মীরা দেহ সরানোর উদ্যোগ নেননি। রাতভর দেহটি ওয়ার্ডেই পড়ে থাকায় পচনের দুর্গন্ধে অন্যান্য রোগীরা রুম ছেড়ে চলে যেতে বাধ্য হন। রবিবার সকালে অন্যান্য রোগীর আত্মীয়রা হৈচৈ তুললে ঘটনাটি প্রকাশ্যে আসে। খবর পেয়ে কানপুর দেহাতের জেলাশাসক হাসপাতালে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এবং ঘটনার তদন্তের নির্দেশ দেন। তিনি দেহ দ্রুত সরানোর নির্দেশ দেন।
অবশেষে সকাল ৯টার দিকে এক আউটসোর্সের সাফাই কর্মী মৃতদেহটি মর্গে নিয়ে যান। পুলিশ দাবি করেছে, তারা নিরাপত্তারক্ষী পাঠিয়েছিল। কিন্তু হাসপাতালে কোনও অ্যাম্বুলেন্স ছিল না। অন্যদিকে, চিকিৎসকরা বলছেন, নিরাপত্তা না দেওয়ায় রোগীকে অন্য হাসপাতালে স্থানান্তর করা সম্ভব হয়নি। মেডিকেল কলেজের অধ্যক্ষ সাজ্জনলাল ভার্মা অভ্যন্তরীণ তদন্তের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে চিফ মেডিক্যাল সুপারিনটেনডেন্ট একে সিং ওয়ার্ড পরিদর্শন করেছেন এবং তদন্তের নির্দেশ দিয়েছেন। কিন্তু সরকারি হাসপাতালের জরুরি পরিষেবায় এমন অবহেলা এবং পুলিশ ও হাসপাতাল প্রশাসনের মধ্যে সমন্বয়ের ঘাটতি নিয়ে তীব্র প্রশ্ন উঠছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?