বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

TheArcArt

লাইফস্টাইল | পুজোয় পাবেন আলিয়ার মতো চকচকে ত্বক! বিটরুটকে কাজে লাগালেই বাজিমাত, রইল বিশেষ টিপস

সঞ্চারী কর | ০৯ আগস্ট ২০২৫ ১৯ : ০০Sanchari Kar

পুজোর আগেই চাই চকচকে ত্বক? সেটি পাওয়া কিন্তু খুব কঠিন নয়। আলিয়া ভাটের বাতলে দেওয়া একটি রেসিপিতেই হতে পারে কার্যসিদ্ধি। বলিউড অভিনেত্রীর প্রিয় বিটরুটের স্যালাডই ফিরিয়ে আনবে ত্বকের জেল্লা! জেনে নিন সহজ রেসিপি।

কতজনকে পরিবেশন করছেন, তার বুঝে দইয়ের পরিমাণ নির্ধারণ করুন। তারপর দইটি ভালভাবে ফেটিয়ে নিন। যতক্ষণ না এটি মসৃণ, ঘন হয়। কটি তাজা বিটরুট কুঁচি করে দইয়ের সঙ্গে মিশিয়ে নিন। এর পর মিশ্রণটি সুন্দের গোলাপী রং ধারণ করবে। এটি আপনার হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিকভাবে বৃদ্ধি করতে সাহায্য করে, যা ত্বককে সুস্থ রাখে। এটির স্বাদ বাড়িয়ে তোলার জন্য একটু অলিভ অয়েল বা সর্ষের তেল গরম করে তাতে সর্ষে, জিরে এবং কারি পাতা দিন। তেলটি সুগন্ধ ছাড়লে তা স্যালাডের মধ্যে মিশিয়ে নিন।

আরও পড়ুন: কম বয়সেই শরীর কাবু করতে পারে আর্থ্রাইটিস! পুরোপুরি অচল হওয়ার আগেই সাবধান, উপসর্গগুলি জেনে নিন

এই স্যালাড কেবল ত্বকের প্রাকৃতিক উজ্জ্বলতাই বাড়ায় না বরং হজমশক্তিও উন্নত করে। এবং পেট পরিষ্কার করে। এটির জন্য বেশি খরচ হয় না। বানানোও সহজ।

বিটরুট কেন শরীরের জন্য উপকারী?

বিটরুট শরীরকে হাইড্রেট করতে সাহায্য করে। এতে প্রচুর পরিমাণে আয়রন থাকে, যা উপকারী। বিটরুটের সঙ্গে সামান্য কাঁচা হলুদ এবং গাজর মিশিয়ে এর রস তৈরি করতে পারেন, যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। এক বা দু'চামচ আদার রসও যোগ করতে পারেন।

বিটরুট খেলে শরীরে রক্ত সঞ্চালন উন্নত হয়। এটি রক্তকে বিশুদ্ধ করে এবং প্রস্রাব, মল এবং ঘামের মাধ্যমে শরীরে উপস্থিত বিষাক্ত পদার্থ দূর করে। যার  ফেল ত্বক উজ্জ্বল হয়। রক্তচাপও নিয়ন্ত্রণে থাকে। এটি শরীরকে বিশুদ্ধ এবং শক্তিশালী করে। শিরা এবং ধমনীতে জমাট বাঁধা পদার্থ দূর হয়। রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায়, যা সুস্বাস্থ্যের দিকে পরিচালিত করে, তাই মানুষের খালি পেটে নিয়মিত এটি খাওয়া উচিত। বিটরুট রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে। এতে ভাল আয়রন সাপ্লিমেন্ট রয়েছে এবং শরীরের রক্তকে বিশুদ্ধ করে।

এছাড়াও বিটরুট ফাইবার সমৃদ্ধ, যা কোষ্ঠকাঠিন্য এবং গ্যাসের সমস্যা দূর করে। এটি জুস বা সালাদের আকারে খেলে হজমশক্তি উন্নত হয় এবং শরীরকে ডিটক্সিফাই করতে সাহায্য করে।

আরও পড়ুন: নীরব ঘাতক! অজান্তেই কিডনি অকেজো হওয়ার পথে! শরীরে কোন কোন উপসর্গ দেখে বিপদ বুঝবেন

বিটরুট একটি কম ক্যালোরি এবং উচ্চ ফাইবারযুক্ত খাবার, যা খিদে নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত খাওয়া রোধ করে। প্রতিদিন স্যালাডে বিটরুট রাখলে ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে। এতে নাইট্রেট থাকে, যা রক্তনালীগুলিকে প্রশস্ত করে রক্ত সঞ্চালন উন্নত করে। এটি উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে এবং শরীরে অক্সিজেনের সরবরাহ বাড়ায়। বিটরুট খেলে শরীরের রক্ত পরিষ্কার হয়, যা ত্বকে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে। এটি চুলকে শক্তিশালী এবং ঘন করতেও সাহায্য করে। এটি ফেসপ্যাক হিসাবেও ব্যবহার করা যেতে পারে। এতে উপস্থিত আয়রন, ফোলেট এবং নাইট্রেট রক্তনালী পরিষ্কার রাখতে সাহায্য করে, যা হৃদরোগ এবং স্ট্রোকের ঝুঁকি কমায়।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া