বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১১ আগস্ট ২০২৫ ১৮ : ২৭Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: ভারত-পাক দ্বন্দের আবহ। সংঘর্ষ থামলেও, কোনও বিষয়েই একমত হচ্ছে না দুই দেশ। তার মাঝেই এবার আন্তর্জাতিক সীমান্ত ধরে ভারতে প্রবেশের চেষ্টা পাকিস্তানী যুবকের। সময় থাকতেই হাতে নাতে ধরে ফেরল সীমান্তরক্ষী বাহিনী। সোমবার বিএসএফ-এর পক্ষ থেকেই এই বার্তা জানানো হয়েছে বলে দাবি করা হয়েছে একাধিক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে।
কী বলা হয়েছে তাতে? বলা হয়েছে- সোমবার বিএসএফ বিবৃতি দিয়ে জানিয়েছে, '১১ আগস্ট ২০২৫ সন্ধেয়, বিএসএফ কর্মীরা সন্দেহজনক গতিবিধি লক্ষ্য করেন। দেখেন একজন পাক নাগরিক আন্তর্জাতিক সীমা অতিক্রম করে জম্মুর কাঠুয়া জেলায় সীমান্ত বেড়ার দিকে এগিয়ে আসছে অতি দ্রুত গতিতে। বিএসএফ-এর পক্ষ থেকে তাকে সতর্ক করা হলেও, কোনও কর্ণপাত করেনি সে।' পরিস্থিতি বুঝে ওই যুবকের পা লক্ষ্য করে গুলি করা হয়, পরে জখম অবস্থায় তাকে হেফাজতে নেয় বিএসএফ।
চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তার পরিচয় আসলে কী, কেনই বা ভারতে জোর করে এবং অবৈধভাবে প্রবেশের চেষ্টা চালিয়েছিল, তা খতিয়ে দকেহা হবে বলে জানা গিয়েছে।
এর আগে, সোমবারেই পাকিস্তানের সেনাপ্রধানের মন্তব্য নিয়ে তুমুল হইচই শুরু হয়। প্রথমবারের মতো আমেরিকার মাটি থেকে তৃতীয় কোনও দেশের বিরুদ্ধে সরাসরি পারমাণবিক যুদ্ধের হুমকি দিলেন পাকিস্তানের সেনাপ্রধান ও কার্যত দেশের সামরিক শাসক জেনারেল আসিম মুনির। মার্কিন যুক্তরাষ্ট্রের ট্যাম্পা শহরে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, পাকিস্তান যদি ভবিষ্যতে ভারতের সঙ্গে যুদ্ধে ‘অস্তিত্ব সংকট’-এর মুখে পড়ে, তবে তারা “আধা দুনিয়া” ধ্বংস করে দেবে। প্রতিবেদনে দ্য প্রিন্ট জানিয়েছে, স্থানীয় ব্যবসায়ী ও ট্যাম্পার মাননীয় কনসাল আদনান আসাদ আয়োজিত এক নৈশভোজে মুনির বলেন,“আমরা একটি পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। যদি আমরা বুঝি আমরা শেষ হয়ে যাচ্ছি, তবে আমরা আমাদের সঙ্গে আধা পৃথিবীকে নিয়ে শেষ করব।” এটি ইতিহাসে প্রথম উদাহরণ, যখন মার্কিন মাটি থেকে সরাসরি তৃতীয় কোনও রাষ্ট্রকে পারমাণবিক হুমকি দেওয়া হল।
বক্তৃতায় মুনির ভারতের সিন্ধু নদী অববাহিকায় যেকোনো ধরনের পরিকাঠামো নির্মাণ ধ্বংসেরও হুমকি দেন। তিনি দাবি করেন, ভারতের এই প্রকল্পগুলো পাকিস্তানের জন্য পানির প্রবাহে বাধা সৃষ্টি করলে তা ২৫ কোটি মানুষের খাদ্য নিরাপত্তাকে বিপন্ন করবে। তার ভাষায় — “আমরা অপেক্ষা করব ভারত কোনও বাঁধ বানানোর জন্য, আর একবার বানালে ১০টা ক্ষেপণাস্ত্র দিয়ে ওটা উড়িয়ে দেব… সিন্ধু নদী ভারতীয়দের পারিবারিক সম্পত্তি নয়। আমাদের ক্ষেপণাস্ত্রের কোনও ঘাটতি নেই, আলহামদুলিল্লাহ।” ভারতের জম্মু ও কাশ্মীরের পহেলগামে ২২ এপ্রিলের প্রাণঘাতী জঙ্গি হামলার পর নয়াদিল্লি সিন্ধু জলবণ্টন চুক্তি কার্যত স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। পাকিস্তানের অভিযোগ, এ সিদ্ধান্তে তাদের কৃষি ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হবে। ভারত-পাক সংঘর্ষের পর, দু' মাসের মধ্যে এটি ছিল মুনিরের দ্বিতীয়বার মার্কিন-মুলুক ভ্রমণ। ঠিক তার কয়েকঘণ্টা পরেই জানা গেল, পাকিস্তানী যুবকের অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টার ঘটনা।
এর আগে, সোমবার সকালে আরও একটি ঘটনা নজর কাড়ে। ভারত-নেপাল সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার অভিযোগে এক চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। রবিবার সন্ধেয় সোনাউলি এলাকায় নিয়মিত তল্লাশির সময় সশস্ত্র সীমা বল (এসএসবি) নেপাল থেকে ভারতে আগত ঝাং ইয়ং নামে ৬২ বছর বয়সী এক চীনা নাগরিককে গ্রেপ্তার করে বলে জানিয়েছিলেন সোনাউলি থানার স্টেশন অফিসার অজিত প্রতাপ সিং। তাঁর কাছে চীনা পাসপোর্ট থাকলেও, ভারতীয় ভিসার কোনও বৈধ কাগজপত্র ছিল না বলে জানা গিয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?