বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১১ আগস্ট ২০২৫ ১১ : ০৫Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: শ্রাবণ মাসের শেষ দিন, তার উপর রাখি। বাড়িতে এসেছিলেন বেশ কয়েকজন আত্মীয়। ফলে অনলাইনে খাবার অর্ডার করেছিলেন উন্নাওয়ের বাসিন্দা ধীরজ সিং। তাতেই কাল হল। নিরামিষ খাবারের বদলে দেওয়া হয় আমিষ। কড়াই পনিরের মধ্যে ছিল মাংসের টুকরো। মুখে দিতেই বিষয়টি স্পষ্ট হয়। এরপরই হুলস্থূল কাণ্ড। শেষমেষ হস্তক্ষেপ করে পুলিশ। আপাতত ওই রেস্তোরাঁ বন্ধ করে দেওয়া হয়েছে।
ধীরজ সিং-এর দাবি, তিনি শনিবার রাতে একটি রেস্তোরাঁ থেকে তাঁর আত্মীয়দের জন্য কড়াই পনির, পনির ফ্রাইড রাইস এবং পাঁচটি রুমালি রুটি অর্ডার করেছিলেন। খাওয়ার সময়, তিনি পনিরের মধ্যে অস্বাভাবিক কিছু অনুভব করেন। তারপর মুখ থেকে খাবার বার করে খতিয়ে দেখেন। তখনই দেখেন পনিরের মধ্যে রয়েছে মাংসের টুকরো।
স্থানীয় মন্দিরে পুরোহিত হিসেবে কর্মরত ধীরজ সিং বলেছেন যে, তাঁর পুরো পরিবার নিরামিষাশী এবং এই ঘটনাটি এমন একটি গুরুত্বপূর্ণ উৎসবের দিনে ঘটেছে যা তাঁদের ধর্মীয় পবিত্রতাকে অবমাননা করেছে।
বিষয়টি বুঝেই ধীরজ সিং অনলাইন ডেলিভারি অ্যাপের মাধ্যমে রেস্তোরাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন। কিন্তু রেস্তোরাঁ কর্তৃপক্ষের জবাবে অসন্তুষ্ট হন তিনি। পরে তিনি ঘটনার একটি ভিডিও রেকর্ড করে সোশাল মিডিয়ায় পোস্ট করেন। সেই সহ্গেই জেলা প্রশাসন এবং সরকারের কাছে কঠোর পদক্ষেপেরর দাবি করেন।
সেই ভিডিও-টি দ্রুত ভাইরাল হয়ে যায়। যার ফলে পুলিশ কর্তৃপক্ষ তদন্তের নির্দেশ দেয়। পুলিশ নিশ্চিত করেছে যে- তদন্ত চলছে। জেলা প্রশাসনের নির্দেশ অনুসারে, প্রধান খাদ্য আধিকারিক শৈলেশ দীক্ষিত এবং তাঁর দল রেস্তোরাঁটি পরিদর্শন করেন। তারপর সব খতিয়ে দেখে সাময়িকভাবে রেস্তোরাঁটি বন্ধ করে দেওয়া হয়।
সরকারি আধিকারিকদের কাছে রেস্তোরাঁর মালিক স্বীকার করেছেন যে, নিরামিষ খাবারের অর্ডারে ভুলবশত আমিষ খাবার মিশিয়ে দেওয়া হয়েছিল। আধিকারিকরা আরও দেখতে পান যে, একই রান্নাঘরে নিরামিষ এবং আমিষ খাবার তৈরি করা হচ্ছিল। পরীক্ষার জন্য ময়দা এবং গ্রেভির নমুনা সংগ্রহ করা হয়েছে।
প্রধান খাদ্য আধিকারিক শৈলেশ দীক্ষিত জানিয়েছেন, নিরামিষ এবং আমিষ খাবারের জন্য পৃথক ব্যবস্থা না করা পর্যন্ত রেস্তোরাঁটিকে রান্না বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?