শুক্রবার ০১ মে ২০২৬

সম্পূর্ণ খবর

বিদেশ | ৪০ বছর ধরে গর্ভে সন্তান নিয়ে ঘুরে বেড়াচ্ছিলেন! বৃদ্ধার 'চেক-আপ' করতে গিয়ে কী দেখলেন চিকিৎসকরা?

নিজস্ব সংবাদদাতা | ০৯ আগস্ট ২০২৫ ১৫ : ১২Snigdha Dey

অনেক সময়ই এমন সব ঘটনা ঘটে, যা আমাদের বিস্ময়ে হতবাক করে দেয়। বিজ্ঞানে ভর করে আমরা যতই বিশ্বের রহস্যগুলি উন্মোচন করি না কেন, আজও পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটে, যার উপর আমাদের কোনও নিয়ন্ত্রণ থাকে না।
বর্তমানে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে কিছু ছবি, যাতে দাবি করা হয়েছে—৭৪ বছরের ওই মহিলার পেটে ৪০ বছর আগে মৃত এক ভ্রূণ এখন পাথরের রূপ নিয়েছে। চিকিৎসকরা জানাচ্ছেন, যখন মৃত ভ্রূণ দেহে দীর্ঘদিন থেকে যায় এবং সেটির চারপাশে ক্যালসিয়াম জমে পাথরের মতো কঠিন হয়ে যায়, তখন তাকে বিজ্ঞানের ভাষায় 'লিথোপেডিয়ন' বা 'স্টোন বেবি' বলা হয়।

 

এই খবর ছড়িয়ে পড়তেই অনেকেই প্রশ্ন তুলছেন, একটি ভ্রূণ কীভাবে পাথর হয়ে মহিলার দেহে থেকে যেতে পারে? এর উত্তর দিতে গিয়ে বিজ্ঞানীরা জানান, এটি একটি বিরল অবস্থান, যেখানে গর্ভাশয়ের পরিবর্তে ভ্রূণ পেটে বৃদ্ধি পেতে শুরু করে। যথাযথ রক্ত সঞ্চালন না থাকায় ভ্রূণ মারা যায় এবং শরীর সেটিকে 'ফরেন বডি' ধরে নিয়ে ক্যালসিয়াম জমিয়ে দেয়।


চিকিৎসকরা জানান, লিথোপেডিয়নের সময় শরীর সেই মৃত ভ্রূণকে বের করতে না পেরে নিজেদের প্রতিরক্ষা প্রক্রিয়া সক্রিয় করে। ফলে ভ্রূণের চারপাশে ক্যালসিয়ামের স্তর তৈরি হয়ে সেটি ধীরে ধীরে পাথরে পরিণত হয়।


এই ঘটনা ২০১৩ সালে প্রকাশিত হয়, যেখানে ৮২ বছরের এক কলম্বিয়ান মহিলার পেটে ৪০ বছর ধরে থাকা একটি 'স্টোন বেবি'র সন্ধান মেলে।যুক্তরাষ্ট্রের কেস মেডিকেল সেন্টারের গাইনোকলজিস্ট ডঃ কিম গার্সি জানান, “এই অবস্থা এতটাই বিরল যে, মেডিকেল সায়েন্সে এখনও পর্যন্ত মাত্র ৩০০টি ঘটনাই রেকর্ড করা হয়েছে।”


'স্টোন বেবি' বা 'লিথোপেডিয়ন' সাধারণত তখন ধরা পড়ে, যখন কোনও মহিলা পেটের ব্যথা বা অস্বস্তির কারণে এক্স-রে, সিটিস্ক্যান বা আলট্রাসাউন্ড করান। বেশিরভাগ সময় এটি অনেক বছর পরে, বৃদ্ধ বয়সে হঠাৎ অসুস্থতার সূত্র ধরে ধরা পড়ে।

 

আরও পড়ুন: বিষ্ণোই দলের হাত থেকে রেহাই নেই সলমনের! বাতিল হল মুম্বইয়ের সমস্ত শুট, কী হবে এবার 'ভাইজান'-এর? 

 

আসলে, ওই ঘটনার প্রায় ৩৫ বছর আগে তিনি গর্ভধারণ করেছিলেন। ৭ মাস পর, শিশুটির আর স্বাভাবিকভাবে বিকাশ ঘটেনি। কিন্তু, ভ্রুণটি তাঁর পেটের ভিতরেই থেকে গিয়েছিল। সেই সময় শিশুটির ওজন ছিল ২ কেজি। কিন্তু, পেটের ভিতর থাকতে থাকতে, ধীরে-ধীরে ভ্রুণচি ক্যালসিফায়েড হয়ে পাথরে পরিণত হয়। এই অবস্থাকে চিকিৎসা পরিভাষায় লিথোপেডিয়ন বলে। এটা অত্যন্ত বিরল এক মেডিক্যাল অবস্থা। সারা বিশ্বের চিকিৎসা ইতিহাসে এখনও পর্যন্ত মাত্র ৩০০টির মতো এমন ঘটনা দেখা গিয়েছে। তবে, পেটে ভ্রুণটি পাথর হয়ে যাওয়ায়, প্রাণ বেঁচেছে ওই মহিলার। চিকিৎসকরা জানিয়েছেন, না-হলে ওই মহিলার পেটে সংক্রমণ হতে পারত। তবে, আশ্চর্যের বিষয় হল, গর্ভে পাথর হয়ে যাওয়া সন্তানের কারণে এতদিন ওই মহিলার কোনও সমস্যা হয়নি।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া