বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পরপর গণধর্ষণ বিজেপি শাসিত রাজ্যে, এবার নাবালিকাকে ধর্ষণের চেষ্টা প্রেমিক ও তার বন্ধুদের, বর্ণনা শুনে শিউরে উঠল পুলিশ

পল্লবী ঘোষ | ০৯ আগস্ট ২০২৫ ১৭ : ২৬Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: আবারও ভয়ঙ্কর নারী নির্যাতনের ঘটনা ওড়িশায়। এবার নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা প্রেমিক ও তার বন্ধুদের। হেনস্থার মুখে পড়লেও পালিয়ে বাঁচতে পেরেছে সে। অপহরণ ও গণধর্ষণের চেষ্টার মামলা রুজু হয়েছে পাঁচজনের বিরুদ্ধে। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে ওড়িশার ময়ূরভঞ্জ জেলায়। পুলিশ আধিকারিক বনমালী বরিক জানিয়েছেন, এক নাবালিকাকে অপহরণ করার অভিযোগ রয়েছে তার প্রেমিকের বিরুদ্ধে। অপহরণের একটি নির্জন জায়গায় নিয়ে গিয়েছিল সে। সেখানে ওই অভিযুক্ত তরুণ ও তার চার বন্ধু মিলে গণধর্ষণ করার চেষ্টা করে নাবালিকাকে। 

 

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, ঘটনাটি ঘটেছে ৪ আগস্ট। সেদিন টিউশনে যাচ্ছিল নাবালিকা। শিক্ষকের বাড়িতে যাওয়ার পথে ঘুরতে নিয়ে যাওয়ার টোপ দিয়ে নাবালিকাকে অপহরণ করে তার প্রেমিক। এরপর তরুণের সঙ্গে যোগ দেয় তার আরও চার বন্ধু। ঘুরতে যাওয়ার লোভ দেখিয়ে নাবালিকাকে জঙ্গলে নিয়ে যায় তারা। 

 

সেখানেই নাবালিকাকে গণধর্ষণের চেষ্টা করে বন্ধুরা মিলে। চিৎকার করে কোনও মতে পালিয়ে আসে নাবালিকা। এরপর বাড়িতে ফিরে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা পরিবারকে জানায় সে। সেদিনই উদালা থানায় নাবালিকার প্রেমিক ও তার চার বন্ধুর বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের চেষ্টার অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার। পাশাপাশি নাবালিকার বয়ান রেকর্ড করেছে পুলিশ। 

 

ঘটনার পর থেকে পাঁচজনেই পলাতক ছিল। অভিযোগের ভিত্তিতে নাবালিকার প্রেমিককে গ্রেপ্তার করেছে পুলিশ। সে বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছে। অভিযুক্ত আরও চারজন বর্তমানে পলাতক। তাদের খোঁজে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। 

 

আরও পড়ুন: কোথাও কাটা মুণ্ডু, কোথাও ব্যাগের মধ্যে হাত-পা, ১০টি জায়গা থেকে উদ্ধার মহিলার দেহের টুকরো, হাড়হিম কাণ্ড এই রাজ্যে

 

৭ আগস্ট পুলিশ জানিয়েছে, ওড়িশার আঙ্গুল জেলাতেই এক আদিবাসী তরুণী গণধর্ষণের শিকার হয়েছে। তিনজনের বিরুদ্ধে গণধর্ষণের অভিযোগ দায়ের করেছেন তিনি। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে দুই নাবালক সহ তিনজনকে গণধর্ষণের ঘটনায় গ্রেপ্তার করেছে পুলিশ। 

 

প্রসঙ্গত, প্রসঙ্গত, গত মাসেই ওড়িশার একাধিক কলেজ পড়ুয়া গায়ে আগুন জ্বালিয়ে আত্মঘাতী হয়েছেন। কেন্দ্রপাড়ার তৃতীয়বার এই ঘটনা ঘটেছে তৃতীয়বার। এক কলেজ ছাত্রী অগ্নিদগ্ধ হয়ে মারা যান। পরিবারের তরফে ওই ছাত্রীর প্রেমিকের বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে। মানসিক নির্যাতন ও হেনস্থার অভিযোগ উঠেছে ছাত্রীর প্রেমিকের বিরুদ্ধে। বারবার তাঁকে ব্ল্যাকমেল করা হত বলেও অভিযোগ জানিয়েছে পরিবার। 

