বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ১১ আগস্ট ২০২৫ ১৮ : ৩৬Soma Majumder
পৃথিবীর জুড়ে অনবরত কত বিস্ময়কর ঘটনা ঘটে চলেছে। সমাজ মাধ্যমের যুগে যার আভাস পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। বিশেষ করে সম্পর্কের ভাঙাগড়া, প্রতারণার ঘটনা নতুন নয়। কিন্তু সম্প্রতি যে দম্পতির খবর সামনে এসেছে তা একেবারে চমকে দিয়েছে সকলকে। ৯৯ বছর বয়সি এক বৃদ্ধ তাঁর ৯৬ বছরের স্ত্রীকে বিচ্ছেদ দিয়েছেন। বহু বছর আগের পাওয়া কয়েকটি প্রেমপত্রের কারণেই দীর্ঘ ৭৭ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন বৃদ্ধ।
১৯৩৪ সালে ইতালির নাপোলি শহরে বিয়ে করেন আন্তোনিও ও রোসা। ৭৭ বছর ধরে একসঙ্গে ছিলেন, সংসার গড়েছেন তাঁরা। বড় করেছেন পাঁচ সন্তান। কিন্তু নব্বইয়ের কোঠায় জীবনের শেষ প্রান্তে পৌঁছে যেন দম্পতির জীবনের সবকিছু ওলটপালট হয়ে যায়৷ ২০১১ সালে একটি পুরনো ড্রয়ারে পাওয়া একগুচ্ছ প্রেমপত্র নাকি তাঁদের বিচ্ছেদ ডেকে এনেছে।
ঘটনাটি শুরু হয় যখন বৃদ্ধ বাড়ির পুরনো কাগজপত্র গুছাচ্ছিলেন। হঠাৎই তিনি খুঁজে পান কয়েকটি হলদেটে হয়ে যাওয়া চিঠি, যা তাঁর স্ত্রী প্রায় ৬০ বছর আগে অন্য এক পুরুষকে লিখেছিলেন। চিঠিগুলোতে ছিল অন্তরঙ্গ সম্পর্কের প্রমাণস্বরূপ কিছু কথা। যা পড়ে রীতিমতো স্তম্ভিত হয়ে যান আন্তোনিও। স্ত্রীর কাছে তিনি আসল সত্যি জানতে চান। রোসা প্রথমে অস্বীকার করলেও শেষ পর্যন্ত স্বীকার করেন যে অতীতে তিনি একটি সম্পর্কের মধ্যে জড়িয়েছিলেন।
বৃদ্ধার এই স্বীকারোক্তি ৭৭ বছরের দাম্পত্যের ভরসার ভিত্তি মুহূর্তেই নড়িয়ে দেয়। যদিও এতদিন পর স্বামীর কাছে নিজের অতীতের জন্য ক্ষমাও চেয়েছিলেন। কিন্তু আন্তোনিও মেনে নিতে পারেননি। বহু বছরের সংসার, সন্তান, নাতি-প্রপৌত্র—সবকিছু থাকার পরও স্ত্রীর অতীতের বিশ্বাসঘাতকতা ক্ষমা করতে পারেননি তিনি। ৯৬ বছরের স্ত্রীর বিশ্বাসঘাতকতায় ডিভোর্স দেওয়ার সিদ্ধান্ত নেন ৯৯-এর বৃদ্ধ।
আরও পড়ুনঃ সঙ্গীর এই সব গোপন কথা ফাঁস করলেই বিপদ পড়বেন! প্রিয় বন্ধুকে বললেও চিড় ধরতে পারে দাম্পত্যে
ঘটনাটি ইতালির ইতিহাসে সবচেয়ে দীর্ঘকাল ধরে থাকা বিবাহবিচ্ছেদের নজির হিসেবে স্থান পেয়েছে। যা সামাজিক মাধ্যমে নজরে আসতেই তুমুল আলোড়ন শুরু হয়েছে। অনেকে এই ঘটনাকে “ভালবাসা, বিশ্বাস ও প্রতিশ্রুতির সবচেয়ে করুণ পরিণতি” বলে আখ্যা দেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?