শুক্রবার ০৩ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | অবসরের বয়স নিয়ে বড় সিদ্ধান্ত নিল এয়ার ইন্ডিয়া, কেন এমন করল টাটা গোষ্ঠী

সুমিত চক্রবর্তী | ০৯ আগস্ট ২০২৫ ১২ : ৩৫Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: এয়ার ইন্ডিয়ার পাইলটদের অবসর বয়স বাড়িয়ে ৬৫ বছর এবং উড়ানবিহীন (নন-ফ্লাইং) কর্মীদের অবসর বয়স বাড়িয়ে ৬০ বছর করা হবে। একটি সংবাদমাধ্যম সূত্রে এই তথ্য জানা গেছে। যদিও এনিয়ে এয়ার ইন্ডিয়া কোনও আনুষ্ঠানিক মন্তব্য করেনি।


বর্তমানে এয়ার ইন্ডিয়ায় পাইলট ও নন-ফ্লাইং কর্মীদের অবসর বয়স ৫৮ বছর। তবে এয়ারলাইনের সিইও ও এমডি ক্যাম্পবেল উইলসনের নেতৃত্বে অনুষ্ঠিত এক টাউনহলে অবসরের বয়স বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। পাইলটদের অবসর বয়স ৬৫ বছর এবং নন-ফ্লাইং স্টাফদের অবসর বয়স ৬০ বছরে উন্নীত করার এই পদক্ষেপ। তাদের অবসরের বয়সকে পূর্বতন ভিস্তারার কর্মীদের সমান করবে।

আরও পড়ুন: পুজোর আগেই সুখবর, রান্নার গ্যাস নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র


তবে এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে এবিষয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি এখনও দেওয়া হয়নি। টাটা গ্রুপের মালিকানাধীন এয়ার ইন্ডিয়ায় প্রায় ২৪,০০০ কর্মী রয়েছেন। যার মধ্যে প্রায় ৩,৬০০ জন পাইলট এবং প্রায় ৯,৫০০ জন কেবিন ক্রু। তবে কেবিন ক্রুদের অবসর বয়স যা বর্তমানে এয়ার ইন্ডিয়ায় ৫৮ বছর সেটি বৃদ্ধি পেয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। সাম্প্রতিক সময়ে কিছু পাইলট ও কেবিন ক্রু এয়ার ইন্ডিয়া ছেড়ে চলে গেছেন।


যদিও এয়ার ইন্ডিয়ায় পাইলটদের আনুষ্ঠানিক অবসর বয়স ৫৮ বছর। তবুও বেশিরভাগ পাইলটদের কার্যকাল ৬৫ বছর পর্যন্ত বাড়ানো হয়েছিল যা বাণিজ্যিক পাইলটদের জন্য ভারতের বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিজিসিএ কর্তৃক অনুমোদিত সর্বোচ্চ সীমা। টাটা ও সিঙ্গাপুর এয়ারলাইন্সের যৌথ উদ্যোগ ভিস্তারা ২০২৪ সালের নভেম্বর মাসে এয়ার ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হয়। এই প্রক্রিয়ার সময়, ভিন্ন ভিন্ন অবসর বয়স নিয়েই এয়ার ইন্ডিয়ার কিছু পাইলটের মধ্যে অসন্তোষ দেখা গিয়েছিল।


প্রসঙ্গত, আগামী ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক রুটে বিমান পরিষেবা পুরোদমে শুরু করছে এয়ার ইন্ডিয়া। আমেদাবাদে ড্রিমলাইনার বিপর্যয়ের পর বেশ কিছু আন্তর্জাতিক উড়ান সাময়িকভাবে স্থগিত রেখেছিল এয়ার ইন্ডিয়া। এরপর যাত্রী সুরক্ষা ও বিমান পরিচালনার মতো বিষয়গুলি নিয়ে অভ্যন্তরীণ পর্যালোচনা শুরু করে টাটা গোষ্ঠীর এই সংস্থাটি। এয়ার ইন্ডিয়ার সিইও ক্যাম্পবেল উইলসন জানিয়েছেন, গত কয়েক সপ্তাহে তাঁদের বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়তে হয়েছে। যার জন্য পরিষেবাতেও সমস্যা হয়েছে। কিন্তু পরিষেবায় ব্যাঘাত কমিয়ে আনা ও অভ্যন্তরীণ ব্যবস্থা সাবলীল করে তোলার জন্য প্রতিনিয়ত কাজ চলছে। ভবিষ্যতে যাত্রীরা আরও ভালো পরিষেবা পাবেন।

উইলসন আরও জানান, ১ আগস্ট থেকে প্রথম ধাপে আংশিকভাবে স্থগিত থাকা আন্তর্জাতিক উড়ান পরিষেবা ফের শুরু করা হয়। আর ১ অক্টোবর থেকে আন্তর্জাতিক পরিষেবা সম্পূর্ণ চালু হয়ে যাবে।  এদিকে, প্যারিস যাওয়ার পথে পাখির ধাক্কায় ‘নাক’ ভাঙল আইবেরিয়া এয়ারলাইন্সের বিমানের। যার ফলে টেক অফের পর ফের বিমানবন্দরে ফিরে আসতে বাধ্য হয় বিমানটি। স্পেনের ওই বিমান সংস্থাটি জানিয়েছে, এয়ারবাসের এ৩২১ মডেলের ওই বিমানটি এক মাস আগেই তাদের হাতে এসেছিল। গত রবিবার মাদ্রিদ এয়ারপোর্ট থেকে বিমানটি টেক অফ করে। তারপরই কোনও বড় পাখির সঙ্গে সেটির ধাক্কা লাগে। তাতে বিমানের সামনের অংশ ও ইঞ্জিনের একাংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। ধাক্কা লাগার ফলে পুরো বিমান কাঁপতে শুরু করে বলে জানিয়েছেন যাত্রীরা।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া