 

এর আগে গত ১২ জুলাই ওড়িশার বালেশ্বরের ফকির মোহন বিশ্ববিদ্যালয়ে আরও এক ভয়ঙ্কর ঘটনা ঘটেছিল। পুলিশ জানিয়েছে, ফকির মোহন কলেজের বি.এড-এর ছাত্রী ছিলেন এক তরুণী। ওই কলেজের হেড অব দ্যা ডিপার্টমেন্ট সমীর কুমার সাহুর বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন তিনি। পয়লা জুলাই কলেজ কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান তরুণী। কর্তৃপক্ষ জানিয়েছিলেন, সাতদিনের মধ্যে তদন্ত করে, উপযুক্ত পদক্ষেপ করা হবে। কিন্তু সাতদিন পার করেও কলেজ কর্তৃপক্ষ অধ্যাপকের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেননি। বরং বিষয়টি নিয়ে কারও কোনও মাথা ব্যথা ছিল না। অবশেষে কলেজের মধ্যে প্রিন্সিপালের ঘরের সামনে বিক্ষোভ দেখান তরুণী ও তাঁর বন্ধুরা। 

 

কলেজের গেটের সামনে অধ্যাপকের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগের ভিত্তিতে বিক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা। দলে ছিলেন তরুণীও। হঠাৎ সকলের মাঝখান থেকে উঠে সোজা কলেজের করিডোরে চলে যান। সেখানে গিয়েই গায়ে পেট্রোল ঢেলে আগুন জ্বালিয়ে দেন। তাঁর শরীরে আগুন ছড়িয়ে পড়ে। আগুনের লেলিহান শিখা দেখেই ছুটে আসেন সহপাঠীরা। তাঁরাও আগুন নেভাতে তোড়জোড় শুরু করেন। কয়েক মিনিট পর অগ্নিদগ্ধ অবস্থায় তরুণীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শেষরক্ষা হয়নি। দুই দিন পরেই তরুণীর মৃত্যু হয়। 

 

এরপর গত ১৯ জুলাই ওড়িশার পুরী জেলার বালাঙ্গা থানার অন্তর্গত এলাকায় আরও একটি এমন ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা যায়, ঘটনার দিন তিনজন বাইক আরোহী প্রথমে এক তরুণীকে অপহরণ করে। পরে তারা মেয়েটিকে ভরগবী নদীর তীরে নিয়ে যায়। বাইবর গ্রাম সংলগ্ন একটি নির্জন জায়গায় তরুণীকে নিয়ে যাওয়া হয়। ওখানেই তরুণীর গায়ে প্রথমে একটি দাহ্য পদার্থ ঢালে৷ এরপর তাঁর গায়ে আগুন ধরিয়ে দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

 

স্থানীয় বাসিন্দারা চেঁচামেচি শুনে তৎক্ষণাৎ সেখানে ছুটে যান। তাঁরা দ্রুত আগুন নিভিয়ে তরুণীকে উদ্ধার করেন। এরপর পিপিলির একটি স্থানীয় হাসপাতালে গুরুতর দগ্ধ অবস্থায় নিয়ে যাওয়া হয় তরুণীকে। সেখানে তাঁর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে এইমস (AIIMS) ভুবনেশ্বরে নিয়ে যাওয়া হয়। তরুণীর অবস্থার অবনতি হওয়ায় রবিবার (২০ জুলাই) তাঁকে দিল্লির এইমসে এয়ারলিফ্ট করে নিয়ে যাওয়া হয় উন্নত চিকিৎসার জন্য। গত সপ্তাহে তরুণীর মৃত্যু হয়েছে। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া