শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
কৌশিক রয় | ০৯ আগস্ট ২০২৫ ১৪ : ৪০Kaushik Roy
আজকাল ওয়েবডেস্ক: আগরতলা থেকে ধর্মনগরগামী লোকাল ট্রেনে যাত্রাপথে হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন ত্রিপুরা বিধানসভার অধ্যক্ষ বিশ্ববন্ধু সেন। শুক্রবার সন্ধ্যায় আগরতলা রেলস্টেশন থেকে ট্রেন ছাড়ার কিছুক্ষণ আগে শৌচাগারে গেলে তিনি আচমকাই জ্ঞান হারান বলে জানা গিয়েছে। তৎক্ষণাৎ তাঁকে আগরতলার ত্রিপুরা মেডিক্যাল কলেজে (টিএমসি) নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানান, তাঁর মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে এবং জরুরি অস্ত্রোপচারের প্রয়োজন। খবর পেয়ে টিএমসি হাসপাতালে ছুটে যান মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা এবং বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী। প্রাথমিক চিকিৎসার পর মুখ্যমন্ত্রীর কনভয়ের মাঝে অ্যাম্বুলেন্সে করে তাঁকে আগরতলার এক বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়, যেখানে রাতেই অস্ত্রোপচার সম্পন্ন হয়।
অস্ত্রোপচারের সময় হাসপাতালে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, মন্ত্রী রতন লাল নাথ, টিংকু রায়, সুধাংশু দাস, সুশান্ত চৌধুরী, বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায় এবং প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা। খবর পেয়ে কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন ও প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহাও হাসপাতালে যান। অস্ত্রোপচার শেষে মুখ্যমন্ত্রী জানান, বিশ্ববন্ধু সেনের অপারেশন সফল হয়েছে এবং তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল। আগামী ৭২ ঘণ্টা তাঁকে কড়া পর্যবেক্ষণে রাখা হবে। হাসপাতাল সূত্রে খবর, বিশ্ববন্ধুর চিকিৎসার জন্য একটি মেডিক্যাল বোর্ড গঠন করা হয়েছে।
আরও পড়ুন: ‘তৈরি থাকো,শীঘ্রই আসছি’, মুম্বইয়ে শোরুম খোলার কিছুদিনের মধ্যে টেসলার নয়া ঘোষণা সামনে আসতেই শোরগোল
বিধানসভার অধ্যক্ষের শারীরিক অবস্থার উপর নিয়মিত নজরদারি চালাচ্ছেন বোর্ডের সদস্যরা। প্রসঙ্গত, কিছুদিন আগে ত্রিপুরায় এক মর্মান্তিক ঘটনা ঘটে শহরের অন্যতম প্রধান স্বাস্থ্যকেন্দ্র, সরকারি গোবিন্দ বল্লভ পন্ত (জিবিপি) হাসপাতালে। সূত্র মারফত জানা যায়, এক রোগীর দুই আত্মীয় কর্তব্যরত চিকিৎসকদের ওপর আচমকা আক্রমণ চালায়। ঘটনা জানাজানি হতেই হুলুস্থুল পড়ে যায় হাসপাতাল চত্বরে। এক সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, আহত হন চিকিৎসক ডঃ লিটন দাস। তিনি একাধিক আঘাত পেয়েছেন বলে জানা যায়৷ তাঁকে চিকিৎসার জন্য জিবিপি হাসপাতালেই ভর্তি করা হয়। তবে অল্প সময়ের মধ্যে পর্যাপ্ত চিকিৎসা মেলায় বিপদমুক্ত হন তিনি।

সূত্রে জানা গিয়েছে, বিষাক্ত অ্যালকোহল সেবন করা বিমল সরকার নামক এক রোগীকে তাঁর দুই পুত্র, তপন সরকার ও বাপন সরকার, হাসপাতালে নিয়ে আসেন। জরুরি বিভাগে চিকিৎসা চলাকালীন সময়ে ওই দুই যুবক, ডঃ লিটন দাস ও ডঃ অভীক দেবের উপর অতর্কিতে হামলা চালান। এ বিষয়ে জিজ্ঞেস করলে জরুরি বিভাগের প্রধান ডঃ শিশেন্দু ধর জানিয়েছেন, অভিযুক্তরা প্রথমে চিকিৎসকদের অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং পরে তাঁদের মারধর করে মাটিতে প্রায় শুইয়ে ফেলে দেয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার পরে অভিযুক্ত দুই ভাই হাসপাতালে তাঁদের বাবাকে ফেলে সেখান থেকে পালিয়ে যায়। হাসপাতালের উপ-মেডিকেল সুপারিনটেনডেন্ট ডঃ কনক চৌধুরী জানান, দুই অভিযুক্তের বিরুদ্ধে থানায় ইতিমধ্যেই নির্দিষ্ট অভিযোগ দায়ের করা হয়েছে। পাশপাশি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও অভিযুক্তদের ধরতে তল্লাশি চালায়।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?