বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | বউমাকে পেটাত ছেলে, কান্না সহ্য হয়নি শাশুড়ির, শেষমেশ নিজের ছেলের যা হাল করল, বাড়িতে ঢুকেই আঁতকে উঠল পুলিশ

পল্লবী ঘোষ | ১১ আগস্ট ২০২৫ ১৮ : ৫৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: পুত্রবধূকে দিনরাত অত্যাচার, শারীরিক নির্যাতন। ছেলের আচরণ আর সহ্য করতে পারছিলেন না মা। অবশেষে নিজের ছেলেকে নৃশংসভাবে খুন করলেন তিনি। এরপর দেহটি টুকরো টুকরো করে লুকিয়ে রাখলেন বাড়ির মধ্যেই। অবশেষে পুলিশের জালে ধরা পড়লেন বৃদ্ধা। তদন্তে নেমে চমকে গেল পুলিশ। 

আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ইতালিতে। মূল অভিযুক্তের নাম, লোরেনা ভেনিয়ার। ৬১ বছরের বৃদ্ধার বিরুদ্ধে নিজের ছেলেকে কুপিয়ে খুন করার অভিযোগ উঠেছে। খুনের পর ছেলের দেহটি কয়েক টুকরো করেন তিনি। নৃশংস হত্যাকাণ্ডে তাঁকে সাহায্য করেছিলেন পুত্রবধূ। বৃদ্ধার পুত্রবধূর নাম, মাইলিন ক্যাস্ট্রো মনসালভো। 

ঘটনাটি ঘটেছিল ২৫ আগস্ট। ভয়ঙ্কর ঘটনাটির বিষয়ে পুলিশে প্রথম জানিয়েছেন বৃদ্ধার পুত্রবধূ। ৩০ বছর বয়সি তরুণীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, অভিযুক্ত বৃদ্ধা লোরেনা পেশায় একজন নার্স। পুলিশি জেরায় খুনের ঘটনাটি তিনি স্বীকার করে নিয়েছেন। ৩৫ বছর বয়সি যুবক অ্যালেসান্ড্রো ভেনিয়ারকে খুন করেন তাঁর মা। এই খুনের বৃদ্ধা মাকে সাহায্য করেছিলেন অ্যালেসান্ড্রোর স্ত্রী মাইলিন। 

পুলিশ জানিয়েছে, জেমোনা ডেল ফ্রিউলি শহরে বাড়ির বেসমেন্টে মাইলিন ও অ্যালেসান্ড্রো থাকতেন। সঙ্গে থাকত তাঁদের ছয় মাসের সন্তান। সেই বেসমেন্ট থেকে অ্যালেসান্ড্রোর দেহের টুকরো উদ্ধার করে পুলিশ। তদন্তে নেমে পুলিশ আরও জানতে পারে, মাইলিনকে নিত্যদিন শারীরিক নির্যাতন করতেন অ্যালেসান্ড্রো। যা কখনও কখনও চরম পর্যায়ে পৌঁছে যেত। 

আরও পড়ুন: ভয়ঙ্কর! রাখি পরানোর পর মিষ্টিমুখ, বোনকে নিয়ে ঘুরতে বেরিয়ে কুপিয়ে খুন, দাদার আরও কীর্তি শুনে শিউরে উঠল পুলিশ

প্রায়ই পুত্রবধূর চিৎকার, কান্নার আওয়াজ শুনতে পেতেন বৃদ্ধা। একদিন জিজ্ঞেস করায়, মাইলিন জানিয়েছিলেন, তাঁর ছেলে প্রায়ই চরম নির্যাতন করেন তাঁকে। ঘটনাটি ঘিরে তীব্র ক্ষোভ উগড়ে দেন বৃদ্ধা। তিনিও ছেলের বিরুদ্ধে চরম পদক্ষেপ করার পরিকল্পনা করেন। এরপর পুত্রবধূর সঙ্গে মিলে পরিকল্পনা করেন, অ্যালেসান্ড্রোকে তাঁরা খুন করবেন। 

পুলিশকে বৃদ্ধা জানিয়েছিলেন, চলতি বছর জানুয়ারি মাসে মাইলিন কন্যাসন্তানের জন্ম দেন। তখন থেকেই অ্যালেসান্ড্রোকে চিরতরে গায়েব করার জন্য চাপ সৃষ্টি করতে থাকেন। গত কয়েক মাসে একাধিকবার তাঁকে খুনের জন্য জোরাজুরি করেন মাইলিন। খুনের পরিকল্পনাটি কয়েক মাস আগেই করা হয়েছিল। 

বৃদ্ধা আরও জানান, 'অ্যালেসান্ড্রো অবসাদে ভুগছিলেন। যার জেরে মাইলিনকে প্রায়ই মারধর করতেন। নিত্যদিন অপমান, মারধরের পাশাপাশি কখনও কখনও খুনের হুমকি পর্যন্ত দিয়েছিলেন। একসময় আমিও এর প্রতিবাদ করি। তখন আমাকেও পিছনে আঘাত করেন ছেলে।' জানা গেছে, কন্যাসন্তানের জন্মের পর স্ত্রী, সন্তানকে নিয়ে কলম্বিয়ায় চলে যাওয়ার পরিকল্পনা করছিলেন অ্যালেসান্ড্রো। কিন্তু লরেনা, আরও ভয়ঙ্কর পরিণতির আশঙ্কা করছিলেন।

ঘটনার দিন বৃদ্ধা মাদক মেশানো পানীয় খেতে দিয়েছিলেন ছেলেকে। এরপর ইনসুলিনের ডবল ডোজ দেন তাঁকে। যা হাসপাতাল থেকে নিয়ে এসেছিলেন তিনি। তারপরেও শ্বাসপ্রশ্বাস চলছিল তাঁর। জ্ঞান হারাতেই তাঁর মুখে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করেন লরেনা। এরপর দেহটি টুকরো টুকরো করে লুকিয়ে রাখেন। লরেনা জানিয়েছেন, শুধুমাত্র দেহটি সরিয়ে দিতে সাহায্য করেছিলেন মাইলিন। ভেবেছিলেন, ছেলের নিখোঁজের খবর কেউ নেবেন না। তাঁরা কলম্বিয়ায় চলে গেছেন বলে জানাবেন সকলকে। অবশেষে পুলিশের জালে ধরা পড়েন লরেনা। তাঁর বিরুদ্ধে খুনের মামলা রুজু করেছে পুলিশ।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া