বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ১০ আগস্ট ২০২৫ ০৯ : ৩৫Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: প্রেমের সম্পর্ক থাকলেও বিয়ে ঘিরে তীব্র আপত্তি। কোনও মতেই বিয়ের প্রস্তাবে রাজি হচ্ছিল না যুবক। আর তার জেরেই প্রেমিকা ঘ্যান ঘ্যান করতে শুরু করেন। বিয়ের জন্য নিত্যদিন জোরাজুরি করতেন। ধৈর্য্য হারিয়ে বিয়ের কথা বলতে একদিন না জানিয়ে বাড়িতেও পৌঁছে যান প্রেমিকা। তার জেরেই ঘটে বিপত্তি।
বিয়ে নিয়ে চাপ সৃষ্টি এবং প্রেমিকার আচরণে তিতিবিরক্ত হয়ে ওঠে যুবক। চিরতরে মুক্তি পেতে চেয়েছিল সে। আর তার জন্য প্রেমিকাকে দুনিয়া থেকেই চিরতরে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। বিয়ের কথাবার্তা বলার অজুহাতে প্রেমিকাকে ডেকে খুন করে সে। এই কাজে তাকে সাহায্য করেছে, তার এক বন্ধু। খুনের পরেও রেহাই মেলেনি তাদের। বর্তমানে পুলিশি হেফাজতে দুই যুবক।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, এক মহিলাকে শ্বাসরোধ করে খুনের অভিযোগে এক অটো চালক ও তাঁর সহকারীকে শনিবার গ্রেপ্তার করেছে পুলিশ। রায়া এলাকার মান্ট ব্রাঞ্চ গাং ক্যানেল থেকে মহিলার দেহ উদ্ধার করেছে পুলিশ। অভিযুক্ত অটো চালক শাকিলকে গ্রেপ্তার করেছে পুলিশ। দীর্ঘ জেরায় খুনের ঘটনায় তার ভূমিকা ছিল বলে স্বীকার করেছে সে।
মহভানের পুলিশ আধিকারিক সঞ্জীব কুমার রাই জানিয়েছেন, গত বৃহস্পতিবার ওই খাল থেকে মহিলার দেহটি দেখতে পান স্থানীয়রা। তাঁরাই পুলিশে খবর দেন। ঘটনাস্থলে পৌঁছে কাল থেকে মহিলার দেহটি উদ্ধার করে পুলিশ। ময়নাতদন্তের জন্য দেহটি পাঠানো হয়েছে। মৃতদেহে আঘাতের একাধিক চিহ্ন দেখা গেছে। ময়নাতদন্তের পর জানা যাবে, কীভাবে খুন করা হয়েছে তাঁকে।
তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, মহিলার নাম বরখা। হাইওয়ে থানার অন্তর্গত এলাকার বাসিন্দা ছিলেন তিনি। বরখা মহিলা শ্রমিক হিসেবে কাজ করতেন। বাড়ি থেকে কর্মস্থল পর্যন্ত অটোতে যাতায়াত করতেন। প্রায়ই শাকিলের অটোতে চড়তেন তিনি। নিত্যদিন যাতায়াতের পথেই শাকিলের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে বরখার। ক্রমেই বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠে।
পুলিশি জেরায় শাকিল জানিয়েছে, গত কয়েক মাসে বরখা উত্যক্ত করতে শুরু করেন। বন্ধুত্বের সম্পর্ক গড়ে ওঠার পরেই শাকিলের প্রেমে পড়ে যান। এরপর তাঁকে বিয়ের জন্য প্রস্তাব দেন। বিয়ের জন্য জোরাজুরি করলেও, বরখার প্রস্তাবে রাজি ছিল না শাকিল। বিষয়টি চাঞ্চল্যকর মোড় নেয়, যখন হঠাৎ একদিন শাকিলের বাড়িতে পৌঁছে যান বরখা।
অভিযুক্ত অটো চালক জানিয়েছে, সে সুখদেব নগরের বাসিন্দা। আচমকা একদিন বাড়িতে চলে এসেছিলেন বরখা। সকলের সামনেই শাকিলকে বিয়ের জন্য জোরাজুরি করেন। পাশাপাশি অশান্তিও করেন এর জন্য। তখনই শাকিলের মেজাজ বিগড়ে যায়। বরখার হাত থেকে চিরতরে রেহাই পাওয়ার জন্য খুনের পরিকল্পনা করে। চন্দ্রবীর নামে এক বন্ধুকে সেই পরিকল্পনার কথাও জানায়। যাতে সে সাহায্য করতে পারে শাকিলকে।
বিয়ের কথাবার্তা বলার জন্য গত বুধবার রাতে বরখাকে একটি নির্জন এলাকায় ডাকে শাকিল। ফোনে জানিয়েছিল, সে বিয়ের প্রস্তাবে এখন রাজি আছে। সেই এলাকায় বরখা যাওয়ার পরেই কিছুক্ষণ কথা বলা বলছিল শাকিল। কথা বলার মাঝে আচমকাই বরখারি গলায় দড়ি চেপে ধরে। শ্বাসরোধ করে খুনের পর দেহটি খালে ফেলে দিয়ে দুই বন্ধু পালিয়ে যায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?