বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | ‘অপারেশন আখাল’-এর নবম দিনে বিরাট দুঃসংবাদ, জঙ্গিদের গুলিতে নিহত দুই জওয়ান, আপডেট দিল চিনার কর্পস

কৌশিক রয় | ০৯ আগস্ট ২০২৫ ১০ : ৩৯Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসবাদীদের সঙ্গে সংঘর্ষে শহিদ হয়েছেন দুই সেনা জওয়ান, আহত হয়েছেন আরও দু’জন। শনিবার নবম দিনে পা দিল ‘অপারেশন আখাল’। বলা হচ্ছে, এই অপারেশন উপত্যকার দীর্ঘতম সন্ত্রাসবিরোধী অভিযানের মধ্যে অন্যতম। অভিযানের শুরু থেকে এখনও পর্যন্ত মোট ১০ জন নিরাপত্তা কর্মী আহত হয়েছেন। ভারতীয় সেনার চিনার কর্পস জানিয়েছে, শহিদ জওয়ানরা হলেন ল্যান্স প্রীতপাল সিং এবং সিপাই হরমিন্দর সিং। চিনার কর্পস এক টুইটবার্তায় জানিয়েছে, ‘জাতির সেবায় সর্বোচ্চ আত্মত্যাগকারী সাহসী যোদ্ধা ল্যান্স প্রীতপাল সিং ও সিপাই হরমিন্দর সিংকে স্যালুট। তাঁদের সাহস ও নিষ্ঠা আমাদের চিরকাল অনুপ্রাণিত করবে। ভারতীয় সেনা গভীর শোক প্রকাশ করছে এবং শহিদদের পরিবারের পাশে রয়েছে। অভিযান অব্যাহত’।

উল্লেখ্য এই জঙ্গি দমন অভিযান গত ১ আগস্ট শুরু হয়েছিল। নির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে দক্ষিণ কাশ্মীরের আখাল এলাকার জঙ্গলে নিরাপত্তা বাহিনী চিরুনি তল্লাশি চালায়। তখন থেকেই সন্ত্রাসীদের সঙ্গে সংঘর্ষ চলছে। ইতিমধ্যেই পাঁচজনেরও বেশি সন্ত্রাসবাদী নিহত হয়েছে। সেনা সূত্রে জানা গেছে, অন্তত তিনজন সন্ত্রাসবাদী এখনও ঘন জঙ্গলের মধ্যে প্রাকৃতিক গুহার মতো আস্তানায় লুকিয়ে রয়েছে। ঘন জঙ্গল, পাথুরে এলাকা ও গুহার মতো আশ্রয় সেনার অভিযানে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ড্রোন, হেলিকপ্টার ও প্যারা কমান্ডো ব্যবহার করে সন্ত্রাসবাদীদের খোঁজ চলছে। অভিযান শুরুর পর থেকেই এলাকায় তীব্র গুলি বিনিময় ও বিস্ফোরণের ঘটনা ঘটছে। সেনার মুখোমুখি হচ্ছে অত্যাধুনিক নাইট-ভিশন ডিভাইস ও লং-রেঞ্জ রাইফেল সজ্জিত লস্কর-ই-তইবা সন্ত্রাসবাদীরা। আখাল গ্রামের বহু বাসিন্দা নিরাপদ স্থানে সরে গেছেন। শিশু ও মহিলারা বিশেষভাবে আতঙ্কিত। জরুরি পরিস্থিতিতে সাহায্যের জন্য স্থানীয় প্রশাসন নোডাল অফিসার নিয়োগ করেছে।

প্রসঙ্গত, পহেলগাঁওয়ের হামলার পর জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে। সেই হামলায় পাক মদতপুষ্ট সন্ত্রাসবাদীরা ২৬ জন সাধারণ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল। তার পাল্টা অপারেশন সিঁদুরে পাকিস্তানের একাধিক জঙ্গিঘাঁটি তছনছ করে দিয়েছিল ভারতীয় সেনা। ‘অপারেশন আখাল’ শুরু হয় ‘অপারেশন মহাদেব’-এর ঠিক পরদিন। পহেলগাঁও হত্যাকাণ্ডের লস্কর জঙ্গিদের শ্রীনগরের দাচিগাম এলাকায় নিরাপত্তা বাহিনী খতম করে। ২৯ জুলাই, ‘অপারেশন শিব শক্তি’তে আরও দুই সন্ত্রাসবাদীকে হত্যা করা হয়। সব মিলিয়ে, ২২ এপ্রিলের হামলার পর থেকে প্রায় ২০ জন হাইপ্রোফাইল সন্ত্রাসবাদীকে নির্মূল করেছে নিরাপত্তা বাহিনী। উল্লেখ্য, গোপন সূত্রে খবর পেয়ে এর আগে ভারতীয় সেনা এবং জম্মু ও কাশ্মীর পুলিশ যৌথভাবে অপারেশন মহাদেব শুরু করে। ভারতীয় সেনার চিনার কর্পস তাদের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে অপারেশন মহাদেব সম্পর্কে তথ্যও দেয়।

একটি পোস্টে তারা জঙ্গিদের তল্লাশিতে ওপি মহাদেব চালুর কথা জানায়। পরে আরও একটি পোস্টের মাধ্যমে তারা সোশ্যাল মিডিয়ায় জানায়, ‘তীব্র গুলির লড়াইয়ে তিন সন্ত্রাসী নিহত হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে’। এর আগে গত ২২ এপ্রিল পহেলগাঁও হামলায় ভূস্বর্গ ভয়ঙ্কর হয়ে উঠেছিল সেদিন। নৃশংস জঙ্গি হামলায় রক্তাক্ত হয়েছিল উপত্যকা। প্রাণ গিয়েছিল ২৬ জন সাধারণ মানুষের। ৭ মে পহেলগাঁও হামলার প্রত্যাঘাত হানে ভারত। অপারেশন সিঁদুর। ১৯৭১-এর পর প্রথমবার একযোগে তিন সেনা বাহিনীর হামলা পাকিস্তানের উপর। অপারেশন সিঁদুরের পরেই, জানানো হয়, বুধবার, রাত ১টা ৪৪ নাগাদ হামলা চালায় ভারতীয় বাহিনী। হামলা চালানোর পর সেনাবাহিনী বিবৃতিতে স্পষ্ট জানায়, পাকিস্তান এবং পাক অধিকৃত জঙ্গিঘাঁটিগুলিতে আক্রমণ চালানো হয়েছে, যেখানে ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করা হয়েছিল এবং হামলার নির্দেশ দেওয়া হয়েছিল।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া