রবিবার ২৬ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১১ আগস্ট ২০২৫ ১২ : ১২Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: 'সিবিআই টাকা খেয়েছে। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিবিআইতে।' এবার আরজি কর হাসপাতালের ধর্ষিতা ও খুন হওয়া চিকিৎসকের বাবা সরাসরি দায়ী করলেন প্রাক্তন এই তৃণমূল সাংসদকে। নির্যাতিতার বাবার এই অভিযোগ সামনে আসতেই পাল্টা কুণালের অভিযোগ অভয়ার বাবা 'মিথ্যাচারী'।
নিজের এক্স হ্যান্ডেলে (সাবেক ট্যুইটার) এই প্রসঙ্গে কুণাল জানিয়েছেন, 'মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রনা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে মিথ্যা অভিযোগ করলেন কার কথায়, কোন্ তথ্যে?'
নিজের প্রসঙ্গ তুলে কুণাল জানান, 'আমার নিজেরই দুটো সিবিআই মামলা চলছে, আমি আইনি লড়াই করছি, আর আমি যাব অভয়া মামলা 'সেটল' করতে? আর সিবিআই এসব করবে?'
সিবিআই বিজেপি পরিচালিত কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন সে কথা স্মরণ করিয়ে কুণাল বলেন, 'সবাই জানে সিবিআইকে নিয়ন্ত্রণ করে বিজেপি। উনি আবার তাদের সঙ্গে নবান্ন অভিযানে যান।' বিষয়টিকে 'অপরাধমূলক অপপ্রচার' বলে কুণাল তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'আপনার প্রতি সম্মান সহমর্মিতা রেখেই বলছি, সিবিআই নিয়ে আমাকে জড়িয়ে এইসব মিথ্যাচার হল ঠান্ডা মাথার অপরাধমূলক অপপ্রচার। আপনার কাছে এর কী তথ্য আছে অথবা কে আপনাকে এসব বলতে বলেছে, প্রকাশ করুন। যা ইচ্ছে বলে যাবেন, সেটা চলবে না'।
"সিবিআই টাকা খেয়েছে। কুণাল ঘোষ গিয়ে সেটেলমেন্ট করেছে সিজিওতে।"- বললেন অভয়ার বাবা। মিথ্যাচার আর নাটকের সব সীমা পার করছেন উনি। কন্যাহারা পিতার যন্ত্রণা বুঝি। কিন্তু তাই বলে ওঁরা যাদের কথায় যা যা করছেন, যা যা বলছেন, সেসব নিয়ে প্রশ্ন তোলার অবকাশ থাকছে। এখানে এভাবে আমার নাম করে… pic.twitter.com/ZFgOiN6zPo
— Kunal Ghosh (@KunalGhoshAgain) August 11, 2025
অভয়ার মৃত্যুর এক বছর পূর্তি উপলক্ষে গত ৯ আগষ্ট তাঁর বাবা-মা 'নবান্ন অভিযান'-এর ডাক দিয়েছিলেন। সেই অভিযানে সামিল হয়েছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ অন্যরা। যদিও এই মিছিলে সামিল হয়নি অভয়া হত্যাকাণ্ডের বিচার চেয়ে চিকিৎসক ও অন্যান্যদের নিয়ে তৈরি হওয়া 'অভয়া মঞ্চ'। তাঁরা আলাদাভাবে প্রতিবাদে সামিল হয়েছেন।
পাশাপাশি শনিবারের এই নবান্ন অভিযানের পর সমাজের বিভিন্ন স্তর থেকেও প্রশ্ন উঠেছে প্রতিবাদের এই মিছিলে রাজনৈতিক রং লেগে গেল নাতো? কারণ, রাজনৈতিক দলগুলি আলাদা করে এই ঘটনার প্রতিবাদে মিছিল করলেও শনিবার নির্যাতিতার বাবা ও মায়ের সঙ্গে শুধুমাত্র একটি দলের একঝাঁক নেতা-নেত্রীর সামিল হওয়াটা একটি আলাদা মাত্রা পেয়েছে। এমনকী প্রতিবাদী বেশ কয়েকজন চিকিৎসক জানিয়েছেন, এই মিছিল একটি রাজনৈতিক দলের তরফে ডাকা হয়েছিল বলেই তাঁরা অংশগ্রহণ করেননি। যদিও বিচারের দাবিতে তাঁরা সবাই এখনও অভয়ার পরিবারের পাশে রয়েছেন বলে জানিয়েছেন।
মিছিলে অংশ নেওয়া অভয়ার মা পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বলেও অভিযোগ উঠেছে। এই নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। অভয়ার মাকে পুলিশের মারের অভিযোগ নিয়ে কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, ঘটনাটি 'দু:খজনক ও অনভিপ্রেত'। এই বিষয়টি নিয়ে তদন্ত চলছে বলেও জানিয়েছেন তিনি। এরইমধ্যে নতুন বিতর্ক শুরু হয়েছে কুণালের প্রতি অভয়ার বাবার তোলা এই অভিযোগ নিয়ে।
সোমবার এই প্রসঙ্গে কুণাল জানিয়েছেন, অভয়ার বাবার তোলা এই অভিযোগ নিয়ে তিনি আইনি পথেও হাঁটার কথা ভাবছেন। কথা বলছেন তাঁর আইনজীবীদের সঙ্গে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?