বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ওড়িশায় বেসরকারি হাসপাতালে কর্তব্যরত নার্সের রহস্য মৃত্যু! শৌচাগারে মিলল দেহ, হাতে সূচের চিহ্ন ঘিরে প্রশ্ন

রজিত দাস | ০৯ আগস্ট ২০২৫ ১৮ : ৫৪Rajit Das

আজকাল ওয়েবডেস্ক: ওড়িশার ভুবনেশ্বরের একটি বেসরকারি হাসপাতালে হাড়-হিম কাণ্ড। শৌচাগারের ভেতর থেকে উদ্ধার হল একজন কর্তব্যরত নার্সের দেহ। ওই নার্সের হাতে সূচ ফোটানো ছিল বলে জানা গিয়েছে। যা নিয়েই অনেক প্রশ্ন। রাখিতে মেয়েটির বাড়ি ফেরার কথা ছিল। কিন্তু তার আগেই এই মর্মান্তিক ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। 

মৃতার ভাই সংবাদ মাধ্যমকে জানিয়েছেন যে, পুলিশ সন্দেহ করছে যে- সূচের মাদ্যমে কোনও বিষাক্ত কিছু নার্সের শরীরে ঢুকিয়ে দেওয়া হয়েছিল। তার জেরেই এই মৃত্যু ঘটেছে। যদিও মৃতার পরিবার এই মৃত্যুর জন্য হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। কেন মৃতদেহ উদ্ধারের দু'ঘন্টা বাদ পরিবারকে খবর দিল হাতপাতাল কর্তৃপক্ষ তা নিয়েও প্রশ্ন উঠেছে।

প্রয়াত নার্সের ভাইয়ের কথায়, "প্রাথমিকভাবে আমাদের বলা হয়েছিল যে, দিদিকে বাথরুমে অচেতন অবস্থায় পাওয়া গিয়েছে। এখন পুলিশ বলছে যে, ওরা দিদির হাতে একটি সিরিঞ্জের চিহ্ন পেয়েছে, ফলে বিষয়টি আত্মহত্যাও হতে পারে। কিন্তু, আমি দিদির ব্যক্তিগত বা পেশাগত জীবনে এমন কোনও ঝামেলা সম্পর্কে অবগত নই যা ওকে এত কঠোর পদক্ষেপ করতে বাধ্য করতে পারে।"

নার্সের ভাইয়ের দাবি যে, সম্প্রতি ফোনে দিদির সঙ্গে তাঁর কথা হয়েছিল। নার্স জানিয়েছিলেন যে, ডিউটির শেষে তিনি রাখিবন্ধন উদযাপন করতে গঞ্জাম জেলায় নিজের বাড়িতে ফিরবেন।

পুলিশ দুর্ঘটনাজনিত মৃত্যু, স্বাস্থ্যগত জটিলতা, সম্পর্ক, কর্মক্ষেত্রে নির্যাতন এবং পারিবারিক সমস্যা-সহ বিভিন্ন দিক থেকে মৃত্যুর তদন্ত করছে। হাসপাতালের সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হচ্ছে এবং কর্মীদেরও জিজ্ঞাসাবাদ চলছে।

হাসপাতাল জুড়ে পুলিশ মোতায়েন করা হয়েছে।

৩০শে মে রিপোর্ট করা একই রকম একটি ঘটনায়, কটকে একজন নার্সকে রহস্যজনক পরিস্থিতিতে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল।

আরও পড়ুন- টলতে টলতে ডিউটি, রোগীদের কাছে যেতে নাকে এল উৎকট গন্ধ, সরকারি হাসপাতালে দুই নার্সের কীর্তিতে তোলপাড়

আরও পড়ুন- স্ত্রীর পোশাক-রান্না নিয়ে প্রশ্ন তোলা নিষ্ঠুরতা নয়, ব্যক্তির বিরুদ্ধে মামলা খারিজ করে বলল বম্বে হাইকোর্ট...


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া