রবিবার ২৬ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অভিযানের নামে তোলা আদায়, নয়ডায় বেআইনি ‘থানা’র পর্দাফাঁস, গ্রেপ্তার প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী

Reporter: গোপাল সাহা | লেখক: অভিজিৎ দাস ১১ আগস্ট ২০২৫ ১৮ : ৫১Abhijit Das

আজকাল ওয়েবডেস্ক: ভুয়ো দূতাবাসের পর ভুয়ো থানা। নয়ডা পুলিশ হদিশ পেল আস্ত একটি ভুয়ো থানার। নয়ডা পুলিশ আন্তর্জাতিক পুলিশ ও অপরাধ তদন্ত ব্যুরোর নামে একটি ভুয়ো অফিস পরিচালনা করে জনসাধারণকে বিভ্রান্ত করার, সরকারি কর্তাদের ছদ্মবেশে কাজ করার এবং জাল নথি, জাল পরিচয়পত্র এবং পুলিশে প্রতীক ব্যবহার করে অর্থ আদায়ের অভিযোগে ছয় জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে নিয়োগ দুর্নীতিতে নাম জড়ানো প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারী।

পুলিশ সূত্রে খবর, এই চক্রটি জনসেবক হিসেবে নিজেদের পরিচয় দিত, তাদের ওয়েবসাইট www.intlpcrib.in এর মাধ্যমে অনুদান সংগ্রহ করত। নিজেদের বৈধ প্রমাণ করার জন্য অনলাইনে বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক সার্টিফিকেট প্রদর্শন করত।

পুলিশ জানিয়েছে যে, চক্রটি নয়ডার ফেজ-৩ এলাকায় ভুয়ো অফিসটি স্থাপন করেছিল। একটি আন্তর্জাতিক তদন্তকারী সংস্থার সদস্য হিসেবে নিজেদের পরিচয় দিয়েছিল। তাঁরা জাল নথি, জাল পরিচয়পত্র এবং পুলিশের প্রতীক ব্যবহার করে জনগণের মধ্যে বিশ্বাস তৈরি করেছিল। এই দলটি www.intlpcrib.in নামে একটি ওয়েবসাইটও চালাত যার মাধ্যমে তারা সন্দেহাতীত ব্যক্তিদের কাছ থেকে ‘অনুদান’ আদায় করত। বিভিন্ন আন্তর্জাতিক সার্টিফিকেট দেখিয়ে সকলকে বোকা বানাত।

আরও পড়ুন: উন্নয়নের ছোঁয়া লাগেনি এখনও, দেখে মনে হবে কোথায় চলে এলাম, দেশের সবচেয়ে ‘নোংরা’ স্টেশনে আপনাকে স্বাগত

সম্প্রতি প্রতিষ্ঠিত অফিসটি তার নেটওয়ার্ক আরও সম্প্রসারিত হওয়ার আগেই বন্ধ করে দেওয়া হয়। পুলিশ অফিসটি থেকে প্রচুর পরিমাণে জাল পরিচয়পত্র, নথি, পাসবুক এবং চেকবুক উদ্ধার করেছে। তদন্তকারীরা জানিয়েছেন যে এই অফিসটির সম্প্রতি গাজিয়াবাদের জাল দূতাবাস মামলার সঙ্গে মিল রয়েছে। 

ডিসিপি শক্তি মোহন অবস্থি বলেন, অভিযুক্তরা নিজেদেরকে ‘আন্তর্জাতিক পর্যায়ের তদন্ত সংস্থার’ অংশ বলে দাবি করেছে। নথি যাচাই বা জিজ্ঞাসাবাদের অজুহাতে লোকজনের সঙ্গে যোগাযোগ করত। তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্তে জানা গিয়েছে যে তাদের কাছে জাল স্ট্যাম্প, লেটারহেড এবং বিভিন্ন সরকারি প্রতীকের প্রতিলিপি রয়েছে।”

জাল থানা চালানোর অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে প্রাক্তন তৃণমূল নেতা বিভাস অধিকারীকে। গ্রেপ্তার করা হয়েছে তাঁর ছেলে অর্ঘ্য অধিকারীকেও। এছাড়াও বাবুলচন্দ্র মণ্ডল, পিন্টু পাল, সমাপদ মাল, আশিস কুমার সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় যুব তৃণমূলের প্রাক্তন নেতা কুন্তল ঘোষ (বর্তমানে জামিনে মুক্ত) গ্রেফতার হওয়ার পর বীরভূমের বিভাসের নাম উঠে এসেছিল। গরু পাচার মামলায় অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পর তৃণমূল ছেড়ে দেন তিনি। 

এর পরেই ২০২৩-এর ১৬ এপ্রিল ‘অল ইন্ডিয়া আর্য মহাসভা’ নামে একটি নতুন দল তৈরি করেন বিভাস।  ২০২৪-এর লোকসভা নির্বাচনে তিনি নির্বাচনেও দাঁড়িয়েছিলেন বলে জানা যায় কিন্তু জয়ী হতে পারেননি। আর তারপরেই তিনি একটি ভুয়ো সংস্থা ‘ইন্টারন্যাশনাল পুলিশ এবং ক্রাইম ইনভেস্টিগেশন ব্যুরো’ গঠন করেন। যার একটি শাখা তৈরি হয় কলকাতার বেলেঘাটা অঞ্চলে। অফিসটি বেলেঘাটা থানার এক কিলোমিটার এর মধ্যে এবং ফুলবাগান থানার সাড়ে সাতশো মিটারের মধ্যে। 

স্থানীয়  সূত্রে জানা গিয়েছে, এই অফিসটি তৈরি করা হয়েছিল ৪০ হাজার টাকা ভাড়ার বিনিময়ে বেলেঘাটায়। নীল বাতিওয়ালা গাড়ি এসেই দাঁড়াতো এবং সঙ্গে থাকতো একাধিক দেহরক্ষী। স্থানীয় বাসিন্দারা জানিয়েছে, এই অফিস এখানে চলছিল বহুদিন ধরে। বিভাস অধিকারীকেও দেখা গিয়েছে একাধিকবার নীল বাতিওয়ালা গাড়ি থেকে নামতে। স্থানীয়দের দাবি, পুলিশ নামের ব্যবহারের কারণে এবং নীলবাতির গাড়ির দেখে কেউ কিছুই বলার সাহস পাননি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া