বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | নেশার বিরুদ্ধে যুদ্ধ, অভিনব উদ্যোগ ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষের

রজিত দাস | ১১ আগস্ট ২০২৫ ১২ : ৩৭Rajit Das

নিতাই দে, আগরতলা: নেশা মুক্ত ত্রিপুরা গড়তে উদ্যোগী মুখ্যমন্ত্রী মানিক সাহা। এবার নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। তিনি তাঁর নিজ বিধানসভা কেন্দ্রে মাদক কারবারি ও মাদক সেবনের বিরুদ্ধে জনসচেতনতা পদযাত্রা করলেন।

 রবিবার বিকেলে সূর্যমণি নগর বিধানসভা অন্তর্গত বল্লভপুর গ্রাম পঞ্চায়েত এলাকায় মাদক কারবারি ও মাদকসেবনের বিরুদ্ধে জনসচেতনতা পদযাত্রা ও পথসভা করেন এলাকার বিধায়ক তথা ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। বিপুল সংখ্যক সাধারণ মানুষ নেশা ও নেশা কারবারির বিরুদ্ধে এই পদযাত্রায় অংশগ্রহণ করেন। যা প্রমাণ করে যে, রাজ্যের মানুষ উন্নয়ন ও স্বচ্ছতার রাজনীতির পক্ষে ঐক্যবদ্ধ।

বিজেপি নেতৃত্বাধীন সরকারের বিভিন্ন কার্যক্রমে জনগণের আস্থা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে। পথসভায় বক্তব্য রাখতে গিয়ে উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল বলেন, "ত্রিপুরাকে যারা বিভ্রান্তি, বিশৃঙ্খলা ও লুটপাটের অন্ধকারে ফিরিয়ে নিতে চায়, তাদের বিরুদ্ধে আজ মানুষ রাস্তায় নেমেছে। এই লড়াই কেবল রাজনৈতিক নয়- এটা আদর্শের জন্য, একটি সাহসী ও সৎ সমাজ গড়ার জন্য। মাদকমুক্ত ত্রিপুরা গঠনে জনসচেতনতাই সবচেয়ে বড় হাতিয়ার।" তিনি আরও বলেন

আরও পড়ুন- ত্রিপুরাতে এবার জন্মদাত্রী মায়ের হাতে ৫ মাসের কন্যা খুন! 

উপাধ্যক্ষ রামপ্রসাদ আরও বলেন, "জনতাই আমাদের শক্তি। সেই শক্তির ভরসায় আমরা এগিয়ে যাচ্ছি এবং যাবো। এই যুদ্ধে প্রতিটি নাগরিকের সক্রিয় অংশগ্রহণ আমাদের ভবিষ্যৎকে আরও শক্তিশালী করবে।"

ত্রিপুরাকে মাদকমুক্ত করতে প্রশাসন ও জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান উপাধ্যক্ষ। এদিনের কর্মসূচিতে স্থানীয় বিজেপি নেতৃত্ব, সমাজকর্মী, যুব সমাজ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই প্রথম নয়। এর আগেও নেশার বিরুদ্ধে পথে নামেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল। মাদকের বিরুদ্ধে আপোষহীন সংগ্রাম— এই দৃঢ় সংকল্প নিয়ে তরা অগাস্ট বিকেলে আগরতলার সূর্যমণিনগরে অনুষ্ঠিত হয় এক সচেতনতা মূলক বাইক র‍্যালি। এই নেশা বিরোধী র‍্যালির নেতৃত্ব দেন ত্রিপুরা বিধানসভার উপাধ্যক্ষ রামপ্রসাদ পাল নিজে। আয়োজিত এই বাইক র‍্যালিতে অংশ নেন বহু সরকারি কর্মী ও সাধারণ মানুষ। মাদকমুক্ত ত্রিপুরা গঠনের লক্ষ্যে এই ধরনের কর্মসূচি যে সমাজে ইতিবাচক পরিবর্তনের বার্তা দেয়, সে কথাই জানান অংশগ্রহণকারীরা।

 র‍্যালির সূচনা পূর্বে রামপ্রসাদ পাল এক সংক্ষিপ্ত বক্তব্যে বলেছিলেন, 'নেশা শুধু একজন ব্যক্তির সমস্যা নয়। এটা গোটা সমাজের ক্ষয়িষ্ণুতা ডেকে আনছে। তরুণ সমাজকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে, দলমত নির্বিশেষে, একজোট হয়ে নেশার বিরুদ্ধে দাঁড়াতেই হবে।' 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া