বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভয় দেখিয়ে আট বছরের নাবালিকাকে নৃশংস ভাবে ধর্ষণ, বিজেপি শাসিত এই রাজ্যের ঘটনায় শোরগোল গোটা দেশে

কৌশিক রয় | ১২ আগস্ট ২০২৫ ০৮ : ৩৮Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: রাজস্থানের উদয়পুরে ভয়াবহ ঘটনা। জানা গিয়েছে, উদয়পুরে ৮ বছরের এক নাবালিকাকে ধর্ষণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। রবিবার সন্ধ্যায় এই ভয়াবহ ঘটনাটি ঘটে। পুলিশ সূত্রে খবর, ওই নাবালিকার বাড়ির পাশেই এক ঝোপের আড়ালে অভিযুক্ত এই নৃশংস ঘটনা ঘটায়। আসলে কী ঘটেছিল? পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটে সন্ধ্যা প্রায় ৭.৩০ নাগাদ। ওই নাবালিকা তার বাড়ির পাশেই বন্ধুদের সঙ্গে ঘুরছিল। সেই সময় এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এসে ওই নাবালিকার পথ আটকায় এবং তাকে সঙ্গে যেতে বলে।

নাবালিকা যেতে রাজি না হওযায় ওই ব্যক্তি তাকে জোর করে পাশের এক ঝোপের আড়ালে তুলে নিয়ে যায়। ওই ঝোপের আড়ালে নিয়ে গিয়ে নাবালিকার মুখ চেপে ধরে ভয় দেখিয়ে তাকে নৃশংস ভাবে ধর্ষণ করে। গোটা ঘটনার ভয়াবহতা শুনে আঁতকে উঠেছেন স্থানীয় বাসিন্দারাও। ঘটনার পর অভিযুক্ত পালিয়ে গেলেও পরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। অন্যদিকে, ঘটনার পর ওই নাবালিকা বাড়ি ফিরে কাঁদতে কাঁদতে পরিবারের সদস্যদের সব জানায়। সঙ্গে সঙ্গে তাকে মহারানা ভূপাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

আরও পড়ুন: সাগরে কালই ফের তৈরি হবে নিম্নচাপ! মঙ্গলে পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, লাল সতর্কতা

চিকিৎসকরা জানিয়েছেন, ওই নাবালিকার শারীরিক পরিস্থিতি বর্তমানে স্থিতিশীল। তবে ঘটনার খবর ছড়িয়ে পড়তেই সোমবার সকালে শতাধিক গ্রামবাসী ডাবক থানার সামনে বিক্ষোভে ফেটে পড়ে। তাদের দাবি, জরুরি ভিত্তিতে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ পদক্ষেপ নিতে হবে। ক্ষুব্ধ জনতা এসডিএম, পুলিশ ভ্যান, এমনকি বাসও ভাঙচুর করে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে। পাশাপাশি হাইওয়ের সার্ভিস রোড অবরোধ করে দেয় স্থানীয় বাসিন্দারা।

যার ফলে দীর্ঘ যানজট তৈরি হয়। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হলে তা নিয়ন্ত্রণে আনতে তিনটি থানার পুলিশ মোতায়েন করা হয় ঘটনাস্থলে। হালকা বলপ্রয়োগ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়। ফরেনসিক দল ও ডগ স্কোয়াড ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করেছে, পাশাপাশি আশপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। পুলিশ নিশ্চিত করেছে, অভিযুক্তকে হেফাজতে নিয়ে তদন্ত চালানো হচ্ছে। উল্লেখ্য, কিছুদিন আগে ওড়িশায় নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা করে প্রেমিক ও তার বন্ধুরা মিলে।

হেনস্থার মুখে পড়লেও পালিয়ে বাঁচতে পেরেছে সে। অপহরণ ও গণধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে পাঁচজনের বিরুদ্ধে। নাবালিকাকে অপহরণ করার অভিযোগ রয়েছে তার প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, অপহরণের পর একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল সে। সেখানে ওই অভিযুক্ত তরুণ ও তার চার বন্ধু মিলে গণধর্ষণ করার চেষ্টা করে নাবালিকাকে। কোনও রকমে পালিয়ে বাড়িতে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা পরিবারকে জানায় সে। সেদিনই উদালা থানায় নাবালিকার প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার।

ঘটনার পর থেকে পাঁচজনেই পলাতক ছিল। অভিযোগের ভিত্তিতে নাবালিকার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। অভিযুক্ত আরও চারজন বর্তমানে পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। ৭ আগস্ট পুলিশ জানিয়েছে, ওড়িশার আঙ্গুল জেলাতেই এক আদিবাসী তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই নাবালক সহ তিনজনকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া