বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | 'বাড়িতে কেউ নেই, তাড়াতাড়ি এসো', যৌনতার টানে প্রেমিকার বাড়িতে গিয়েছিলেন যুবক, রক্তাক্ত অবস্থায় বাড়ি ফিরেই মৃত্যু!

পল্লবী ঘোষ | ১১ আগস্ট ২০২৫ ১৫ : ২৩Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ফাঁকা বাড়িতে যুবককে ডেকেছিলেন যুবতী। তিনি জানিয়েছিলেন, বাড়িতে স্বামী নেই। তাই এই সময়ে শারীরিক সম্পর্কে লিপ্ত হতে পারবেন তাঁরা। যৌনতার টানে প্রেমিকার বাড়ি যেতেই বিপত্তি। রক্তাক্ত অবস্থায় কোনও মতে পালিয়ে বাড়িতে এলেও শেষরক্ষা হয়নি। বাড়ি ফিরেই মৃত্যু হল তাঁর। তদন্তে নেমে শিউরে উঠল পুলিশ।‌ ভয়ঙ্কর কাণ্ডটি ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের সম্বল জেলায়। ৪৫ বছর বয়সি এক যুবককে মারধর, হেনস্থা ও পিটিয়ে খুনের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মৃত যুবকের নাম, অনীশ। যদিও তাঁর পরিবার জানিয়েছে, সাত লক্ষ টাকা ঋণের জন্য তাঁকে পিটিয়ে খুন করা হয়েছে। কিন্তু তদন্তে নেমে পুলিশের অনুমান, বিবাহবহির্ভূত সম্পর্কের জেরেই তাঁকে খুন করা হয়েছে।

অনীশের বাবা মুস্তাকিন পুলিশকে জানিয়েছেন, নৃশংসভাবে যুবককে খুন করা হয়েছে।‌ খুনের আগে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছিল। বাড়িতে ডেকে মারতে মারতে অনীশের হাত, পা ভেঙে দিয়েছিল ওই দম্পতি। প্লায়ার ও স্ক্রু ড্রাইভার দিয়ে তাঁর শরীর ক্ষতবিক্ষত করে দেয় তারা। ঘটনাস্থলেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন অনীশ। তারপর কোনও মতে বাড়িতে পালিয়ে আসেন। 

আরও পড়ুন: ভয়ঙ্কর! রাখি পরানোর পর মিষ্টিমুখ, বোনকে নিয়ে ঘুরতে বেরিয়ে কুপিয়ে খুন, দাদার আরও কীর্তি শুনে শিউরে উঠল পুলিশ

অনীশের খুনের নেপথ্যে কী কারণ? তাঁর বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, অনীশের বিয়ের দিনক্ষণ স্থির হয়ে গিয়েছিল। কয়েক বছর আগে প্রতিবেশী দম্পতিকে সাত লক্ষ টাকা ধার দিয়েছিলেন তিনি। বিয়ের প্রস্তুতির জন্য সেই ঋণ শোধ করতে বলেন অনীশ। দম্পতির কাছে থেকে সাত লক্ষ টাকা চাইতে যান তিনি। সেই টাকা চাওয়ায়, দম্পতি নির্মমভাবে অত্যাচার করে তাঁকে। তাঁদের বাড়িতেই ভয়ঙ্কর অত্যাচারের শিকার হন তিনি।‌ বাড়িতে পালিয়ে আসলেও শেষরক্ষা হয়নি। নিজের বাড়িতে এসেই লুটিয়ে পড়েন তিনি। সেখানে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

পুলিশ আধিকারিক রাজেশ কুমার শ্রীবাস্তব জানিয়েছেন, গভীর রাতে অনীশের মৃত্যুর খবর জানিয়েছিল তাঁর পরিবার। একটি খুনের মামলা দায়ের করা হয়েছে। ঘটনায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে, ঘটনার দিন অনীশকে বাড়িতে ডেকেছিলেন রাইস আহমেদ ও তাঁর স্ত্রী সীতারা। 

দম্পতিকে প্রথম জেরার পর পুলিশ জানতে পেরেছে, সীতারার সঙ্গে বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন অনীশ। সেই সম্পর্কের কথাও জানতে পারেন রাইস। এরপর তিনি অনীশকে খুনের পরিকল্পনা করেন। রাইসের পরিকল্পনা জানতে পেরে, তাতে যোগ দেন সীতারাও। এরপর বাড়িতে সীতারা অনীশকে ডাকেন। এও জানান, বাড়িতে রাইস নেই। সেই সুযোগে অনীশ বাড়িতে এসেছিলেন। সেই সুযোগে অনীশকে নৃশংসভাবে হত্যা করে দম্পতি। প্লায়ার দিয়ে তাঁকে পেটাতে শুরু করে। স্ক্রু ড্রাইভার দিয়ে শরীর ক্ষতবিক্ষত করে দেয়। কিন্তু কী কারণে অনীশকে খুনের পরিকল্পনায় সীতারাম যোগ দিয়েছিলেন, তা এখনও জানা যায়নি। পুলিশ তাঁকে জিজ্ঞাসাবাদ করে তদন্ত চালাচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া