বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১১ আগস্ট ২০২৫ ১৭ : ৫২Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: রাখি বন্ধন ঘিরে ঘরে ঘরে উৎসবের আমেজ। তবে অনেকেই এই আমেজে মনমরা হয়ে থাকেন। কেউ কেউ বাবা-মায়ের একমাত্র সন্তান। দাদা, ভাই বা বোন, দিদি না থাকায় রাখির উৎসবে মনখারাপ থাকে অনেকেরই। অনেক সময় দেখা যায়, রক্তের সম্পর্ক না থাকলেও ভাই, দাদাদের রাখি পরিয়ে দেন মেয়েরা। কিন্তু এমন আচরণে অনেকেই বেজায় চটে যান।
রাখির উৎসবের আমেজে একটি ভিডিও ঘিরে সোশ্যাল মিডিয়ায় জোর চর্চা শুরু হয়েছে। এক যুবককে ভাই সম্বোধন করায় বিপাকে পড়েছেন এক তরুণী। যা মুহূর্তের ভিডিওটি সর্বত্র ছড়িয়ে পড়ার পরেই হতবাক হয়ে গেছেন নেটিজেনরা। জানা গেছে, রাস্তার ধারে ওই যুবকের তুমুল বচসা হয়েছিল যুবকের। যেহেতু যুবকের কোনও বোন নেই, তাই যুবককে ভাই সম্বোধন করেন ওই তরুণী। যুবককে ভাই ডাকার পিছনে তরুণীর কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। কিন্তু এর জেরেই বিপত্তি ঘটে।
ভিডিওতে দেখা গেছে, একটি স্কুটার করে ওই রাস্তা দিয়েই যাচ্ছিলেন তরুণী ও আরও এক যুবক। অসাবধানতাবশত পাশের এক যুবকের সঙ্গে তাঁদের বাইকের সংঘর্ষ হতে যাচ্ছিল। কিন্তু বরাত জোরে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান ওই যুবক। এরপর ওই দুই যুবকের বচসা শুরু হয়। কার দোষ, কে আগে দেখেননি তা নিয়ে মূলত শুরু হয় ঝামেলা। হঠাৎ এক যুবক বলে ওঠেন, 'আমার কোনও বোন নেই। তাই তাঁকে এর মধ্যে টেনে আনবেন না!'
কথাটি শুনেই তরুণী স্কুটার থেকে নেমে পড়েন। ছুটে এসে ওই যুবকের উদ্দেশে বলেন, 'আপনার কোনও বোন নেই। আজ থেকে আমিই আপনার বোন। আমি আপনাকে রাখি পরিয়ে দেব!' শুনেই ওই যুবক বলেন, 'সত্যিই! আপনি আমার বোন হবেন?' এরপরই তরুণীর হাত মুচড়ে ধরে, চড়, থাপ্পড় মারতে শুরু করেন তিনি। কিন্তু কেন? তরুণীকে মারতে মারতেই যুবক বলেন, কেন পরপুরুষের সঙ্গে স্কুটার করে ঘুরে বেড়াচ্ছেন তিনি? মারতে মারতেই বলেন, এবার পরিবারকেও জানিয়ে দেবেন তাঁর কীর্তি।
এমনকী স্কুটার থেকে ওই যুবককে টেনে নামিয়েও মারধর শুরু করেন ওই যুবক। মারতে মারতে বলেন, 'তোমার সাহস তো কম নয়। আমার চোখের সামনে দিয়ে আমার বোনের সঙ্গেই ঘোরাঘুরি করছ! কেন ঘুরছিল বলো?' এরপর আহত অবস্থাতেই হাত জড়ো করে ক্ষমা চান ওই যুবক। এও জানান, এমন অপরাধ তিনি আর করবেন না।
সুলভ মৌলিক নামের এক যুবক ভিডিওটি ইনস্টাগ্রামে পোস্ট করেন। ভিডিওটি মজার ছলে শুট করেছেন তাঁরা। মারধর করা হলেও, সকলেই মজা পেয়েছেন ভিডিওটি দেখে। কয়েক হাজার লাইক পড়েছে ভিডিওটিতে। ইতিমধ্যেই সেটি ভাইরাল হয়ে গেছে। নেটিজেনরাও হাসতে হাসতে লুটোপুটি খান। একজন লিখেছেন, 'উচিত শিক্ষা হয়েছে। আর কখনও অন্যের বোনকে নিয়ে ঘুরতে যাবে না।' আরেকজন লিখেছেন, 'ভাই বোনের এটিই সেরা জুটি!' একজন আবার লিখেছেন, 'যদি সত্যিই ছেলেরা মেয়েদের বোনের চোখে দেখত, তাহলে আর পৃথিবীতে অপরাধের ঘটনা ঘটত না!'
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?