বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | এক বিমানের গায়ে ধাক্কা আর এক বিমানের! ভিতরে যাত্রীরা, মুহূর্তে কালো ধোঁয়ায় ঢেকে গেল সব, ভয়াবহ ভিডিও এল সামনে

রিয়া পাত্র | ১২ আগস্ট ২০২৫ ০৯ : ০৭Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ফের বিমান দুর্ঘটনা। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, বিমানবন্দরেই এক বিমানের সঙ্গে ধাক্কা আর এক বিমানের। ঘটনায় ভয়াবহ পরিস্থিতি। মুহূর্তে অগ্নিকাণ্ড। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিজেদের ভয়াবহ অভিজ্ঞতার কথা।

যদিও প্রতিবেদন লেখার সময় পর্যন্ত জানা গিয়েছে, দুর্ঘটনা ভয়াবহ হলেও, প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে ওই বিমানবন্দরের কুণ্ডলীকৃত ধোঁয়ার ভিডিও ছড়িয়ে পোরেছে সমাজমাধ্যমে। যদিও আজকাল ডট ইন ওই ভিডিওর সত্যতা যাচাই করেনি। 

আরও পড়ুন: সাগরে কালই ফের তৈরি হবে নিম্নচাপ! মঙ্গলে পাঁচ জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, লাল সতর্কতা

আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর,  সোমবার মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে একটি ছোট বিমান অপর একটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য, Socata TBM 700 টার্বোপ্রপ বিমান অন্য একটি বিমানের সঙ্গে ধাক্কা খায়। যদিও দাঁড়িয়ে থাকা ওই বিমানে কোনও যাত্রী ছিল না বলে জানা গিয়েছে।  ছোট ওই বিমানে, তিনজন যাত্রী এবং চালক ছিলেন। জানা গিয়েছে, অগ্নিকাণ্ডের সময় কোনওভাবে নিজেদের প্রাণ বাঁচিয়েছেন তাঁরা। 

 

এনবিসি মন্টানার এক প্রতিবেদনে ঘটনা প্রসঙ্গে বলা হয়েছে, সোমবার বিকেলে মন্টানার ক্যালিস্পেল সিটি বিমানবন্দরের কাছে পৌঁছানোর সময় একটি ছোট বিমান আচমকা ভেঙে পড়ে হয়। ফ্ল্যাটহেড কাউন্টি শেরিফ ব্রায়ান হেইনো নিশ্চিত করেছেন, দুপুর নাগাদ ওই ভয়াবহ দুর্ঘটোনা ঘটে। স্থানীয় পুলিশ নিশ্চিত করেছে যে জরুরি প্রতিক্রিয়াশীলরা আগুন সফলভাবে নিয়ন্ত্রণে এনেছে।

 

ক্যালিস্পেলের অগ্নিনির্বাপক প্রধান জে হ্যাগেন বলেন, সংঘর্ষের ফলে আগুন লেগে যায় এবং নিভে যাওয়ার আগে কাছাকাছি একটি ঘাসযুক্ত এলাকায় ছড়িয়ে পড়ে।

আরও পড়ুন: এক সময় ছিল শুধুই মরুভূমি, এখন বিশ্বের অন্যতম ধনী দেশ, এই মুসলিম রাষ্ট্রের জনসংখ্যার ২৫%  ভারতীয়...

তিনি আরও জানিয়েছেন, ঘটনাপ্রসঙ্গে  প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিমানটি দক্ষিণ দিক থেকে এগিয়ে এসে রানওয়ের শেষে দুর্ঘটনার কবলে পড়ে এবং তারপর অন্য একটি বিমানের সাথে ধাক্কা খায়। কেউ কেউ জানিয়েছেন, আচমকা বিকট শব্দ পেয়েছলেন। কেউ কেউ বিমানবন্দরে দাঁড়িয়ে থাকার সময় আচমকা ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা প্রত্যক্ষ করেন। তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে উপস্থিত সকলের মধ্যে। 

 

ঘটনার পরে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন রায়ান জিঙ্ক। তিনি জানিয়েছেন, দুর্ঘটনায় কোনও আহত হওয়ার খবর পাওয়া যায়নি। পোস্টে তিনি লিখেছেন, 'ক্যালিস্পেল সিটি বিমানবন্দরে বিমান দুর্ঘটনার পর, আমার কর্মীরা ঘটনাস্থলে রয়েছেন। আমরা যতদূর জানি, কেউ আহত হয়নি। এই দুর্ভাগ্যজনক দুর্ঘটনা মোকাবিলায় আমরা স্থানীয় কর্তৃপক্ষ এবং বিমানবন্দরকে যথাসাধ্য সাহায্য করব।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া