বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | পুজোর আগেই সুখবর, রান্নার গ্যাস নিয়ে বড় পদক্ষেপ নিল কেন্দ্র

সুমিত চক্রবর্তী | ০৯ আগস্ট ২০২৫ ১২ : ০৮Sumit Chakraborty

আজকাল ওয়েবডেস্ক: কেন্দ্রীয় মন্ত্রিসভা সরকার পরিচালিত তেল বিপণন সংস্থাগুলোর জন্য ৩০,০০০ কোটি টাকার ভর্তুকি অনুমোদন করেছে। এই ভর্তুকির উদ্দেশ্য হল ঘরোয়া এলপিজি বিক্রিতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে দেওয়া। ভর্তুকি ১২ কিস্তিতে প্রদান করা হবে।


পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এই ক্ষতিপূরণ তিনটি তেল সংস্থার মধ্যে বিতরণ করবে—ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (IOCL), ভারত পেট্রোলিয়াম কর্পোরেশন (BPCL) এবং হিন্দুস্তান পেট্রোলিয়াম কর্পোরেশন (HPCL)। এই সিদ্ধান্তের লক্ষ্য হল আন্তর্জাতিক এলপিজি মূল্যের পরিবর্তনের প্রভাবে ভোক্তাদের রক্ষা করা এবং সরকারি তেল সংস্থাগুলোর আর্থিক স্বাস্থ্য বজায় রাখা। মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা করেন। তিনি বলেন, বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও তেল-গ্যাস খাতের অনিশ্চয়তার কথা মাথায় রেখেই এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আরও বলেন, মধ্যবিত্তের জন্য এলপিজি গ্যাসকে সাশ্রয়ী রাখতে ৩০,০০০ কোটির ভর্তুকি অনুমোদন দেওয়া হয়েছে। বর্তমান রাজনীতিতে গ্যাসের দাম ওঠানামা করে, আর সেই পরিস্থিতি সামলাতে এই ভর্তুকি প্রদান করা হয়েছে। 

আরও পড়ুন: ১২ বছর হাতে নেই রাখি, ভাই-বোনের এই গল্প শুনলে চোখে জল আসবে


এলপিজি সিলিন্ডার সরকার-নির্ধারিত দামে ভোক্তাদের কাছে বিক্রি হয়। ২০২৪-২৫ অর্থবছরে আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম বেশি ছিল। তবে সরকার সেই বাড়তি মূল্য সাধারণ মানুষের উপর চাপিয়ে দেয়নি। এর ফলে তিনটি সংস্থা আর্থিক ক্ষতির সম্মুখীন হয়। তবুও তারা এলপিজি সিলিন্ডার সরবরাহ অব্যাহত রাখে।


এই ভর্তুকি কোম্পানিগুলিকে অপরিশোধিত তেল ও এলপিজি কেনা, ঋণ পরিশোধ এবং তাদের কার্যক্রমে বিনিয়োগ করতে সাহায্য করবে। একইসঙ্গে দেশের প্রতিটি প্রান্তে এলপিজি সরবরাহ অব্যাহত রাখার লক্ষ্যে সহায়তা করবে। এছাড়াও এটি সরকার পরিচালিত ‘প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা’র মতো বিভিন্ন প্রকল্পের মাধ্যমে প্রতিটি ঘরে এলপিজি পৌঁছে দেওয়ার লক্ষ্য পূরণেও সহায়তা করবে।


প্রসঙ্গত, রান্নার গ্যাসের দাম কয়েক মাস আগেই  বেড়েছে ৫০ টাকা। ৮২৯ টাকা থেকে বেড়ে রান্নার গ্যাসের সিলিন্ডার এখন ৮৭৯ টাকা! সিলিন্ডার পিছু ৫০ টাকা করে দাম বেড়েছে উজ্জ্বলা প্রকল্পেও। উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাসের দাম বেড়ে হচ্ছে ৫৫০ টাকা। 


১৪.২-কেজি গার্হস্থ্য এলপিজি সিলিন্ডারের হার অগাস্ট ২০২৪ থেকে এখনও পর্যন্ত অপরিবর্তিত ছিল। নতুন আর্থিক বছরে জনগণকে স্বস্তি দিতে ১ এপ্রিল তেল বিপণন সংস্থাগুলি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম কমিয়েছে। একটি ১৯ কেজি বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের দাম ৪১ টাকা কমানো হয়েছে। দিল্লিতে, সংশোধিত খুচরো বিক্রয় মূল্য এখন সিলিন্ডার প্রতি ১৭৬২ টাকা দাঁড়িয়েছে।


সম্প্রতি সংসদের সমাপ্তি অধিবেশনে সরকার জানায়,  প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা অধীনে ভর্তুকিযুক্ত এলপিজি পাওয়ার সুবিধাভোগীর সংখ্যা চলতি বছরের ১ মার্চ পর্যন্ত ১০.৩৩ কোটিতে পৌঁছেছে। যেখানে ভারতে মোট সক্রিয় গার্হস্থ্য এলপিজি গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ৩২.৯৪ কোটি। 


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া