বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ভারত কীভাবে এত দ্রুত এগোচ্ছে? দেশের উন্নতি চোখে দেখতে পারছে না 'সবকা বস'! প্রতিরক্ষামন্ত্রীর ইঙ্গিতে হইচই

রিয়া পাত্র | ১০ আগস্ট ২০২৫ ১৬ : ১৬Riya Patra

আজকাল ওয়েবডেস্ক: ভারতের উন্নতি একেবারেই পছন্দ হচ্ছে না কারও কারও। ভাবছেন, 'সবার বস তো আমরা', কী করে এত দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে ভারত?  ট্রাম্প ২৫-২৫, ৫০ শতাংশ শুল্ক লাগু করার পর, এবার কেন্দ্রের প্রতিরক্ষামন্ত্রীর নিশানায় তিনি। রবিবার মধ্যপ্রদেশের রাইসেনেয় এক সমাবেশে বক্তৃতা দেওয়ার সময়, নাম না করেই মার্কিন প্রেসিডেন্টকে চরম কটাক্ষ করেছেন রাজনাথ। 

 

রাজনাথ এদিন বলেন, ভারতের উন্নতি পছন্দ হচ্ছে না অনেকের। ঠিক সেই কারণে চেষ্টা করছেন নানাভাবে। কেউ কেউ চেষ্টা করছেন, যাতে ভারতে, ভারতবাসীদের তৈরি দ্রব্যাদি অন্য দেশে, সেই দেশের দ্রব্যের তুলনায় দামী হয়ে যায়, যাতে ভারতবাসীদের হাতে তৈরি দ্রব্যাদি দামী হয়ে গেলে, মানুষ তা কেনা কমিয়ে দেয়। রাজনাথ বলেন, ভারত এত দ্রুততার সঙ্গে এগিয়ে চলেছে। ভারতকে আর বিশ্বের এক বড় শক্তি হওয়ার ক্ষেত্রে কেউ আটক করতে পারবে না। 

আরও পড়ুন: লক্ষ লক্ষ নাম বাদ, খসড়া ভোটার তালিকা নিয়ে কী ভাবনা, শীর্ষ আদালতে 'আইন' আলোচনা কমিশনের

৬ আগস্ট, মার্কিন মুলুক ভারতীয় পণ্যের উপর ২৫ থেকে বাড়িয়ে পঞ্চাশ শতাংশ শুল্ক আরোপ করার কিছুক্ষণেই জবাব দিয়ে দেয় ভারত। বিদেশ মন্ত্রকের তরফে কড়া জবাব দেওয়া হয়। বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল ইতিমধ্যেই সমজমাধ্যমে বিদেশ মন্ত্রকের জারি করা বিবৃতি শেয়ার করেন সেদিন। তাতে দেখা যায় ট্রাম্পের এই সিদ্ধান্তকে অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক বলে দাবি করা হয়েছে। একই সঙ্গে সাফ জানিয়ে দেওয়া হয়, এই পরিস্থিতিতে কোন পদক্ষেপ গ্রহণ করবে দেশ।

এমইএ-র বিবৃতিতে লেখা হয়-‘সাম্প্রতিক দিনগুলিতে রাশিয়া থেকে ভারতের তেল আমদানিকে নিশানা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। আমরা ইতিমধ্যেই এই বিষয়গুলিতে আমাদের অবস্থান স্পষ্ট করে দিয়েছি, যার মধ্যে রয়েছে, আমাদের আমদানি বাজারের চাহিদার উপরে নির্ভর করে এবং ভারতের ১.৪ বিলিয়ন মানুষের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার সামগ্রিক লক্ষ্য নিয়ে করা হয়। এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক যে অন্যান্য বেশ কয়েকটি দেশ তাদের নিজস্ব জাতীয় স্বার্থে পদক্ষেপ নিচ্ছে, কিন্তু অতিরিক্ত শুল চাপানোর জন্য আমেরিকা বেছে নিচ্ছে ভারতকেই।
আমরা পুনর্ব্যক্ত করছি যে এই পদক্ষেপগুলি অন্যায্য, অযৌক্তিক এবং অনর্থক। ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করবে।‘

 

৭ আগস্ট, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সাফ জানিয়ে দেন, ‘‌আমাদের কাছে দেশের কৃষকদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ভারত কখনও কৃষক, জেলে এবং দুগ্ধ চাষীদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। আমি জানি এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে এবং আমি এর জন্য প্রস্তুত। ভারত এর জন্য প্রস্তুত।’‌

 

এর ঠিক পরের দিন, অর্থাৎ আট আগস্ট ট্রাম্প জানিয়ে দেন,  ভারত-মার্কিন শুল্ক সমস্যা মেটার আগে পর্যন্ত ভারতের সঙ্গে কোনও বাণিজ্য আলোচনা নয়। এই প্রসঙ্গে উল্লেখ্য, মার্কিন আধিকারিকরা জানিয়েছেন যে, প্রাথমিকভাবে ২৫ শতাংশ শুল্ক ৭ অগাস্ট থেকে কার্যকর হয়েছিল। অতিরিক্ত শুল্ক ২১ দিনের মধ্যে কার্যকর হবে এবং মার্কিন বন্দরে প্রবেশকারী সমস্ত ভারতীয় পণ্যের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তবে ইতিমধ্যেই ট্রানজিট পণ্য এবং কিছু অব্যাহতিপ্রাপ্ত বিভাগ এতে ছাড় পাবে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া