বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১০ আগস্ট ২০২৫ ১১ : ৫৩Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: মৃত্যুর পর কী হয়? তা নিয়ে আজও মানুষের আগ্রহের শেষ নেই। কেউ কেউ নানা কিছু কল্পনাও করেন। আবার মৃত্যুর মুখ থেকে যাঁরা ফিরে আসেন, তাঁদের জীবন সম্পর্কে বদলে যায় ধারণা। শুরু হয় জীবনের আরও এক নতুন অধ্যায়।
ঠিক যেমনটা ঘটেছিল ২০১৮ সালে জুলিয়া ইভানসের সঙ্গে। সময়টা ২০১৮ সাল। অ্যালার্জির সমস্যা থেকে কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছিল জুলিয়ার। যার পরেই জীবন সম্পর্কে সমস্ত ধারণা তাঁর বদলে যায়। সম্প্রতি এক পডকাস্টে তাঁর কাহিনি শোনানো হয়। তা ঘিরে মানুষের কৌতূহলের পারদ চড়ে তুঙ্গে।
জানা গেছে, লিলি ফুলের গন্ধে অ্যালার্জির সমস্যা হয় জুলিয়ার। সেই লিলি ফুলের গন্ধ নাকে যেতেই ভয়াবহ অ্যালার্জির সমস্যায় জেরবার হয়ে যান তিনি। সেই অ্যালার্জির ভয়াবহতা এমন পর্যায়ে পৌঁছয়, শেষমেশ হৃদরোগে আক্রান্ত হন জুলিয়া। কার্ডিয়াক অ্যারেস্ট হয় তাঁর। কিছুক্ষণের জন্য নাকি বন্ধ হয়ে যায় তাঁর হৃদস্পন্দন।
জুলিয়ার মতে, সেই কয়েক সেকেন্ডে তিনি নিজেকে 'মৃত' মনে করেন। আর সেই কয়েক সেকেন্ডের মধ্যেই মৃত্যু পরবর্তী পর্যায়ের অভিজ্ঞতার সম্মুখীন হন তিনি। জুলিয়া পেশায় একজন নার্স। পডকাস্টে তিনি জানিয়েছেন, সেদিন সময় মতো হাসপাতালে ডিউটিতে পৌঁছে গিয়েছিলেন। কিন্তু কিছুক্ষণ পর টের পান, তাঁর গলায় ব্যথা করছে। ক্রমেই গলা ফুলে উঠছে। তারপর খেয়াল করেন, নার্সের বসার জায়গায় লিলি ফুলের তোড়া রাখা রয়েছে।
অ্যালার্জির সমস্যা তখনই শুরু হয়ে গিয়েছিল। এরপর ফুলের কাছে আরও খানিকটা এগিয়ে যেতে ভয়ঙ্কর পরিণতি হয় তাঁর। জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়েন তিনি। বাকি নার্সরা তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে চিকিৎসা শুরু করেন। খবর দেওয়া হয় তাঁর স্বামীকে। সেই সময় শ্বাসকষ্টের সমস্যা হচ্ছিল জুলিয়ার। একজন চিকিৎসক এসে ইনজেকশন দেন। কিন্তু সেখানেই মারাত্মক ভুল করেন ওই চিকিৎসক।
সিরিঞ্জে সঠিক ডোজের তুলনায় দশগুণ বেশি ওষুধ ছিল। যার জেরে জুলিয়ার হৃদস্পন্দন কয়েকগুণ বেড়ে যায়। রীতিমতো হৃদযন্ত্র বিকল হয়ে যাওয়ার মতোই মনে হচ্ছিল জুলিয়ার। তখনও চিকিৎসকরা জুলিয়াকে বাঁচানোর জন্য প্রাণপণ চেষ্টা করছিলেন। তখন জুলিয়ার চোখের সামনে অন্ধকার ঘনিয়ে আসে। তখনই মৃত মায়ের কন্ঠস্বর শুনতে পান তিনি।
জুলিয়া জানিয়েছেন, ১৯৮৩ সালে মস্তিষ্কের বিরল অসুখে মায়ের মৃত্যু হয়েছিল। হাসপাতালের বিছানায় যখন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়েছিলেন, তখন জুলিয়া শুনতে পান তাঁর মা বলছেন, 'চিন্তা করো না সোনা, মা তোমার সঙ্গে আছে!' এরপর দেখতে পান, হঠাৎ করে একটি নির্জন এলাকায় পৌঁছে গেছেন জুলিয়া। চারিদিকে আলো আর আলো। আর চারপাশে তাঁর ভালবাসার মানুষেরা। সকলকে কাছে পেয়ে উত্তেজিত হয়ে ওঠেন তিনি।
সেই দৃশ্যটি দেখতে দেখতেই প্রবল ঝাঁকুনিতে কেঁপে ওঠে জুলিয়ার শরীর। তারপর ফের তাঁর জ্ঞান ফিরে আসে। এই অভিজ্ঞতার কথা একটি বিয়ে লিখেছেন জুলিয়া। 'দ্য লিলি নার্স' নামের বইয়ে 'মৃত্যু'র পরের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন তিনি। যা ইতিমধ্যেই বিশ্বজুড়ে সাড়া ফেলেছে পাঠক মহলে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?