শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
অভিজিৎ দাস | ১১ আগস্ট ২০২৫ ১৬ : ২৭Abhijit Das
আজকাল ওয়েবডেস্ক: মেরি ক্যুরিকে ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী হিসেবে স্মরণ করা হয়। কিন্তু তাঁর শ্রেষ্ঠত্বের মধ্যে লুকিয়ে রয়েছে একটি বিপদও। তিনি দু’টি তেজস্ক্রিয় উপাদান, পোলোনিয়াম এবং রেডিয়াম আবিষ্কার করেছিলেন, যা তাঁকে বিশ্বডোড়া খ্যাতি এনে দিয়েছিল। কিন্তু তাঁর স্বাস্থ্যের ক্ষতি করেছিল মারাত্মক।
তেজস্ক্রিয় উপাদানের উপর ক্যুরির অগ্রণী গবেষণা দীর্ঘস্থায়ী বিপদের দিকে ঠেল দিয়েছিল তাঁকে। ক্যুরির দেহাবশেষ এবং জিনিসপত্র যা আজও ব্যাপক তেজস্ক্রিয়। ১৯৩৭ সালে ক্যুরি অ্যাপ্লাস্টিক অ্যানিমিয়ায় মারা যান। যা তেজস্ক্রিয় বিকিরণের সংস্পর্শে আসার ফলে সৃষ্ট একটি বিরল রোগ। এই রোগ সম্পর্কে তিনি এবং তাঁর স্বামী পিয়ের তখন খুব একটা ধারণা করেননি যে এটি ক্ষতিকারক। তাঁরা কোনও প্রতিরক্ষামূলক সরঞ্জাম ছাড়াই এই উপাদানগুলি নিয়ে ঘনিষ্ঠভাবে কাজ করেছিলেন। এমনকি তাঁদের পকেটে পোলোনিয়াম এবং রেডিয়ামের বোতলও বহন করেছিলেন।
সেই সময়, তেজস্ক্রিয়তাকে স্বাস্থ্যের জন্য উপকারী বলে বিশ্বাস করা হত। অনিদ্রা নিরাময়ের জন্য স্নানের লবণে রেডিয়াম যোগ করা হত এবং কোনও রকম সতর্কতা ছাড়াই ‘এনার্জি ড্রিংকস’-এ মিশিয়ে বিক্রি করা হত।
আরও পড়ুন: এই তালিকায় চীনের ধারেকাছে ঘেঁষতে পারেনি আমেরিকা, টলমলে ভারতের অবস্থাও।! কী জানেন?
ক্যুরির অনেক জিনিসপত্র, যার মধ্যে তার বৈজ্ঞানিক গবেষণাপত্রও রয়েছে, সেগুলি প্যারিসের বিবলিওথেক ন্যাশনাল ডি ফ্রান্সে রাখা আছে। দর্শনার্থীরা পিয়েরে এবং মেরির সংগ্রহ দেখতে পারেন, তবে একটি চুক্তিতে স্বাক্ষর করার পরেই। এই জিনিসপত্রগুলি নাড়াচাড়া করে দেখার জন্য প্রতিরক্ষামূলক পোশাক প্রয়োজন। কারণ, বস্তুগুলি ব্যাপক তেজস্ক্রিয় এবং সেগুলিকে সীসাযুক্ত বাক্সে সংরক্ষণ করা হয়। এগুলি আগামী প্রায় দেড় হাজার বছর বিপজ্জনক থাকবে।
মেরি এবং পিয়েরকে প্রথমে প্যারিসের সিও কবরস্থানে সমাহিত করা হয়েছিল। তবে, ১৯৯৫ সালে, তাদের দেহাবশেষ প্যান্থিয়নে স্থানান্তরিত করা হয়, যা বিখ্যাত ফরাসি ব্যক্তিত্বদের জন্য একটি মর্যাদাপূর্ণ সমাধিস্থল। তারপরও, তাঁদের মৃতদেহ সীসার কফিনে রাখা হয়েছিল যাতে তারা যে বিপজ্জনক রেডিয়াম-২২৬ এর সংস্পর্শে এসেছিলেন সেই তেজস্ক্রিয়তাকে ধারণ করা যেতে পারে।
রেডিয়াম-২২৬ হল রেডিয়ামের সবচেয়ে স্থিতিশীল আইসোটোপ। যার অর্থ এটি বিপজ্জনক হিসেবে রয়ে গিয়েছে এবং শত শত বছর ধরে তা-ই থাকবে। এর ফলে দুই বিজ্ঞানীর সমাধিগুলি এখনও তেজস্ক্রিয়।
প্যারিসের দক্ষিণে আর্কুইলে অবস্থিত মেরির পুরনো গবেষণাগারটি একটি বড় উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। যদিও ল্যাবটি ১৯৭৮ সালে বন্ধ হয়ে যায়, তবুও এতে বিপজ্জনক মাত্রার তেজস্ক্রিয়তা রয়েছে। স্থানীয়রা এটিকে ‘চেরনোবিল অন সিয়্যেন’ নামে ডাকেন।
গবেষণাগারটি কাঁটাতারের বেড়া এবং নজরদারি ক্যামেরা দিয়ে কড়া নিরাপত্তায় মু়ড়ে রাখা হয়েছে। স্থানীয় প্রশাসন তেজস্ক্রিয়তা পরীক্ষা করার জন্য নিয়মিতভাবে নিকটবর্তী নদী পর্যবেক্ষণ করেন। এলাকাটি পরিষ্কার করার প্রচেষ্টা ১৯৯২ সালে শুরু হয়েছিল এবং প্রায় ১ কোটি ইউরো ব্যয় হয়েছে। তবে কাজটি এখনও চলছে। মেরি ক্যুরির গল্প আমাদের মনে করিয়ে দেয় যে, যুগান্তকারী বৈজ্ঞানিক সাফল্যও অপ্রত্যাশিত ঝুঁকি বহন করতে পারে।
১১ মে শেয়ার করা একটি ভাইরাল ইনস্টাগ্রাম ভিডিওতে ম্যাডাম ক্যুরির ঐতিহ্যকে তুলে ধরা হয়েছে। ভিডিওটিতে ইতিমধ্যেই ৪৪ হাজারেরও বেশি লাইক এবং অসংখ্য মন্তব্য করা হয়েছে। একজন ব্যবহারকারী তাঁকে ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহিলা রসায়নবিদ’ বলে অভিহিত করেছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?