রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১১ আগস্ট ২০২৫ ১৯ : ১৪Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: 'সেন্টার ফর রিসার্চ ইন পলিসি, কমিউনিকেশন অ্যান্ড সোসাইটি' (Centre for Research in Policy, Communication and Society (CRPCS)) একটি নবগঠিত, স্বতন্ত্র গবেষণা প্রতিষ্ঠান যা মূলত কলকাতাভিত্তিক। এটি সিআরপিসিএস (CRPCS) ট্রাস্টের উদ্যোগে ২০২৪ সালের ডিসেম্বর মাসে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে রবিবার, অর্থাৎ ১০ আগস্ট ২০২৫-এ। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিবেকানন্দ হলে এক অনুষ্ঠান আয়োজনের মাধ্যমে এটির প্রতিষ্ঠা হয়।
সিআরপিসিএস (CRPCS) ইতিমধ্যেই মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের ক্ষেত্রে নিজের অবস্থান সুদৃঢ় করতে কাজ শুরু করেছে। গবেষণার কঠোরতা ও বাস্তবজীবনের সংশ্লিষ্টতাকে একত্রিত করে একটি কার্যকরী কর্মসূচির মাধ্যমে প্রতিষ্ঠানটি কাজ করছে। প্রতিষ্ঠার পর থেকেই সিআরপিসিএস নানা রকম আলোচনা ও কর্মশালার আয়োজন করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য হল বিশিষ্ট অর্থনীতিবিদ প্রভাত পট্টনায়েক-এর এক বক্তৃতা। শান্তিনিকেতনে দুই দিনব্যাপী একটি নৃসংস্থানভিত্তিক কর্মশালা এবং গবেষণা প্রকাশনা বিষয়ক একটি কর্মশালা চলে।

এছাড়াও, কেন্দ্রটি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করেছে। যার মধ্যে রয়েছে গভর্নমেন্ট জেনারেল ডিগ্রি কলেজ (একবালপুর), শ্রুতি ডিসএবিলিটি রাইটস সেন্টার, 'নো ইয়োর নেইবার' এবং যাদবপুর বিশ্ববিদ্যালয়। সিআরপিসিএস বর্তমানে ট্রানজিট এশিয়া রিসার্চ নেটওয়ার্ক (Transit-Asia Research Network (TARN)) এর সদস্য এবং একটি চলমান প্রকল্পের অংশ হিসেবে ডিটিপি পরিষেবা দোকান নিয়ে কাজ করছে। পাশাপাশি প্রয়াত চলচ্চিত্র নির্মাতা বারীন সাহাকে নিয়ে একটি ডিজিটাল আর্কাইভ তৈরি করছে।
রবিবারের অনুষ্ঠানে crpcs.org নামক ওয়েবসাইটটির উদ্বোধন করা হয়। এছাড়াও এক গুরুত্বপূর্ণ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয় ‘ভারতে মানববিদ্যা ও সমাজবিজ্ঞানের গবেষণা’ বিষয় নিয়ে। জানা গিয়েছে, এই আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক সুকান্ত চৌধুরী, অধ্যাপক তপতী গুহঠাকুরতা এবং অধ্যাপক অচিন চক্রবর্তী। আলোচনাটি সভাপতিত্ব করেন অধ্যাপক মৈনাক বিশ্বাস। প্যানেলিস্টরা ভারতের প্রেক্ষিতে মানববিদ্যা ও সমাজবিজ্ঞান গবেষণার সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে বিশ্লেষণাত্মক আলোচনা করেন।

আরও পড়ুনঃ উদ্ধারকাজে বাধা বৃষ্টি! উত্তরকাশী বন্যায় নিখোঁজ একাধিক, ফের 'রেড অ্যালার্ট' রাজ্যজুড়ে
আগামী ২২-২৩ আগস্ট ২০২৫-এ সিআরপিসিএস ‘প্রতিবন্ধিতার জন্য আইনগত সুরক্ষা ও আমাদের দায়িত্ব’ শীর্ষক একটি কর্মশালার আয়োজন করবে। কেন্দ্রটি নবীন গবেষকদের জন্য ফেলোশিপ ও ইন্টার্নশিপের সুযোগও দিচ্ছে বলে জানা গিয়েছে। এটি গবেষণা আগ্রহীদের জন্য একটি মূল্যবান সুযোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?