বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
আর্যা ঘটক | ১১ আগস্ট ২০২৫ ১২ : ৩৮Arya Ghatak
আজকাল ওয়েবডেস্ক: শনিবার সিমলার একটি বেসরকারি স্কুলের তিনজন পড়ুয়া নিখোঁজ হওয়ার পর রবিবার সিমলা জেলার কোটখাই এলাকায় অবশেষে তাঁদের সুস্থ অবস্থায় খুঁজে পাওয়া গিয়েছে। খবর অনুযায়ী, ছাত্ররা সবাই ষষ্ঠ শ্রেণির পড়ুয়া। স্কুলের রুটিন অনুযায়ী সপ্তাহান্তের ভ্রমণের সময় তাঁরা নিখোঁজ হয়েছিলেন। এই ঘটনার পর পুলিশ ও স্থানীয় বাসিন্দারা মিলে ব্যাপক তল্লাশি অভিযান চালান।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, শনিবার দুপুর ১২টা ১০ মিনিট নাগাদ ছাত্ররা স্কুল ক্যাম্পাস থেকে একটি অফিসিয়াল গেট পাস নিয়ে মল রোডে ঘুরতে যান। জানা গিয়েছে এটি স্কুলেরই পূর্বনির্ধারিত পরিকল্পনার একটি অংশ ছিল। অন্যান্য ছাত্রদের সঙ্গে তাঁদেরও বিকেল ৫টার মধ্যে হোস্টেলে ফিরে আসার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে তাঁরা ফিরে না আসায় স্কুল কর্তৃপক্ষ উদ্বিগ্ন হয়ে পড়ে এবং সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেয়।
স্কুলের প্রধান শিক্ষকের অভিযোগের ভিত্তিতে নিউ সিমলা থানা একটি অপহরণের মামলা দায়ের করে। শহরের বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি চালায়। বিভিন্ন এলাকায় সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ছাত্রদের গতিবিধি জানার চেষ্টা করে। পরে জানা গিয়েছে, ছাত্ররা শহরের অদূরে কোটখাই এলাকায় পাওয়া গিয়েছে। এটি সিমলা শহর থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত একটি গ্রামীণ অঞ্চল। তবে কীভাবে তাঁরা সেখানে পৌঁছল, সে বিষয়ে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। এর পেছনের কারণ জানতে এখনও তদন্ত জারি রয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এক অজ্ঞাত ব্যক্তি অনলাইন ট্রেডিংয়ে ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়ে মানসিক চাপে ছিলেন। এই কারণেই তিনি এমন একটি অপরাধমূলক কাজ করে বসেন। জানা গিয়েছে ওই ব্যক্তি ওই একই স্কুলের প্রাক্তন ছাত্র ছিলেন। তাই তিনি স্কুল ভ্রমণে গেছিলেন। স্কুল সংক্রান্ত অনেক কিছুই তাঁর জানা ছিল। তিনিই পড়ুয়াদের গাড়িতে তুলে নিয়ে যান। নিয়ে যাওয়ার সময় তাঁদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ ব্যবহার করেন এবং কোটখাই এলাকার দিকে নিয়ে যান। স্থানীয় পুলিশ সূত্রে খবর, শিশুদের কোনওরকম ক্ষতি হয়নি। বর্তমানে তাঁরা সকলেই নিরাপদে রয়েছেন। তাঁদের পরিবারের সদস্যদেরও জানানো হয়েছে।
প্রসঙ্গত, ঘটনার জেরে ইতিমধ্যেই শনিবার নিউ সিমলা থানায় ভারতীয় সংবিধানের নতুন দণ্ডবিধি (BNS)-এর ধারা ১৩৭বি অনুযায়ী (অপ্রাপ্তবয়স্ক অপহরণ) একটি মামলা দায়ের করা হয়েছে। এহেন ঘটনার পেছনে অন্য কোনও কারণ ছিল কিনা তা পুঙ্খনুপুঙ্খ তদন্ত চলছে।
প্রসঙ্গত, ভয়াবহ দুর্যোগ সিমলায়। সম্প্রতি সিমলায় সড়ক নির্মাণকাজ চলাকালীন একটি বুলডোজার দুর্ঘটনার কবলে পড়েছে। সূত্রে জানা গিয়েছে, হিমাচল প্রদেশের জাতীয় সড়ক ৫-এর জাবলি এলাকায় পাহাড় কেটে রাস্তা খোলার কাজ চলছিল। এমন সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা ঘটনাটির একটি ভিডিও প্রকাশ করে। সেখানে দেখা যায়, একটি জেসিবি মেশিন নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড় থেকে নিচে গড়িয়ে পড়ছে। পাহাড়ের ওপর থেকে আচমকা পাথর গড়িয়ে পড়ায় ভারসাম্য হারিয়ে মেশিনটি প্রায় ৩০০ মিটার নিচে খাদে পড়ে যায়।
সূত্রে পাওয়া খবর অনুযায়ী, ঘটনার পরপরই এক ব্যক্তি পাহাড়ি ঢালে নামতে শুরু করেন। ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা চালকের কাছে কোনওরকমে পৌঁছান তিনি। দুর্ঘটনায় গুরুতর আহত হন চালক। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও তাঁকে শেষমেশ বাঁচানো সম্ভব হয়নি বলে জানিয়েছে চিকিৎসকরা। এই মর্মান্তিক দুর্ঘটনা এমন সময় ঘটে, যখন হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ডে প্রবল বৃষ্টিপাতে দুর্যোগপূর্ণ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।
রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা, ভূমিধস এবং সড়ক বন্ধ হয়ে যাওয়ার খবর ইতিমধ্যেই পাওয়া গিয়েছে। হিমাচল প্রদেশ দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (SDMA) জানিয়েছে, এখনও পর্যন্ত মোট ১৭৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১০১ জন প্রাণ হারিয়েছেন ভূমিধস, আকস্মিক বন্যা ও বজ্রপাতের মতো প্রাকৃতিক দুর্যোগে, আর ৭৮ জনের মৃত্যু হয়েছে দুর্গম সড়কে দুর্ঘটনার কারণে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?