বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | কোথাও কাটা মুণ্ডু, কোথাও ব্যাগের মধ্যে হাত-পা, ১০টি জায়গা থেকে উদ্ধার মহিলার দেহের টুকরো, হাড়হিম কাণ্ড এই রাজ্যে

পল্লবী ঘোষ | ০৯ আগস্ট ২০২৫ ১৬ : ৩৪Pallabi Ghosh

আজকাল ওয়েবডেস্ক: ৭ আগস্ট, সকালবেলা। হাড়হিম কাণ্ড কর্ণাটকের গ্রামে। দিনের শুরুতেই গ্রামের মধ্যে তুমুল শোরগোল। কারণ? একটি কুকুর এক মহিলার কাটা মুণ্ডু মুখে নিয়ে ঘোরাঘুরি করছিল। পথের মধ্যেই কুকুরের মুখে মানুষের মুণ্ডু দেখে শিউরে উঠেছিলেন সকলে। এর খানিকক্ষণ পর কয়েক কিলোমিটার দূরে একটি হাত দেখতে পান গ্রামবাসীরা। যা দেখে রীতিমতো আঁতকে ওঠেন সকলে। 

 

এর কিছুক্ষণ পর আবারও হাড়হিম করা দৃশ্য দেখতে পান সকলে। সেই ঘটনাস্থল থেকে আরও খানিকটা দূরে সেই মহিলার দেহের আরও টুকরো এবং কাটা মুণ্ডুর খানিকটা অংশ পড়েছিল এক একপাশে। সেদিনই দশটি আলাদা আলাদা জায়গা থেকে সেই মহিলার দেহের টুকরো উদ্ধার করে পুলিশ। ঘটনাটি যে আর পাঁচটা সাধারণ ঘটনা নয়, তা প্রথমেই বুঝতে পেরেছিলেন গ্রামবাসীরা ও পুলিশ। 

 

সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটেছে কর্ণাটকের তুমাকুরু জেলায়। পুলিশ জানিয়েছে, কোরাতাগেরে গ্রামের মধ্যে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঘটনাটি ঘিরে। যদিও খুনের নেপথ্যে কী কারণ, এবং কে বা কারা খুনে জড়িত, তা এখনও জানা যায়নি। জোরকদমে তদন্ত শুরু করেছে পুলিশ। দোষীদের খোঁজে তল্লাশি অভিযান শুরু হয়েছে। 

 

গত বৃহস্পতিবার সকালে মূট্যালাম্মা মন্দিরের কাছে একটি ঝোঁপ থেকে মহিলার কাটা মুণ্ডু মুখে নিয়ে কুকুরটিকে বেরোতে দেখেছিলেন স্থানীয়রা। রাস্তা দিয়ে সেই কাটা মুণ্ডু নিয়ে যাচ্ছিল কুকুরটি। এর খানিকটা দূরে প্লাস্টিকের ব্যাগ থেকে মহিলার কাটা হাত পাওয়া যায়। সেদিন আরও কয়েক ঘণ্টার মধ্যে দশটি ভিন্ন ভিন্ন জায়গা থেকে মহিলার দেহের টুকরো উদ্ধার করে পুলিশ। 

 

আরও পড়ুন: 'কী রোগা, খেতে দেয় না?', শরীর নিয়ে সারাক্ষণ খোঁটা! রাগের চোটে তরুণকে শেষ করে দিল দুই বন্ধু

 

লিঙ্গাপুরা রোড ব্রিজ থেকে নাড়িভুঁড়ি, বেনডোন নার্সারি থেকে পেট ও আরও কিছু দেহের টুকরো, যোনিঘারাহল্লি থেকে রক্ত মাখা একটি ব্যাগ থেকে পায়ের টুকরো উদ্ধার করেছে পুলিশ। নেগালাল ও সিদ্দারাবেট্টা এলাকা থেকে আরও দুটি ব্যাগ থেকে দেহের আরও কিছু টুকরো পেয়েছে তারা। কোরাতাগেরে ও কোলালা থানার অন্তর্গত মোট দশটি জায়গা থেকে মহিলার দেহের টুকরোগুলি পাওয়া গেছে। 

 

দেহের টুকরোগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ। হাতের ট্যাটু দেখে দেহটি শনাক্ত করা হয়। পুলিশ জানিয়েছে, মৃত ৪২ বছর বয়সি এক মহিলা। তাঁর নাম, লক্ষ্মীদেবাম্মা। তুমাকুরু তালুকের বেল্লাভি এলাকার বাসিন্দা ছিলেন তিনি। গত ৪ আগস্ট থেকে লক্ষ্মীদেবাম্মা নিখোঁজ ছিলেন। বেল্লাভি থানায় স্ত্রীর নিখোঁজ ডায়েরি করেছিলেন তাঁর স্বামী। তিনি জানিয়েছিলেন, গত ৩ আগস্ট মেয়ের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন যুবতী। কিন্তু তারপর থেকে আর বাড়ি ফেরেননি। কোনও খোঁজ পাওয়া যায়নি তাঁর। 

 

পুলিশের অনুমান, সেই রাতেই যুবতীকে নৃশংসভাবে খুন করা হয়। এরপর দেহেটি টুকরো টুকরো করে দশটি ভিন্ন ভিন্ন জায়গায় ছড়িয়ে দেয় খুনি। প্রমাণ লোপাটের জন্যেই দেহের টুকরো বিভিন্ন স্থানে ছড়িয়ে দিয়েছিল কেউ বা কারা। খুনের নেপথ্যে কী কারণ থাকতে পারে, কে বা কারা জড়িত, তা খতিয়ে দেখা শুরু করেছে পুলিশ। নৃশংস হত্যাকাণ্ডটি ঘিরে মামলা রুজু করে তদন্ত জারি রেখেছে তারা। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া