সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১০ আগস্ট ২০২৫ ১৮ : ৩৬Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: ঋণের কিস্তি বা ইএমআই নিয়ে চিন্তা বহু মানুষেরই। ঋণ নিলে তা শোধ তো করতেই হবে। যার নির্যাস, অনেকেরই রোজগারের একটি বড় অংশই চলে যায় ইএমআই শোধ করতে। চাকরি টলমল হলেও ইএমআই মিস করলেই বিপদ। কিন্তু অনেক সময় এমন কিছু আর্থিক বিপদ আসে, তখন অনেকের ইএণআই মিস হয়ে যায়। যার প্রভাব পড়ে ক্রেডিট স্কোরে। অচিরেই ডিফল্টার বা ঋণখেলাপির তালিকায় চলে যায়। যার নির্যাস, বেশি সুদে বাড়তি ইএমআই দেওয়া, ক্রেডিট স্কোর খারাপ হওয়া ও ভবিষ্যতে ঋণ পেতে সমস্যা হওয়ার মতো একাধিক অসুবিধা।
এই প্রতিবেদনে আলোচনা করা হল, আর্থিক বিপদ এলে ইএমআই কোনওভাবে মাসে মিস হয়ে গেলে ডিফল্টার বা ঋণখেলাপির তকমা এড়িয়ে কীভাবে বিপদ এড়ানো সম্ভব। এই উপায়টি হল লোন মোরাটোরিয়াম।
লোন মোরাটোরিয়াম কী?
লোন মোরাটোরিয়াম হল সাময়িক ভাবে ইএমআই স্থগিত রাখা। আর্থিক বিপদ এলে ইএমআই কিছু মাস স্থগিত রাখা যায়। তাতে ডিফল্টার লিস্টে নাম ওঠে না। ঋণগ্রহীতা খানিক রেহাই পান। তবে, লোন মোরাটোরিয়ামের শর্ত নির্ভর করে সংশ্লিষ্ট সংস্থার উপরে। এছাড়াও কী ধরনের ঋণ, কত ইএমআই দেখা হয়। এছাড়াও কী পরিস্থিতিতে মোরাটোরিয়াম আবেদন, যেমন মেডিক্যাল এমার্জেন্সি, প্রাকৃতিক দুর্যোগ বা আর্থিক মন্দা ইত্যাদিও দেখা হয়। মোরাটোরিয়াম নিলে ক্রেডিট স্কোরে কোনও প্রভাব পড়ে না।
কীভাবে লোন মোরাটোরিয়ামের জন্য আবেদন করতে হয়?
ঋণগ্রহীতাকে ঋণপ্রদানকারী সংস্থার কাছে এর জন্য আবেদন করতে হয়। কেন মোরাটোরিয়াম চাই, তার জন্য প্রমাণ-সহ যুক্তি দিতে হয়। অর্থাত্, কোনও আর্থিক বিপর্যয়, মেডিক্যাল এমার্জেন্সি, চাকরি চলে যাওয়া, ব্যবসায় বড় ক্ষতি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি। মোরাটোরিয়ামের আবেদন যদি অনুমোদন পেয়ে যায়, তাহলে একটি নির্দিষ্ট সময়সীমার জন্য ঋণগ্রহীতাকে ইএমআই দিতে হয় না। কয়েক মাসের জন্য ইএমআই স্থগিত রাখা হয়। কতটা বিপদ, তার উপর ভিত্তি করে সাধারণ একমাস থেকে ১২ মাসের সময়সীমায় মোরাটোরিয়াম পাওয়া যায়।
কীভাবে মোরাটোরিয়ামের সুদের হার ধার্য করা হয়?
মোরাটোরিয়াম বা ঋণস্থগিতের সময়েও সুদ জমতে থাকে। অর্থাৎ, আপনি যদি এই সময় কিস্তি না দেন, তাহলেও ঋণের মূল টাকার ওপর সুদ চালু থাকে। ফলে সাময়িকভাবে আপনি কিস্তির চাপ থেকে মুক্তি পেলেও, দীর্ঘমেয়াদে আপনার ঋণের খরচ বা বোঝা অনেকটাই বেড়ে যেতে পারে। মোরাটোরিয়াম শেষ হলে আবার পুরনো নিয়মে কিস্তি দিতে হয়। অনেক সময় দেখা যায়, যাঁরা এই সময় কিস্তি বন্ধ রেখেছিলেন, পরে তাঁরা বেশি সুদের কারণে ঋণের মেয়াদ বা শর্ত বদলাতে বাধ্য হন।
অর্থাত্, লোন মোরাটোরিয়াম সাময়িক স্বস্তি দেয় ঠিকই, কিন্তু পরবর্তীকালে সুদ-সহ তা ফেরৎও দিতে হয়। যদি ওই নির্দেষ্ট সময়ের মধ্যে ঋণগ্রহীতার বিপদ না কাটে, তাহলে তিনি মোরাটোরিয়ামের মেয়াদ বৃদ্ধির জন্য আবেদন করতে পারেন। কত দিনের মোরাটোরিয়াম, তার উপরে নির্ভর করে সুদের হার।
মোরাটোরিয়াম পাওয়ার যোগ্যতা কী?
মোরাটোরিয়াম পেতে গেলে প্রথমে আবেদন করতে হয়। কেন মোরাটোরিয়াম চাইছেন, তার প্রমাণও দিতে হয়। কয়েকটি বিশেষ ক্ষেত্রে মোরাটোরিয়াম মঞ্জুর করে ঋণদানকারী সংস্থাগুলি। চাকরি চলে যাওয়া, প্রাকৃতিক দুর্যোগ, মেডিক্যাল এমার্জেন্সি, ব্যবসায় বড় অঙ্কের ক্ষতি-সহ নানা কারণে মোরাটোরিয়াম পাওয়া যায়।
অতএব আর্থিক বিপদ এলে আপনিও মোরাটোরিয়ামের আবেদন করতে পারেন। সে ক্ষেত্রে নির্দিষ্ট কিছু মাস ইএমআই-এর চাপ থাকে না। সেই কিস্তির টাকা বিপদে বাঁচাতে পারে। কিন্তু এটাও মাথায় রাখতে হবে, মোরাটোরিয়াম নিলে তার সুদ-সহ টাকাও ফেরত দিতে হয়। সে ক্ষেত্রে বেশি টাকা ফেরতও দিতে হয়।
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?