বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | দুই বছর ধরে 'ওইটা' দিলেও অসুখী বউমা! শ্বশুরের 'আসল জিনিস' নিয়ে টানাটানিতে শিউরে ওঠার মতো কাণ্ড

পল্লবী ঘোষ | ০৯ আগস্ট ২০২৫ ২২ : ২৭Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: সমাজের নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কিছু সম্পর্ক গড়ে ওঠে। যা ঘিরে অনেকেরই আপত্তি থাকে। প্রশ্ন থাকে। ভালবাসা দিয়ে সম্পর্কের শুরু হলেও, কয়েকটি ক্ষেত্রে এর পরিণতি হয় ভয়ঙ্কর। এমনকী নির্মম পরিণতিও হয় অনেকের। 

 

আমেরিকার ফ্লোরিডায় তেমন এক চাঞ্চল্যকর ঘটনার খবর প্রকাশ্যে এসেছে। যা যেন বাস্তবের ক্রাইম প্যাট্রোল কাহিনি। ৬২ বছরের বৃদ্ধ মার্ক গিবন, তাঁর ৩৩ বছরের প্রাক্তন পুত্রবধূ জেসমিন ওয়াইল্ডের সঙ্গে দুই বছর ধরে গোপন প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন। এ সম্পর্কের জেরে দু’জনই তাঁদের আগের সঙ্গীদের ছেড়ে দেন। কিন্তু সম্প্রতি গিবনের উইল নিয়ে বিরোধ এমন পর্যায়ে পৌঁছয় যে, তা প্রাণঘাতী আক্রমণের রূপ নেয়।

 

গোপন সম্পর্কের সূত্রপাত: 

ডেইলি স্টারের প্রতিবেদন অনুযায়ী, ২০২১ সালে জেসমিন তাঁর স্বামী অ্যালেক্স (৩৪), অর্থাৎ গিবনের ছেলের সঙ্গে বিবাহ বিচ্ছেদের প্রস্তাব দেন। অ্যালেক্স ও জেসমিনের ডিভোর্স হওয়ার পর, শ্বশুরের সঙ্গে প্রেম শুরু হয় জেসমিনের। দু’জন একসঙ্গে ছুটি কাটাতেন। তবে পরিবারের অধিকাংশের কাছেই বিষয়টি গোপন রাখা হয়েছিল। গিবন নিজেও স্ত্রীকে ডিভোর্স দিয়ে প্রায় আট লক্ষ পাউন্ড মূল্যের বাড়িতে একা বসবাস শুরু করেন। সঙ্গী ছিলেন জেসমিন। 

 

আরও পড়ুন: টলতে টলতে ডিউটি, রোগীদের কাছে যেতে নাকে এল উৎকট গন্ধ, সরকারি হাসপাতালে দুই নার্সের কীর্তিতে তোলপাড়

অ্যালেক্স ও তাঁর বাবার সম্পর্কের মধ্যে আগে থেকেই টানাপোড়েন ছিল। বাবার সঙ্গে প্রাক্তন স্ত্রীর সম্পর্ক জানার পর অ্যালেক্স তীব্র ক্ষুব্ধ হন। বাবাকে খুন করার পরিকল্পনা করেছিলেন। গত বছর তিনি গাড়ি দিয়ে বাবাকে ধাক্কা দেওয়ার চেষ্টা করেন। এই ঘটনার জন্য কারাদণ্ডও ভোগ করেন অ্যালেক্স।

 

সর্বশেষ ঘটনা ঘটে ডিজনি ওয়ার্ল্ডের কাছে সলটেরা রিসর্টে। গিবন ও জেসমিন তাঁদের সন্তানদের নিয়ে সেখানে ছিলেন। পুলের ধারে গিবনের উইল নিয়ে টানাপোড়েন ও তর্ক শুরু হয়। পুলিশের অভিযোগ, গিবন জেসমিনের মাথা বারবার জোর করে জলের নীচে ডুবিয়ে রাখেন, যাতে তিনি শ্বাস নিতে না পারেন। পালাতে গেলে তাঁকে আবারও পুলে ঠেলে দেন। জেসমিনের ৯ বছরের মেয়ে বাধা দিতে গেলে, তাকেও সরিয়ে দেন গিবন। অবশেষে আশপাশে থাকা দুই মহিলা এগিয়ে আসেন। 

 তাঁরা এসে হুমকি দিয়ে ৯১১-এ ফোন করার কথা বললে হামলার ঘটনাটি থামে।

 

পুলিশ গিবনকে খুনের চেষ্টার অভিযোগে গ্রেপ্তার করেছে। প্রথমে তারা জানায়, গিবন ও জেসমিনের মধ্যে কোনও রোমান্টিক সম্পর্ক নেই। কিন্তু পরে পরিবারের সূত্রে জানা যায়, তাঁরা দুই বছর ধরে গোপনে প্রেম করছেন। জেসমিন দাবি করেছেন, সম্প্রতি তাঁর নাম উইলে না থাকায় তাঁদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন বাড়ে। গিবন স্বীকার করেছেন যে তিনি জেসমিনকে জলের নিচে ঠেলে দিয়েছেন। পাশাপাশি খুনের অভিযোগটিও অস্বীকার করেছেন। তাঁর দাবি, তাঁরা দু’জনই মদ্যপ ছিলেন। এবং জেসমিন তাঁকে চড় মারার পরেই মারামারি শুরু হয়।

 

গিবনের পেশাগত জীবন

গিবন পেশায় একজন লাইটিং টেকনিশিয়ান। তিনি এড শিরান, স্যাম স্মিথ ও প্যালোমা ফেইথের মতো বিখ্যাত শিল্পীদের সঙ্গে কাজ করেছেন। ক্রমেই তিনি ধনী হয়ে ওঠেন। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া