বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ১১ আগস্ট ২০২৫ ১৮ : ৪২Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: বেঙ্গালুরুর ভয়াবহ যানজট সমস্যার কথা তুলে ধরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উদ্দেশে লেখা এক হাতে-লেখা চিঠি সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে। আলোচ্য বিষয় হল, চিঠিটি লিখেছে মাত্র পাঁচ বছরের এক নাবালিকা শিশু। রবিবার নাম্মা মেট্রোর ইয়েলো লাইন উদ্বোধনে ‘গার্ডেন সিটি’ বেঙ্গালুরুতে এসেছিলেন প্রধানমন্ত্রী। আর সেই সুযোগেই সাহায্যের আবেদন জানায় ছোট্ট মেয়েটি। শিশুটির বাবা, বেঙ্গালুরুর বাসিন্দা অভিরূপ চট্টোপাধ্যায় সামাজিক মাধ্যমে চিঠিটি শেয়ার করে লেখেন, ‘প্রধানমন্ত্রী বেঙ্গালুরুতে এসেছেন। আমার ৫ বছরের মেয়ে মনে করছে, এটাই ট্রাফিক সমস্যার সমাধানের সেরা সুযোগ’। সংক্ষিপ্ত কিন্তু সরাসরি ভাষায় লেখা সেই চিঠিতে উল্লেখ করা হয়েছে শহরের বড় সমস্যাগুলোর কথা। চিঠিতে ওই নাবালিকা লিখেছে, ‘নরেন্দ্র মোদি জি, এখানে ট্রাফিকের খুব সমস্যা। আমরা স্কুল ও অফিসে দেরি করে পৌঁছাই। রাস্তা খুব খারাপ। দয়া করে সাহায্য করুন’। এই পোস্ট ভাইরাল হয়ে ইতিমধ্যেই ৫.৫ লক্ষাধিক ভিউ পেয়েছে।
নেটিজেনরাও ছোট্ট মেয়েটির পর্যবেক্ষণের সঙ্গে একমত হয়েছেন। একজন কমেন্ট করে লিখেছেন, ‘আশা করি মোদি আপনার মেয়ের সঙ্গে দেখা করবেন এবং মেয়েটির ইচ্ছে পূরণ হবে’। আরেকজন লিখেছেন, ‘আশা ভালো জিনিস। কিন্তু সুশাসনের আশা করা মানে হাতে বালি ধরা। ধন্যবাদ বিজেপি ও কংগ্রেসকে’। আর এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বক্তব্য, ‘চিঠিটি সুন্দর ও শক্তিশালী বার্তা বহন করছে। প্রধানমন্ত্রী মহাশয়, অনুরোধ করছি সাহায্য করুন’। দেশের অন্যতম আইটি হাব বেঙ্গালুরু দীর্ঘদিনের সমস্যার সম্মুখীন, অসহনীয় যানজট। এই পরিস্থিতির উন্নতির লক্ষ্যে সম্প্রতি এগিয়ে এসেছেন ইজি মাই ট্রিপের সহ প্রতিষ্ঠাতা প্রশান্ত পিট্টি। তিনি জানিয়েছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং গুগল ম্যাপসের ডেটার সাহায্যে শহরের যানজট কমাতে বিশেষ উদ্যোগ নেবেন।
PM is visiting Bangalore. My 5-year-old girl sees it as her chance to finally fix traffic. pic.twitter.com/EJdzpxSs89
— Abhiroop Chatterjee (@AbhiroopChat) August 10, 2025
এমনকি, এই গোটা প্রকল্পের জন্য ১ কোটি টাকা পর্যন্ত ব্যয় করতেও তিনি প্রস্তুত। প্রশান্ত পিট্টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স হ্যান্ডেলে নিজের অভিজ্ঞতা শেয়ার করে জানান, গত সপ্তাহান্তে মাত্র ১১ কিলোমিটার পথ অতিক্রম করতে তাঁর দু’ঘণ্টারও বেশি সময় লেগে গিয়েছিল। ওই সময় তিনি বেঙ্গালুরুর আউটার রিং রোডে একটি চোক-পয়েন্টে দীর্ঘ সময় আটকে পড়েন। এক্স হ্যান্ডেলে লেখা পোস্টে তিনি লেখেন, ‘আমি আউটার রিং রোডের একটি চোক-পয়েন্টে ১০০ মিনিট আটকে ছিলাম। সেখানে না ছিল কোনও ট্র্যাফিক লাইট, না কোনও পুলিশ। আমি শুধু অভিযোগ করতে চাই না। বরং এই সমস্যার সমাধান করতে চাই’। তিনি আরও লেখেন, ‘এই প্রকল্পে আমি ১ কোটি টাকা খরচ করতে ইচ্ছুক। এতে ১-২ জন সিনিয়র ইঞ্জিনিয়ার নিয়োগ করা হবে।
গুগল ম্যাপ, কল, স্যাটেলাইট ইমেজারি এবং জিপিইউ ব্যবহারের জন্যও বাজেট থাকবে’। এই ঘোষণার পর বহু নেটিজেন প্রশংসা করেছেন এবং অনেকেই নিজেদের অবদান রাখার আগ্রহ প্রকাশ করেছেন। এরপরেই প্রশান্ত একটি গুগল ফর্ম শেয়ার করেন, যাতে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের দক্ষতা ও প্রস্তাবনা জানাতে পারেন। বেঙ্গালুরুর জনসংখ্যা বর্তমানে ১.৩ কোটির বেশি। পাশাপাশি, প্রচুর পরিমাণে আইটি সেক্টর থাকার কারণে বাইরের রাজ্য থেকেও প্রচুর মানুষ বেঙ্গালুরুতে থাকেন। অন্যতম আইটি হাব হওয়ার কারণে প্রতিদিন রাস্তায় নামে লক্ষ লক্ষ গাড়ি। সংকীর্ণ রাস্তা, অপর্যাপ্ত গণপরিবহণ এবং চলমান অবকাঠামো উন্নয়ন প্রকল্প সব মিলিয়ে দৈনন্দিন যাতায়াত এক বিভীষিকা হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দাদের কাছে।
যদিও মেট্রো সম্প্রসারণ, ট্রাফিক অ্যাপ, ও নানা ট্র্যাফিক ম্যানেজমেন্ট পদ্ধতি চালু হয়েছে, কিন্তু অপরিকল্পিত নগরায়ন এবং অতিরিক্ত গাড়ির চাপে কোনও ব্যবস্থাই দীর্ঘমেয়াদে কার্যকর হচ্ছে না। ফলে, বেঙ্গালুরুর ক্রমবর্ধমান সমস্যা নিয়ে এখন সোশ্যাল মিডিয়াতে অভিযোগের ঢল। প্রযুক্তি কর্মী থেকে শুরু করে ছাত্রছাত্রী, বহু মানুষ জানাচ্ছেন, ট্র্যাফিকের কারণে জীবনের গতি থমকে যাচ্ছে। অফিস যাওয়া, স্কুলে পৌঁছানো, এমনকি হাসপাতালে পৌঁছানোও হয়ে উঠছে এক চ্যালেঞ্জ। পরিস্থিতি এমন দাঁড়িয়েছে যে, এখন বেঙ্গালুরু ছেড়ে অন্য শহরে যাওয়ার পরিকল্পনা করছেন অনেকেই। আর এই প্রবণতা যদি বাড়ে, তবে দেশের অন্যতম বড় আইটি হাবের ভবিষ্যৎ যে অনিশ্চিত হয়ে উঠবে, তা বলাই বাহুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?