শুক্রবার ০১ মে ২০২৬
সম্পূর্ণ খবর
রজিত দাস | ১০ আগস্ট ২০২৫ ১১ : ৪১Rajit Das
আজকাল ওয়েবডেস্ক: কৃতকর্মের কুফল হারে হারে টের পাচ্ছে ইসলামাবাদ। ভারতীয় বিমানের জন্য আকাশসীমা বন্ধ করে দেওয়ার পর পাকিস্তান ব্যাপক আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছে। পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ (পিএএ) মাত্র দু'মাসের মধ্যে ১,২৪০ কোটি টাকার (৪.১ বিলিয়ন) ক্ষতি করেছে। পাক প্রতিরক্ষা মন্ত্রকের এক সরকারি বিবৃতির উদ্ধত করে এই সংবাদ পরিবেশিত হয়েছে সেদেশের সংবাদপত্র 'দ্য ডন'-এ।
চলতি বছর ২২শে এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওতে ভয়াবহ সন্ত্রাসবাদী হামলার ঘটনা ঘটে। এই হামলায় ২৬ জন নিহত হয়েছিলেন। একজন ঘোড় চালক ছাড়া নিহতদের বাকি সকলেঅ ছিলেন পর্যটক। ওই হামলায় জড়িত জঙ্গিরা পাক মদতপুষ্ট বলে দাবি করে ভারত। এর পরই সিন্ধু জল চুক্তি স্থগিতের ঘোষণা করেছিল নয়াদিল্লি। তার পাল্টা ফোঁস করে ওঠে ইসলামাবাদ। ভারতের কঠোর পদক্ষেপের প্রতিক্রিয়ায় প্রতিবেশী দেশটি তার আকাশসীমা বন্ধ করে দেয়।
'দ্য ডন'-এর প্রতিবেদন অনুসারে, পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মহম্মদ আসিফ নিশ্চিত করেছেন যে, ২৪শে এপ্রিল থেকে কার্যকর হওয়া নিষেধাজ্ঞার কারণে দেশটি অতিরিক্ত রাজস্বের ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। ভারতীয় বিমান সংস্থা পরিচালিত, মালিকানাধীন বা লিজ নেওয়া বিমান-সহ সমস্ত ভারতীয় নথিভুক্ত উড়ানের জন্যতাদের আকাশসীমা ব্যবহারের অনুমোদন বাতিল করে পাকিস্তান।
ফলস্বরূপ, ২৪শে এপ্রিল থেকে ৩০শে জুনের মধ্যে ওভারফ্লাইং চার্জ থেকে পাকিস্তান বিমানবন্দর কর্তৃপক্ষ বা পিএএ-এর রাজস্ব ব্যাপক হারে কমেছে। যার ফলে প্রতিদিন ১০০-১৫০টি ভারতীয় বিমান এবং পাকিস্তানের ট্রানজিট বিমান চলাচল প্রায় ২০ শতাংশ কমে গিয়েছে।
কিন্তু দমতে নারাজ শাহবাজ শরিফ সরকার। ভারতীয় বিমানের জন্য তার আকাশসীমা বন্ধের সময় ২৪শে অগাস্ট পর্যন্ত বাড়িয়েছে ইসলামাবাদ। পিএএ-এর জারি করা একটি নোটামে বলা হয়েছে, "এই নিষেধাজ্ঞা এখন ২৪শে অগাস্ট ভোর ৪.৫৯ পর্যন্ত বহাল থাকবে। ভারতীয়-নথিভুক্ত বিমান এবং ভারতীয় বিমান সংস্থা/অপারেটরদের দ্বারা পরিচালিত, মালিকানাধীন বা লিজ নেওয়া বিমানের জন্য পাকিস্তানি আকাশসীমা উপলব্ধ নয়, যার মধ্যে সামরিক বিমানও রয়েছে।"
অন্যান্য আন্তর্জাতিক রুটে ভারতীয় বিমান সংস্থাগুলি প্রভাবিত হয়নি। অন্যদিকে পাকিস্তানি বিমান সংস্থাগুলি এখনও ভারতীয় আকাশসীমা ব্যবহার করতে পারে না। বেসামরিক বিমান পরিবহন প্রতিমন্ত্রী নিশ্চিত করেছেন যে, নোটাম ২৩শে অগাস্ট, ২০২৫ পর্যন্ত কার্যকর থাকবে।
পাহালগাঁও হামলা, যার ফলে ২৬ জন সাধারণ নাগরিক নিহত হয়েছিল, তার দায় স্বীকার করেছে পাকিস্তান-ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠী লস্কর-ই-তৈয়বার একটি শাখা 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট'। জবাবে, ভারত একাধিক প্রতিশোধমূলক ব্যবস্থা গ্রহণ করে, যার মধ্যে রয়েছে অপারেশন সিঁদুর। ভারতীয় বায়ুসেনা পরিচালিত এই অভিযানে পাকিস্তান এবং পাক-অধিকৃত-কাশ্মীরের গুরুত্বপূর্ণ জঙ্গি ঘাঁটিগুলি গুঁড়িয়ে দেওয়া হয়েছে।
আরও পড়ুন- দুই বছর ধরে 'ওইটা' দিলেও অসুখী বউমা! শ্বশুরের 'আসল জিনিস' নিয়ে টানাটানিতে শিউরে ওঠার মতো কাণ্ড
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?