সোমবার ২৭ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
Reporter: সংবাদ সংস্থা মুম্বই | লেখক: রাহুল মজুমদার ১০ আগস্ট ২০২৫ ১৫ : ৫৭Rahul Majumder
বলিউডে ববি দেওলের নায়ক হিসেবে অভিষেক হয়েছিল ১৯৯৫ সালের বারসাত ছবিতে। কিন্তু সম্প্রতি ‘মিঃ ইন্ডিয়া’ ছবিখ্যাত পরিচালক শেখর কাপুর জানালেন, তিনি ছবিটি ছেড়ে বেরিয়ে যাননি, বরং তাঁকে আচমকা সেই ছবির পরিচালকের আসন থেকে হঠিয়ে দেওয়া হয়েছিল!
এক সাক্ষাৎকারে শেখর বলেন, “আমি নিজে থেকে বারসাত ছবি ছেড়ে বেরিয়ে আসিনি। আমাকে ছবিটি থেকে বাদ দেওয়া হয়েছিল। আচমকা ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল! বারসাত নিয়ে তখনও জোরদার চিন্তাভাবনা চলছিল, আলোচনা চলছিল। আর আমি সম্ভবত ধর্মেন্দ্রজির তরফে এই ছবি নিয়ে দেওয়া সব আইডিয়া ঠিক বুঝতে পারছিলাম না। অন্যদিকে সানি লন্ডনে ছিলেন, এরপর তিনি রাজকুমার সন্তোষীকে ডাকেন। আমি রাজজিকে বলেছিলাম, ‘আপনি ধর্মেন্দ্রজির সঙ্গে কথা বলুন। উনি, আমাকে জানালেন নিশ্চিন্ত থাকতে, কারণ উনি এম রব্যাপারে কথা বলবেন। ও বাবা! পরের দিনই জানলাম, উনি-ই এবার এই ছবির পরিচালক হয়ে গিয়েছে!”
যদিও ২০২৩-এ এক ফিল্ম ফেস্টিভ্যালে ববি দেওল বলেছিলেন, শেখর কাপুর ২৭ দিন শুটিং করার পর ব্যান্ডিট কুইন বানানোর জন্য বেরিয়ে যান, আর ধর্মেন্দ্র এক মুহূর্ত দেরি না করে ছবিকে ক্ষতির হাত থেকে বাঁচাতে রাজকুমার সন্তোষীকে পরিচালনার দায়িত্ব দেন। ১৯৯৫ সালের বারসাত ছবিটি ববি দেওল ও টুইঙ্কল খান্নার বলিউডে অভিষেক ঘটায় এবং ৮ কোটির বাজেটে তৈরি হয়ে বিশ্বব্যাপী প্রায় ৩৪ কোটি টাকা আয় করে।
শেখর কাপুর পরে ব্যান্ডিট কুইন (১৯৯৪) দিয়ে আন্তর্জাতিক প্রশংসা পান, এবং হলিউডে এলিজাবেথ সিরিজ পরিচালনা করে অস্কার মনোনয়ন অর্জন করেন ।বারসাত ছবিটি ভক্তদের কাছে বেশ সমাদৃত হয়েছিল সেই সময়ে। টুইঙ্কল খন্না ও ববি দেওলের বলিউডে অভিষেক, জুটির উষ্ণ রোম্যান্স, গানের মিষ্টি সুর, সব মিলিয়ে ছবিটি ৮ কোটি টাকার বাজেটে বানানো এই ছবি ২৯–৩৪ কোটি টাকা আয় করেছিল এবং সে বছরের সেরা পাঁচ বক্স -অফিস সফল ছবির তালিকায় উঠে গিয়েছিল ১৯৯৫-এ।
প্রসঙ্গত, গত মে মাসে চমকে দেওয়ার মতো মন্তব্য করেছিলেন শেখর। জানালেন—তাঁর ছবির জন্য আর অমিতাভ বচ্চন কিংবা শাহরুখ খানের দরকার নেই তাঁর! কারণ তিনি এখন নিজেই তারকা গড়ে তুলবেন, তাও আবার কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই)সাহায্যে!
ওয়েভস সম্মেলনে (WAVES 2025)-এ বক্তব্য রাখতে গিয়ে শেখর কাপুর জানালেন, “আগামী দিনে কৃত্তিম বুদ্ধিমত্তা (এআই)-ই তৈরি করবে তারকা। শুধু অভিনেতা নয়, কৃত্তিম বুদ্ধিমত্তা দিয়ে এমন চরিত্র বানানো যাবে যারা তারকার মতো আবেগ, ব্যক্তিত্ব ও ক্যারিশমা নিয়ে দর্শকের মনে জায়গা করে নেবে! আমি নিজের মনের মতো করে এমন একজন পুরুষ বা নারী চরিত্র তৈরি করব, যাকে দর্শক ভালবাসবে—এবং তার কপিরাইট থাকবে শুধু আমার কাছে।”
তিনি আরও বলেন, “বর্তমান সময়ে সমাজমাধ্যমের বহু প্রভাবী-ই আর মানুষ নন, কৃত্তিম বুদ্ধিমত্তাদিয়ে বানানো অবয়ব। তাহলে সিনেমার ক্ষেত্রেও কেন এমন হবে না? পরিচালক হিসাবে নিজের ছবির জন্য আর আমার অমিতাভ বচ্চনের প্রয়োজন নেই, আমি নিজেই তৈরি করব আমার অভিনেতা। শাহরুখ খানেরও প্রয়োজন নেই, কারণ আমার সিনেমায় আমি নিজেই গড়ে তুলব তারকা।”এই বক্তব্যের মাধ্যমে একদিকে যেমন কৃত্তিম বুদ্ধিমত্তা-র সম্ভাবনাময় দিকটি সামনে এনেছেন শেখর, তেমনই অন্যদিকে সাবধানও করেছেন প্রযুক্তি নির্ভরতা নিয়ে। তাঁর মতে, “মানুষকে যে জিনিসটি কৃত্তিম বুদ্ধিমত্তা-র থেকে আলাদা করে তোলে, তা হল আবেগ এবং অনিশ্চয়তার সঙ্গে মানিয়ে নেওয়ার ক্ষমতা। জীবন যেমন রহস্যময়, সিনেমাও তেমন—আর সেই রহস্যটাই আমাদের এগিয়ে নিয়ে যায়।”
নানান খবর
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?