বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | পুজোর আগেই গায়েব করুন ডার্ক সার্কল! দামি প্রোডাক্ট নয়, ঘরোয়া কাজেই ম্যাজিক, বয়স আরও কমে যাবে

নিজস্ব সংবাদদাতা | ১০ আগস্ট ২০২৫ ২০ : ১৬Sanchari Kar

চোখের নীচে ডার্ক সার্কল বা কালো দাগ এমনই এক সমস্যা যা সহজে দূর হতে চায় না। পর্যাপ্ত ঘুম না হওয়া, সঠিক সময়ে না ঘুমনো, অ্যালার্জি, হাইপারপিগমেন্টেশন, চোখের চারপাশের ত্বক পাতলা হয়ে যাওয়া, অতিরিক্ত চোখ ঘষা, বার্ধক্য, ধূমপান এবং জেনেটিক্সের মতো কারণে কালো দাগ দেখা দিতে পারে। এগুলির জন্য এই কালো দাগ কমাতে বাজারে অনেক ধরনের ক্রিম পাওয়া যায়। কিন্তু অনেক ক্ষেত্রেই সেগুলি খুব বেশি কার্যকর হয় না। তবে কিছু ঘরোয়া প্রতিকার এই কালো দাগ দূর করতে কার্যকর প্রমাণিত। সেগুলি কী কী জেনে নিন।

আলুর রসের ব্লিচিং বৈশিষ্ট্য ডার্ক সার্কেল কমাতে সাহায্য করে। আলুর রস ডার্ক সার্কলের উপর সরাসরি লাগানো যেতে পারে। এর জন্য আলু কুঁচি করে ছেঁকে নিন এবং তারপর তুলোর সাহায্যে সেই রস চোখের চারপাশে লাগান। নিয়মিত ব্যবহারে এর প্রভাব কয়েকদিন দেখা যাবে। আপনি চাইলে আলুর রসে লেবুর রস মিশিয়েও লাগাতে পারেন। 

ত্বকের শুষ্কতার কারণে যদি ডার্ক সার্কল হয়, তাহলে নারকেল তেল ব্যবহার করা যেতে পারে। নারকেল তেলের স্বাস্থ্যকর ফ্যাটি অ্যাসিড ত্বককে হাইড্রেশন প্রদান করে এবং ত্বকের কালচে ভাবও কমায়। প্রতিদিন রাতে ঘুমনোর আগে ডার্ক সার্কলের উপর নারকেল তেল লাগানো যেতে পারে। 

মধু এবং কফি একসঙ্গে মিশিয়ে একটি পেস্ট তৈরি করুন। এই পেস্টটি কালো দাগের উপর ১০ থেকে ১৫ মিনিটের জন্য লাগান এবং তারপর ধুয়ে ফেলুন। মনে রাখবেন, যখন আপনি এই কফি পেস্টটি চোখ থেকে ধুয়ে ফেলবেন, তখন এটি ঘষবেন না। চোখের চারপাশের ত্বক পাতলা, তাই এই পেস্টটি সাবধানে ধুয়ে ফেলা প্রয়োজন।

হলুদের ঔষধি গুণ ত্বক থেকে ট্যানিং, ময়লা এবং মৃত ত্বকের কোষ দূর করতে কাজ করে। এমন পরিস্থিতিতে, কালো দাগের উপরও হলুদ লাগানো যেতে পারে। ত্বকে যাতে হলদেটে ভাব না আসে সেই জন্য হলুদের সঙ্গে দুধ মিশিয়ে তুলো দিয়ে কালো দাগের উপর লাগান। ১৫ মিনিট পর সেটি ধুয়ে পরিষ্কার করা যেতে পারে। 

ভিটামিন ই ক্যাপসুল ত্বকে লাগানো যেতে পারে। এটি শুধুও লাগাতে পারেন অথবা নারকেল তেলের সঙ্গে মিশিয়ে ডার্ক সার্কলের উপর লাগাতে পারেন। এটি ত্বকে উজ্জ্বলতা আনে এবং ডার্ক সার্কলের সমস্যা দূর করে। এই রেসিপিটি ডার্ক সার্কেল হালকা করতে কার্যকর। 

দুধে ল্যাকটিক অ্যাসিড, ভিটামিন এ, ডি এবং ক্যালসিয়ামের মতো পুষ্টি উপাদান থাকে, যা ত্বককে পুষ্টি জোগায় এবং ভিতর থেকে মেরামত করে। ঠান্ডা দুধ চোখের নিচে লাগালে এটি কেবল শীতল অনুভূতিই দেয় না, বরং ধীরে ধীরে ফোলাভাব এবং কালো ভাবও কমায়। এতে উপস্থিত প্রোটিন ত্বককে টোন করে। নরম এবং চকচকে করে তোলে।

ডার্ক সার্কল দূর করার পাশাপাশি যদি জীবনযাত্রায় কিছু পরিবর্তন আনেন যেমন, পর্যাপ্ত ঘুম, বেশি জল পান করা, স্ক্রিন টাইম কমানো,তাহলে এর প্রভাব আরও দ্রুত দেখা যাবে। সুস্থ ত্বক কেবল বাইরের জিনিস ব্যবহার করে আসে না। ভিতর থেকেও যত্ন নিতে হবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া