শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
পল্লবী ঘোষ | ০৯ আগস্ট ২০২৫ ১৮ : ০৬Pallabi Ghosh
আজকাল ওয়েবডেস্ক: শুনশান হাসপাতাল। রাতের ডিউটিতে ঝক্কি খানিকটা কম ছিল। রোগীরাও বেশিরভাগ ঘুমিয়ে পড়েছিলেন। চিকিৎসকরা একবার ঘুরে দেখেই ঘরে চলে যান। এই সুযোগে ডিউটিতে ফাঁকি দিয়ে যাচ্ছেতাই কাণ্ড ঘটালেন দুই নার্স। হাসপাতালের মধ্যে দেদার মদ্যপান, ধূমপান করলেন দু'জনে।
জানা গেছে, ডিউটি চলাকালীন দীর্ঘক্ষণ তাঁরা ছিলেন না। গভীর রাতে আবার ওয়ার্ডে ফিরে আসেন। তখনই টলতে টলতে ঢুকতে দেখা গিয়েছিল তাঁদের। নেশাগ্রস্ত অবস্থাতেই রোগীদের কাছে গিয়েছিলেন। দুই নার্স কাছে আসতেই রোগীরাও উৎকট গন্ধ টের পান। সন্দেহ হলেও কেউ কোনও অভিযোগ করেননি। বিষয়টি প্রথমে চাপা ছিল।
কিন্তু একদিনেই বিষয়টি থেমে ছিল না। পরেরদিন আবারও ওই দুই নার্স রাতের ডিউটি চলাকালীন হাসপাতালের মধ্যেই মদ্যপান ও ধূমপান করেন। তখনই রোগীরা ট্রেনি নার্সদের জানান। এও জানান, পরপর দু'দিন ওই দুই নার্স মত্ত অবস্থায় ডিউটি করছেন। চিকিৎসাতেও গাফিলতির অভিযোগ তুলেছেন একাধিক রোগী।
এরপর ট্রেনিং নার্সদের অভিযোগ ঘিরে তোলপাড় শুরু হয় হাসপাতাল চত্বরে। সরকারি হাসপাতালে দুই নার্সের কীর্তিতে রীতিমতো হতবাক হয়ে যান রোগীরা ও তাঁদের পরিবার, পরিজনরাও। ঘটনাটি উচ্চ পর্যায়ের তদন্ত শুরু হয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, হিমাচল প্রদেশের উনা জেলার একটি সরকারি হাসপাতালে রাতের শিফটে দায়িত্বে থাকা দুই নার্সের মদ্যপান ও ধূমপানের ঘটনা সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হাসপাতালের ভেতরেই তাঁরা মুখে করে সিগারেট খাচ্ছিলেন এবং মদ্যপ অবস্থায় দায়িত্ব পালন করছিলেন।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার, ৫ আগস্ট রাতের শিফটে। সূত্রের খবর, ঘটনাটি হয়তো গোপনই থেকে যেত যদি না হঠাৎ করে এক নার্স অসুস্থ হয়ে বমি করতে শুরু করতেন। এতে হাসপাতালের অন্যান্য কর্মীদের সন্দেহ হয়। এবং তদন্তে পুরো ঘটনা ফাঁস হয়ে যায়। প্রাথমিক তদন্তে জানা গেছে, এক নার্স মেডিক্যাল ওয়ার্ডে এবং অপরজন সার্জিক্যাল ওয়ার্ডে কর্মরত ছিলেন। তাঁরা রাতের ডিউটির সময় একসঙ্গে মদ্যপান করছিলেন। এদের মধ্যে এক নার্স ডেপুটেশনে কাজ করছিলেন, ঘটনার পরপরই তাঁর ডেপুটেশন বাতিল করা হয়।
দুই দিন ধরে চলছিল একই কাণ্ড। তদন্তে জানা গেছে, এই দুই নার্স পরপর দুই দিন হাসপাতাল প্রাঙ্গণেই মদ্যপান ও ধূমপান করেছেন। ৪ আগস্ট রাতেও তাঁরা সার্জিক্যাল ও মেডিক্যাল উভয় ওয়ার্ডে মদ্যপান করেন, সম্পূর্ণভাবে দায়িত্ব ও রোগী সেবাকে উপেক্ষা করে।
ট্রেনি নার্সদের অভিযোগে ব্যবস্থা নেয় হাসপাতাল কর্তৃপক্ষ। ঘটনার সূত্রপাত হয় ট্রেনি নার্সদের অভিযোগ থেকে। তাঁদের একজন জানান, রাত ১০টা থেকে গভীর রাত ২টো পর্যন্ত ওই দুই নার্স হাসপাতালের ভেতরেই মদ্যপান করছিলেন। মদ্যপানের অতিরিক্ত প্রভাবে এক নার্সের বমি শুরু হলে হাসপাতালের কর্মীরা তৎপর হন।
উনা আঞ্চলিক হাসপাতালের মেডিক্যাল সুপারিনটেনডেন্ট ডঃ সঞ্জয় মানকোটিয়া জানিয়েছেন, ঘটনার সমস্ত বিবরণ সংগ্রহ করে স্বাস্থ্য দপ্তরের উচ্চপদস্থ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট পাঠানো হয়েছে। তদন্ত চলছে এবং দোষীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?