বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | কড়া ডায়েট, জিমে গিয়ে শরীরচর্চা নয়, কোন কৌশলে এনার্জিতে টগবগে ৫৯-র মিলিন্দ সোমান? নিজেই জানালেন গোপন রহস্য

নিজস্ব সংবাদদাতা | ০৯ আগস্ট ২০২৫ ১৪ : ৪৫Soma Majumder

বয়সের ঘড়ি থেমে নেই, কিন্তু বয়স যেন তাঁর কাছে কেবল একটি সংখ্যা মাত্র। ৫৯ বছর বয়সেও মিলিন্দ সোমন স্বাস্থ্য, ফিটনেসে টেক্কা দিতে পারেন নতুন প্রজন্মকে। মিলিন্দ সোমন মানেই ফিটনেস। সুঠাম দেহ, বলিষ্ঠ চেহারা। নব্বইয়ের দশকের ভারতীয় মডেলিং দুনিয়ার বেতাজ বাদশার ফিটনেস তাক লাগিয়ে দেয়। বয়স বাড়লেও আলিশা চিনাইয়ের 'মেড ইন ইন্ডিয়া'র তারকার জন্য প্রযোজ্য ‘হিট অ্যান্ড ফিট’। সোশ্যাল মিডিয়ায় প্রায়ই নিজের ফিটনেসের ঝলক সামনে আনেন মিলিন্দ। সম্প্রতি একটি সাক্ষাৎকারে তিনি তাঁর ফিটনেসের রহস্য ফাঁস করেন। 

•    ঘণ্টার পর ঘণ্টা শরীরচর্চা নয়, চাই প্রতিদিনের নিয়মঃ মিলিন্দ সোমানের মতে, শরীরচর্চার জন্য জিমে গী৪ঘক্ষণ কাটানোর প্রয়োজন নেই। তিনি বলেন, “আমি ব্যায়ামে প্রতিদিন মাত্র ১৫-২০ মিনিট সময় দিই, কিন্তু সেটি আমি নিয়মিত করি। ফিটনেস আমার কাছে খাওয়া-ঘুমের মতোই জরুরি-এর কোনও বিকল্প নেই, বরং অভ্যাস।” তাঁর মতে, প্রতিদিনের রুটিনে নির্দিষ্ট সময় ব্যায়ামের জন্য রাখলে ব্যস্ত জীবনেও সক্রিয় থাকা সম্ভব।

•    ঘুম থেকে উঠেই চা-কফি নয়ঃ মিলিন্দের ডায়েটে থাকে না চা কিংবা কফি। ঘুম থেকে উঠে প্রথমেই তিনি খান ফলের রস। তাঁর কথায়, "ছোটবেলা থেকে চা-কফি খাওয়ার অভ্যাস নেই। আমি ছোট বয়সে কোথাও একটা পড়েছিলাম যে চা-কফি খাওয়া খারাপ অভ্যাস। সেই কথাই মনে থেকে গিয়েছে।" ক্যাফিনেটেড পানীয়ের চেয়ে ফলের রস পছন্দ করা মিলিন্দের স্বাস্থ্য সচেতনতার অন্যতম লক্ষণ। শুধু তাই নয়, এই অভ্যাস ষাটের কাছাকাছি বয়সেও তাঁর অফুরন্ত এনার্জি ও চেহারা ধরে রাখার মূলে রয়েছে। 

আরও পড়ুনঃ শুধু বুকে ব্যথা নয়, স্ট্রোকের আগে গোপন সংকেত দেয় শরীর! এই সব লক্ষণ অবহেলা করলেই বাড়বে মৃত্যুর ঝুঁকি

•    খাদ্যাভাসে নিয়মানুবর্তিতাঃ সুষম ও স্বাস্থ্যকর ডায়েটের উপর জোর দেন তিনি। মিলিন্দ জানিয়েছেন, তিনি ভাজা খাবার পছন্দ করেন না এবং মাংসও খুব একটা খান না। দশম শ্রেণী পর্যন্ত খেলাধুলা করতেন। তাঁর প্রতিযোগিতামূলক সাঁতারে আগ্রহ ছিল। তাই ছোট থেকে পুষ্টিকর ডায়েট মেনে চলতেন তিনি। 

•    আকর্ষণীয়তার রহস্য বয়সে নয়ঃ অনেকের ধারণা, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে আকর্ষণ কমে যায়। কিন্তু মিলিন্দ মনে করেন, আকর্ষণ নির্ভর করে আত্মবিশ্বাস, উপস্থিতি ও স্বকীয়তার উপর। তিনি বলেন, “নিজের যত্ন নেওয়া, সঠিক ভঙ্গিতে নিজেকে উপস্থাপন করা এবং নিজের উদ্দেশ্য জানা—এই জিনিসগুলোই মানুষকে আকর্ষণীয় করে তোলে।”

•    শর্টকাটের পথে নয়, স্থায়ী অভ্যাসে ভরসাঃ বর্তমানে হরেক রকমের ডায়েট থেকে শুরু দ্রুত ওজন কমানোর ওষুধ বেশ জনপ্রিয়। কিন্তু মিলিন্দ সোমান তাতে আগ্রহী নন। তিনি মনে করেন, সত্যিকারের ফলাফল আসে দীর্ঘমেয়াদে সঠিক অভ্যাস গড়ে তুললে। সঠিক খাওয়াদাওয়া, নিয়মিত সক্রিয় থাকা, শরীরের কোনও সমস্যার লক্ষণ বোঝা-এগুলোই সুস্থতার চাবিকাঠি। শর্টকাটে সাময়িক ফল মিললেও তা স্থায়ী হয় না।

•    স্বাস্থ্যকর জীবনধারাই প্রকৃত ফিটনেসঃ মিলিন্দ জানিয়েছেন, তিনি সক্রিয় থাকা, পর্যাপ্ত জল পান, সময়মতো ঘুম এবং পরিমিত ও স্বাস্থ্যকর খাবারকে জীবনের মূল ভিত্তি বানিয়েছেন। তাঁর বক্তব্য, “শান্ত মন আর সুস্থ শরীর-এটাই আমার জীবনের ফিটনেসের রহস্য।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া