শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | দিল্লিতে ভারী বৃষ্টিতে দেওয়াল ধসে নিহত বেড়ে ৭

সৌরভ গোস্বামী | ০৯ আগস্ট ২০২৫ ১৫ : ০০Sourav Goswami

আজকাল ওয়েবডেস্ক: নিরবচ্ছিন্ন ভারী বর্ষণে শোচনীয় দুর্ঘটনা ঘটল দিল্লির দক্ষিণ-পূর্ব অংশে। শনিবার সকালে জৈতপুর এলাকার হরি নগরে একটি পুরনো মন্দির সংলগ্ন দেওয়াল হঠাৎ ধসে পড়ে সাতজনের প্রাণ কেড়ে নিল, যাদের মধ্যে দুই শিশু রয়েছে। নিহতদের মধ্যে রয়েছেন — শবিবুল (৩০), রবিবুল (৩০), মুট্টু আলি (৪৫), রুবিনা (২৫), ডলি (২৫), রুখসানা (৬) ও হাসিনা (৭)। পুলিশ সূত্রে জানা যায়, দেওয়ালের গায়ে হেলান দিয়ে থাকা পুরনো ঝুপড়ি ঘরগুলিতে মোট আটজন বাস করতেন। দেওয়ালটি রাতভর ভারী বৃষ্টির চাপে ভেঙে পড়লে সকলেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। স্থানীয়রা ও উদ্ধারকারী দল মিলিতভাবে দ্রুত আটকে পড়া মানুষদের উদ্ধার করে সাফদারজং হাসপাতাল ও এমস-এ পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সাতজন মারা যান। একমাত্র জীবিত ব্যক্তি, হাসিবুল, বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

দক্ষিণ-পূর্ব দিল্লির সিনিয়র পুলিশ অফিসার ঐশ্বর্য শর্মা জানান, "এখানে একটি পুরনো মন্দির রয়েছে, যার পাশে বহুদিন ধরে পরিত্যক্ত অবস্থায় থাকা ঝুপড়িতে কিছু স্ক্র্যাপ ব্যবসায়ী পরিবার বাস করছিলেন। গতরাতের প্রবল বৃষ্টিতে দেওয়ালটি ভেঙে পড়ে। ভবিষ্যতে এমন ঘটনা এড়াতে আমরা ঝুপড়িগুলি সম্পূর্ণভাবে খালি করে দিয়েছি।" ঘটনার দিনই, অর্থাৎ রাখি বন্ধনের সকালে, দিল্লি জুড়ে নেমে আসে প্রবল বর্ষণ। শুক্রবার রাত থেকে শুরু হওয়া বৃষ্টিপাতে দিল্লির বেশ কয়েকটি এলাকা জলমগ্ন হয়ে পড়ে, একাধিক আন্ডারপাস প্লাবিত হয় এবং যানজট ব্যাপক আকার নেয়। আবহাওয়া দফতর (আইএমডি) ওইদিনের জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করে।

আরও পড়ুন: সপ্তাহান্তের শুরুতেই প্রবল দুর্যোগ, শতাধিক বিমান উড়তে দেরি, রাখিবন্ধনের দিনে অচল জনজীবন

দিল্লির সাফদারজং আবহাওয়া কেন্দ্র অনুযায়ী, শনিবার সকাল ৮টা ৩০ মিনিট পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সেখানে ৭৮.৭ মিমি বৃষ্টি রেকর্ড করা হয়। প্রগতি ময়দানে বৃষ্টিপাতের পরিমাণ ছিল ১০০ মিমি। বৃষ্টিতে যদিও রাজধানীবাসী সাময়িকভাবে তীব্র গরম ও আর্দ্রতা থেকে মুক্তি পেয়েছে, কিন্তু এর ফলে ইয়মুনা নদীর জলস্তর দ্রুত বাড়তে শুরু করে। নদীর জলসীমা সতর্কতা স্তর ২০৪.৫০ মিটারের কাছাকাছি পৌঁছে যায়, যা নিম্নাঞ্চলে সম্ভাব্য বন্যার আশঙ্কা বাড়াচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন নদীর জলস্তর ও বৃষ্টিপাত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। এই দুর্ঘটনা আবারও মনে করিয়ে দিল, শহরের পুরনো ও অনিরাপদ কাঠামো এবং অনিয়ন্ত্রিত বস্তি বিস্তার কীভাবে প্রাকৃতিক দুর্যোগে মরণফাঁদে পরিণত হতে পারে।

এদিন রাখি বন্ধনের পাশাপাশি সারাদিন বৃষ্টির পূর্বাভাস থাকায়, যানজটের আশঙ্কা রয়েছে রাজধানীর গুরুত্বপূর্ণ রাস্তাগুলোতে। এই ব্যাপক যানজটের আভাস মিলেছে শুক্রবারই। ৪৪ নম্বর জাতীয় সড়ক এবং হরিয়ানা সীমান্তের কাছে দীর্ঘ যানজট তৈরি হয়। এদিকে, পার্শ্ববর্তী হিমাচল প্রদেশেও শনিবার বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আইএমডি। রাজ্যের তিনটি জেলায় মাঝারি থেকে ভারী বর্ষণের জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। ২০ জুন থেকে এখনও পর্যন্ত হিমাচলে প্রবল বৃষ্টির কারণে দুর্ঘটনায় দুশোরও বেশি মানুষের মৃত্যু হয়েছে। এর পাশাপাশি পশ্চিমবঙ্গেও আপাতত দুর্যোগ কমার কোনও সম্ভাবনা নেই। হাওয়া অফিসের পূর্বাভাস, শনিবার থেকে ১৪ আগস্ট পর্যন্ত কলকাতা–সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

 বৃষ্টির সঙ্গে কোনও কোনও জেলায় ঘণ্টায় ৩০–৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা সহ দক্ষিণে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। উত্তরবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শনিবার থেকে ১৪ আগস্ট পর্যন্ত। হাওয়া অফিস জানিয়েছে, শনিবার থেকে ১৪ আগস্ট পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর শনিবার থেকে ১২ আগস্ট পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, কোচবিহারের কোথাও কোথাও ভারী বৃষ্টি হত পারে। শনিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ৩১ ডিগ্রি সেলসিয়াসের কাছে। সর্বনিম্ন তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াসের কাছে থাকতে পারে। শহরের বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বাধিক ৯৫ শতাংশ এবং ন্যূনতম ৮৫ শতাংশ। তবে বৃষ্টি হলেও উত্তর বা দক্ষিণে দিনের তাপমাত্রার কোনও হেরফের হবে না।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া