বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১১ আগস্ট ২০২৫ ০৯ : ২০Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: প্রাক্তনের পর এবার বর্তমান, ভোটার আইডি নিয়ে বড় ফাঁপড়ে বিজেপি নেতা তথা বিহারের উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। তাঁর কাছে পৌঁছল নির্বাচন কমিশনের নোটিশ। উপ-মুখ্যমন্ত্রীর দু'টি ভোটার কার্ড থাকা এবং দু'টি স্থানে ভোটার হিসেবে নাম নথিভুক্ত হওয়ার অভিযোগে নোটিশ জারি করেছে কমিশন।
বিহারে এসআইআর ঘিরে বিতর্ক তুঙ্গে। খসড়া ভোটার তালিকা থেকে লাখ লাখ মানুষের নাম বাতিল হয়েছে। নির্বাচন কমিশনের সহায়তার কেন্দ্র বিহারে এনআরসি করছে বলে অভিযোগ বিরোধীদের। এই পরিস্থিতিতে রাজ্যের প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব দাবি করেছিলেন, সংশোধিত ভোটার তালিকায় তাঁর নাম নেই! কীভাবে লড়বেন নির্বাচনে? পাল্টা প্রমাণ দিয়েছিল নির্বাচন কমিশনও। তখনই বেরিয়ে এসেছিল যে তেজস্বী যাদবের কাছে দু'টি ভোটার কার্ড আছে, যার নম্বর ভিন্ন। এই নিয়ে বিস্তর জলঘোলাও হয়।
এবার মহা ফ্যাসাদে বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহা। রবিবার তেজস্বী যাদব দাবি করেন, বিহারের বর্তমান উপমুখ্যমন্ত্রী বিজয় কুমান সুনহারও দু'টি ভোটার আইডি কার্ড রয়েছে। ভোটার হিসাবে তাঁর নাম দুই জায়গায় নথিভুক্ত রয়েছে। তেজস্বী জানান, উপ-মুখ্যমন্ত্রীর নাম পাটনা জেলার লক্ষ্মীসরাই বিধানসভা কেন্দ্র এবং বাঁকিপুর বিধানসভা কেন্দ্র- উভয়তেই রয়েছে। সেই সঙ্গেই এসআইআর-এর বিশ্বাসযোগ্যতা নিয়েই প্রশ্ন তোলেন লালু-পুত্র তেজস্বী।
আরও পড়ুন- ভারতে পারমাণবিক হামলার হুমকি পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের! সতর্ক কেন্দ্র
প্রাক্তন উপ-মুখ্যমন্ত্রীর অভিয়োগের পর পরই জবাব দিয়েছিলেন বর্তমান উপ-মুখ্যমন্ত্রী। বিজয় কুমার সিনহা বলেছিলেন, "আমি এক জায়গা থেকেই ভোট দিই। গতবারও তাই করেছিলাম। আগে আমার ও পরিবারের নাম বাঁকিপুর আসনে নথিভুক্ত ছিল। ২০২৪ সালের এপ্রিল মাসে আমি লক্ষ্মীসরাই বিধানসভা কেন্দ্র নাম স্থানান্তরিতর করার আবেদন জানাই। কোনও কারণে বাঁকিপুর থেকে আমার নাম বাদ যায়নি। জঙ্গলরাজের রাজপুত্র (তেজস্বী যাদব) ভুয়ো তথ্য দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন। মিথ্যা অভিযোগ আনার জন্য ওঁকে ক্ষমা চাইতে হবে।"
বিষয়টি নির্বাচন কমিশনের নজরে আসতেই উপ-মুখ্যমন্ত্রী বিজয় কুমার সিনহাকে নোটিশ পাঠাল নির্বাচন কমিশন। কেন তার দু'টি ভোটার আইডি কার্ড আছে? তার জবাব দিতে বলা হয়েছে বলে সংবাদ সংস্থা পিটিআই-কে কমিশনের একজন আধিকারিক জানিয়েছেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?