বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
সোমা মজুমদার | ০৯ আগস্ট ২০২৫ ১২ : ৪৭Soma Majumder
নিঃশব্দে বিপদ ডেকে আনে উচ্চ রক্তচাপ। দিব্যি সুস্থ মানুষ আচমকা রক্তচার বেড়ে যাওয়ার কারণে সেরিব্রাল স্ট্রোকে আক্রান্ত হতে পারেন। অনেক সময়ে হার্ট অ্যাটাকের নেপথ্যে থাকে আচমকা বেড়ে যাওয়া রক্তচাপ। তাই সময় থাকতে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা দরকার। কারণ হঠাৎ রক্তচাপ বেড়ে গেলে বিপদ হতে বেশি সময় নেয় না।
আসলে স্ট্রোক একটি হঠাৎ ঘটে যাওয়া মারাত্মক শারীরিক অবস্থা। যেখানে মস্তিষ্কে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যায় বা রক্তক্ষরণ ঘটে। সাধারণত আমরা স্ট্রোকের লক্ষণ হিসেবে মুখ বেঁকে যাওয়া, হাত-পা অবশ হওয়া বা কথা জড়িয়ে যাওয়ার মতো বিষয় জানি। কিন্তু চিকিৎসকরা বলছেন, এর অনেক আগেই শরীর কিছু অস্বাভাবিক সতর্কবার্তা পাঠায়। যা অধিকাংশ মানুষ উপেক্ষা করে থাকেন। এই সতর্কবার্তা যদি সময়মতো শনাক্ত করলে স্ট্রোকের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।
• হঠাৎ ও অস্বাভাবিক তীব্র মাথাব্যথাঃ যদি হঠাৎ এমন ধরনের মাথাব্যথা শুরু হয়, যা আগে কখনও হয়নি এবং যা খুবই তীব্র। তবে তা উপেক্ষা করা বিপজ্জনক হতে পারে। মস্তিষ্কে রক্ত জমাট বাঁধা বা রক্তক্ষরণ শুরু হলে এই ধরনের ব্যথা হতে পারে। অনেক সময় এর সঙ্গে বমি ভাব, মাথা ঘোরা বা দৃষ্টির সমস্যা দেখা দেয়। এসব লক্ষণ দেখা দিলে অবিলম্বে চিকিৎসা নেওয়া জরুরি।
• অকারণ ও দীর্ঘস্থায়ী হেঁচকিঃ হেঁচকি সাধাণত অনেকেই গুরুত্ব দেন না। বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে দীর্ঘস্থায়ী ও অকারণ হেঁচকি স্ট্রোকের পূর্ব লক্ষণ হতে পারে। মস্তিষ্কের মেডুলা অংশ যা শ্বাসপ্রশ্বাস ও গিলন নিয়ন্ত্রণ করে, সেখানে কোনও সমস্যা দেখা দিলে হেঁচকি থামতে চায় না।
• অস্বাভাবিক বুকের ব্যথাঃ অনেকে মনে করেন বুকের ব্যথা মানেই হার্ট অ্যাটাক। কিন্তু সবসময় তা নয়। স্ট্রোকের আগে মস্তিষ্কে রক্তপ্রবাহ কমে গেলে অ্যানজাইনার মতো বুকের চাপ বা ব্যথা অনুভূত হতে পারে। এই ধরনের ব্যথা অবহেলা করলে বিপদ আরও বেড়ে যেতে পারে।

• মানসিক চাপে বমি বা বমি ভাবঃ অতিরিক্ত স্ট্রেসের সময় শরীরে হরমোনের পরিবর্তন ঘটে, যা রক্তনালী সংকুচিত করে এবং রক্ত জমাট বাঁধার ঝুঁকি বাড়ায়। এর ফলে হঠাৎ বমি বা বমি ভাব দেখা যায়। যদি এর সঙ্গে মাথা ঘোরা, ঝাপসা দেখা বা অজ্ঞান হওয়ার মতো লক্ষণ থাকে, তাহলে এটি স্ট্রোকের সতর্ক সংকেত হতে পারে।
এই ধরনের অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে তা অবহেলা না করে অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। দ্রুত সঠিক চিকিৎসা শুরু হলেই স্ট্রোকের মতো জীবনঘাতী অবস্থা অনেকটাই প্রতিরোধ করা সম্ভব।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?