বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রিয়া পাত্র | ১১ আগস্ট ২০২৫ ১৫ : ৪১Riya Patra
আজকাল ওয়েবডেস্ক: পহেলগাঁও হামলার পর থেকেই আরও জোরদার নিরাপত্তা। এবার খোঁজ মিলল গুহার! সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর তেমনটাই। জানা গিয়েছে, জঙ্গি ঘাঁটি সন্দেহে সোমবার সেনা বিস্ফোরণে ধূলিস্যাত করেছে একটি গুহা।
রবিবার থেকেই জম্মু ও কাশ্মীরের কিশ্বর জেলায় সন্ত্রাস-বিরোধী অভিযান চালাচ্ছে সেনা। ভারতীয় সেনা সূত্রে খবর, রবিবার সকালে গোপন সূত্রে খবর মেলে, ওই নির্দিষ্ট এলাকায় রয়েছে সন্তারসীদের উপস্থিতি। শুরু হয় খোঁজ। সোমবার সকালে একটিগুহার উপর বিস্ফোরণের ঘটনা ঘটে। সেনার ধারণা, ওই গুহাকেই গোপন আস্তানা হিসেবে ব্যবহার করে, লুকিয়ে নিজেদের কাজ চালায় সন্ত্রাসী জঙ্গিরা।
আরও পড়ুন: 'মন্দিরের উপর বানানো হয়েছে, এসব চলবে না', ফতেপুরে নবাবের সমাধিক্ষেত্র ভাঙছেন বিজেপি নেতা? আজই পুজোর
গুহার খোলা স্থানে বিস্ফোরণের ঘটনা ঘটে। সর্বভারতীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, মুহূর্তেই বিশাল আগুন ছড়িয়ে পড়ে চতুর্দিকে। সূত্রের খবর, এই মুহূর্তে জম্মু ও কাশ্মীরের কিশতওয়ারা এবং আরও সাত জেলার নিরাপত্তা নিয়ে বড় চিন্তা। ২০২১ সাল পর্যন্ত ওই অঞ্চল সন্ত্রাস মুক্ত ছিল। সর্বভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করে হয়েছে ওই নির্দিষ্ট অঞ্চলগুলিতে এখন পাকিস্তান থেকে উচ্চ প্রশিক্ষিত সন্ত্রাসীদের নজর বলে ধারণা।
নিরাপত্তা বাহিনী যখন কিশতওয়ার পাহাড় থেকে সন্ত্রাসীদের হটানোর চেষ্টায়, ঠিক তখনই শত শত সেনা কুলগাম জেলার আখালের জঙ্গলে দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযানের একটিতে নিযুক্ত রয়েছেন। ১১ দিন ধরে চলছে লড়াই। শনিবার ভারতীয় সেনাবাহিনীর দুই জওয়ান নিহত হন এবং আরও দু' জন আহত হন। ঘন জঙ্গলে তল্লাশি অভিযানের মাঝেই সন্ত্রাসীরা গ্রেনেড ছুড়ে মারে।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ১ আগস্ট আখলে অভিযান শুরু হয়। প্রাথমিক গুলিবিনিময়ের সময় একজন স্থানীয় সন্ত্রাসী নিহত হয় কিন্তু সংঘর্ষ বনাঞ্চলে ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে বাহিনীর জন্য পরিস্থিতি কঠিন হয়ে পড়ে। সরকারি সূত্র জানিয়েছে, এখনও পর্যন্ত এই সংঘর্ষে ১০ জন নিরাপত্তা বাহিনীর সদস্য আহত হয়েছেন।
এই প্রসঙ্গে উল্লেখ্য, ২২ এপ্রিলের ঘটনা। ২২ এপ্রিল। পহেলগাঁও হামলা। ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। পহেলগাঁও হামলার প্রত্যাঘাত, ৭ মে। অপারেশন সিঁদুর। ১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। হামলার পরেই, সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানিয়েছে, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল। তারপর থেকে ভারত-পাক দুই দেশের সংঘর্ষ চলে। ভারত প্রথম থেকেই দাবি করেছিল, কেবল বেছে বেছে জঙ্গি ঘাঁটিই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। অভিযোগ ছিল, পাকিস্তান জঙ্গিদের পাশে দাঁড়িয়েছে। টানা কয়েকদিনের সংঘর্ষের পর, দুই দেশ রাজি হয় অস্ত্রবরতিতে।
অপারেশন সিঁদুর। কোন কৌশলে পাক-মাত। একের পর এক তথ্য উঠে আসছে সামনে। এবার সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী মাদ্রাজ আইআইটির এক অনুষ্ঠানে খোলসা করলেন গোপন কথা। পাকিস্তানকে মাত দেওয়ার গোপন কৌশলকে তিনি দাবার ঘুঁটি সাজানোর সঙ্গে তুলনা করেছেন।
আইআইটি মাদ্রাজের ভারতীয় সেনা গবেষণা সেল 'অগ্নিষোধ'-এর উদ্বোধনকালে তিনি এই বিষয়ে আলোকপাত করেন। সমাবেশে ভাষণ দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী অপারেশনের কৌশলকে দাবা খেলার মতো বর্ণনা করেন। তিনি বলেন, অপারেশন সিন্দুর একটি "ধূসর অঞ্চলে" পরিচালিত হয়েছিল, যা অপ্রত্যাশিত এবং সম্পূর্ণ প্রচলিত সামরিক অভিযানের চেয়ে কিছুটা আলাদাই ছিল। তাঁর মতে, অপারেশন সিঁদুরের সময়, ভারত পদক্ষেপ নিয়েছে, ঘুঁটি সাজিয়েছে যেমন ঠিক, তেমনি শত্রুপক্ষ কী করছে, করতে চলছে, তা সম্পর্কে ধারণা ছিল না বিন্দুমাত্র। তাঁর মতে, উরি, বালাকোটের চেয়ে এই অভিযান চজিল একেবারে আলাদা।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?