বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৯ আগস্ট ২০২৫ ১৭ : ২৩Soma Majumder
পৃথিবীর জুড়ে অনবরত বিস্ময় তৈরি করে চলেছে বিজ্ঞান। সমাজ মাধ্যমের যুগে যার আভাস পৌঁছে যাচ্ছে সাধারণ মানুষের দোরগোড়ায়। চিকিৎসা বিজ্ঞানের আশীর্বাদে মানুষের গড় আয়ু বেড়েছে। আমাদের আশেপাশে অনেক শতাযুর মানুষের খোঁজ পাওয়া যায়। কিন্তু কখনও মৃতের রাজ্য থেকে হুবহু একই রকম মুখের অবয়ব নিয়ে ফিরে পেতে দেখেছেন? হকচকিত হয়ে গেলেন তো! শুনতে খানিকটা জটিল মনে হলেও তেমনই এক ঘটনায় কামাল করে দেখিয়েছে বিজ্ঞান।
সম্প্রতি নতুন এক সাফল্য মিলেছে বিজ্ঞান জগতে। প্রায় ১০ হাজার বছর আগে বেলজিয়ামে বসবাসকারী এক মহিলার মুখের অবয়ব পুনর্গঠন করেছেন বিজ্ঞানীরা। ডিনান্টের কাছে মার্গাক্স গুহায় পাওয়া গিয়েছে মানবীর দেহাবশেষ। যা প্রাচীন ডিএনএ এবং কঙ্কালের প্রমাণের মাধ্যমে বিশ্লেষণ করা করা হয়েছে। গবেষণার ফলাফলে ধরা পড়ে যে ওই মহিলার ফর্সা ত্বক, নীল চোখ এবং টিকালো নাক ছিল এবং তিনি একজন মধ্যপ্রস্তর যুগে জীবিত ছিলেন। যদিও তাকে বাস্তবে জীবিত করা হয়নি, তবে আধুনিক প্রযুক্তি ও প্রাচীন ডিএনএ ব্যবহার করে তার জীবন্ত মুখের ছবি ও ত্রিমাত্রিক (থ্রি ডি)মডেল বানানো হয়েছে। যা দেখে মনে হবে যেন ওই মানবী জীবন্ত সামনে বসে আছেন।
আরও পড়ুনঃ শ্যাম্পু-সাবানে ক্যানসারের বিষ! ত্বক-চুলের যত্নের আড়ালে লুকিয়ে মত্যুফাঁদ? গবেষণায় উঠে এল ভয়াবহ তথ্য
কীভাবে সম্ভব হল এই অসাধ্য সাধন? প্রত্নতাত্ত্বিকরা একটি প্রাচীন প্রত্নস্থল থেকে মানবীর কঙ্কাল উদ্ধার করেন। হাড় ও দাঁতের নমুনা নিয়ে বিজ্ঞানীরা প্রাচীন ডিএনএ সংগ্রহ করেছিলেন। এরপর উন্নত জিনোম সিকোয়েন্সিং প্রযুক্তি ব্যবহার করে তার ত্বকের রং, চোখের রং, চুলের ধরন এবং মুখাবয়বের গঠন সম্পর্কে তথ্য বার করা হয়। ডিএনএ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ফরেনসিক ফেসিয়াল রিকনস্ট্রাকশন প্রযুক্তি ব্যবহার করে কম্পিউটার সফটওয়্যারে তার মুখমণ্ডলের থ্রিডি মডেল তৈরি করা হয়। এতে প্রতিটি মুখের বৈশিষ্ট্য, চোখের গভীরতা, ঠোঁটের আকার এবং নাকের গঠন যতটা সম্ভব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে।

গবেষকরা বলছেন, এই ধরনের কাজ শুধু একজন মানুষের মুখ পুনর্গঠন নয়, এটি মানব ইতিহাস বোঝার নতুন পথ খুলে দেয়। এর মাধ্যমে জানা যায় যে প্রাগৈতিহাসিক যুগে মানুষের শারীরিক বৈশিষ্ট্য কেমন ছিল, তারা কোন অঞ্চলে বসবাস করত, এমনকি তাদের জীবনযাত্রা সম্পর্কেও ধারণা পাওয়া যায়। এটি ইউরোপের প্রাচীনতম মানব সমাজ সম্পর্কে আমাদের স্পষ্ট ধারণা গঠনেও সাহায্য করে।
বিজ্ঞানীরা মনে করেন, প্রাচীন ডিএনএ বিশ্লেষণ ভবিষ্যতে মানব বিবর্তন এবং হারিয়ে যাওয়া সভ্যতার অনেক রহস্য উন্মোচন করতে সাহায্য করবে। এই মানবী হয়তো তার সময়ে একজন সাধারণ মানুষ ছিলেন, কিন্তু হাজার বছর পর তার চেহারা ফের পৃথিবীর সামনে আসা মানব ইতিহাসের যে এক অনন্য অর্জন তা বলাই বাহুল্য।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?