বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১০ আগস্ট ২০২৫ ১৮ : ০১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কুখ্যাত মুম্বইয়ের ট্র্যাফিক জ্যাম। চর্চা হয় দেশের সর্বত্র। এই ট্র্যাফিক জ্যামের জেরেই থেমে গেল একটা জীবন। মুম্বইয়ের উদ্দেশে রওনা দেওয়ার পরও বীভৎস ট্রাফিক জ্যামের জেরে সময়মতো হাসপাতালে পৌঁছতে না পেরে প্রাণ গেল মহারাষ্ট্রের পালঘর জেলার ৪৯ বছরের ছায়া পুরভের।
ঘটনাটি একদিকে যেমন ৪৮ নম্বর জাতীয় সড়কের ভয়াবহ যানজটের ছবি স্পষ্ট করেছে, তেমনই প্রশ্নের মুখোমুখি দাঁড় করিয়েছে পালঘরের স্বাস্থ্য পরিকাঠামোকে।
৩১ জুলাইয়ের ঘটনা। পালঘরের মধ্যকর নগরে নিজের বাড়ির কাছে দাঁড়িয়ে ছিলেন ছায়া পুরভ। তাঁর মাথার উপর হঠাৎই ভেঙে পড়ে একটি গাছের ডাল। গুরুতর আহত হন ছায়া দেবী। তাঁর পাঁজর, কাঁধ ও মাথায় আঘাত লাগে। স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে পাঠানো হয় মুম্বইয়ের হিন্দুজা হাসপাতালে। কারণ পালঘরে কোনও ট্রমা সেন্টার নেই।
প্রায় ১০০ কিমি দূরের হাসপাতালে পৌঁছতে সাধারণত আড়াই ঘণ্টা লাগে। দুপুর তিনটের পরপরই অজ্ঞান অবস্থায় তাঁকে অ্যাম্বুল্যান্সে তোলা হয়, স্বামী কৌশিক পুরভ ছিলেন তাঁর পাশে। কিন্তু এনএইচ-৪৮ এ তীব্র যানজট থাকায় অ্যাম্বুল্যান্স চাকা গড়ায়নি। সন্ধ্যা ছয়'টায়, তিন ঘণ্টারও বেশি পরে, অ্যাম্বুল্যান্স সামান্য এগোয়। ততক্ষণে অজ্ঞান করার ওষুধের প্রভাব কমে আসায় ছায়াদেবীর অসহনীয় যন্ত্রণা হতে থাকে।
আরও পড়ুন- বিজেপি শাসিত মধ্যপ্রদেশে ভয়ঙ্কর অবস্থা, সরকারি চাকরির অপেক্ষায় হাজার হাজার ডাক্তার-ইঞ্জিনিয়ার-এমবিএ
শেষ চেষ্টা হিসেবে অ্যাম্বুল্যান্স ঢুকে পড়ে মীরা রোডের অরবিট হাসপাতালে, যা হিন্দুজা হাসপাতাল থেকে ৩০ কিমি আগে। সন্ধে ৭টা নাগাদ সেখানকার চিকিৎসকরা ছায়াদেবীকে পরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
কৌশিকবাবুর কথায়, "আর আধ ঘণ্টা আগে পৌঁছতে পারলে হয় তো আমার স্ত্রীকে বাঁচানো যেত। চার ঘণ্টা ধরে তাঁকে যন্ত্রণায় ছটফট করতে দেখেছি।"
এনডিটিভির সাথে কথা বলতে গিয়ে হতভাগ্য স্বামী কৌশিক পুরভ জানান যে, স্ত্রীকে বাঁচানোর জন্য যথাসাধ্য চেষ্টা করেছিলেন, কিন্তু যানজট তাঁদের সমস্ত প্রচেষ্টা ব্যর্থ করে দিয়েছে। তিনি আরও জানান, রাস্তা গর্তে ভরা ছিল, প্রতিটা ধাক্কায় যন্ত্রণায় চিৎকার করছিলেন। উল্টো দিক থেকে গাড়ি আসায় যানজট আরও বেড়ে গিয়েছিল। আমরা কিছুই করতে পারলাম না।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?