বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | ভাইয়ের ডায়াবেটিস? রাখিতে মিষ্টি খেয়েও এক ফোঁটা বাড়বে না সুগার, কোন কৌশলে থাকবেন চিন্তামুক্ত?

নিজস্ব সংবাদদাতা | ০৯ আগস্ট ২০২৫ ১০ : ৩১Soma Majumder

যে কোনও আনন্দ উৎসবের সঙ্গে খাওয়া-দাওয়া অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিশেষ করে বাঙালির বারো মাসে তেরো পার্বণ যেন কব্জি ডুবিয়ে ভূরিভোজ না করলে সম্পূর্ণই হয় না। সকালে বিরিয়ানি তো রাতে চাইনিজ। আর এসবের মধ্যেই মিষ্টির জায়গা কিন্তু কেউ নিতে পারে না। বিশেষ করে রাখির মতো অনুষ্ঠানে মিষ্টি খাওয়ানোর রীতি রয়েছে। এদিকে ডায়াবেটিস থাকলে মিষ্টি খাওয়ায় নিষেধাজ্ঞা! তবে জানেন কি বোন-দিদির হাতে মিষ্টি খেয়েও সুগার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। যার জন্য শুধু মেনে চলতে হবে কয়েকটি সহজ টিপস। 

মিষ্টি বা চিনি খেলে ডায়াবিটিস হয় এমন ধারণা প্রচলিত রয়েছে। তাই অনেকেই ডায়াবিটিস হবে, এই ভয়ে মিষ্টি খাওয়া থেকে বিরত থাকেন। কিন্তু মিষ্টি খেলেই সুগার বেড়ে যাবে, এই ধারণা কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, ডায়াবেটিস মানে জীবন থেকে পছন্দের সব বাদ চলে গেল, এমনটা নয়। কিন্তু রক্তে শর্করা বাড়তে শুরু করলে তখন মিষ্টি খাওয়ায় রাশ টানতে হবে বই কি! গবেষণা বলছে, চিনি বা চিনি জাতীয় খাবার থেকে রক্তে শর্করা বেশি মাত্রায় বাড়ে ঠিকই। তবে বেশি চিনি শুধু ডায়াবেটিসের রোগীদের জন্য নয়, যে কারও জন্যই বিষ। তাই ডায়াবেটিসের ভয়ে মিষ্টি-প্রেমীরা একেবারেই বঞ্চিত থাকার প্রয়োজন নেই। রাখির মতো উৎসবের দিনে মিষ্টিমুখ না করলেই নয়, তাই ডায়াবেটিসের রোগীরা কয়েকটি নিয়ম মেনে চললেই চিন্তামুক্ত থাকতে পারবেন। যেমন- 

আরও পড়ুনঃ মাঝেমাঝেই কাঁপছে চোখের পাতা? শুভ-অশুভ ছাড়ুন, আসল কারণ জানলে আঁতকে উঠবেন

•    বোন বা দিদি রাখি পরানোর পর মিষ্টি খাওয়া হয়েই যায়। সেক্ষেত্রে ডায়াবিটিস রোগীরা ভাজা মিষ্টি এড়িয়ে চলুন। কারণ এই ধরনের মিষ্টি ব্লাড সুগারের মাত্রা অনেকটা বাড়িয়ে দিতে পারে। ঠিক একইভাবে খাওয়া যাবে না রসের মিষ্টি। তার বদলে খেতে পারেন হালকা মিষ্টিযুক্ত সন্দেশ। যদি রসালো মিষ্টিও খেতে খুবই ইচ্ছে করে তাহলে দিনে একটা খান। এখন বেশিরভাগ দোকানেই সুগার ফ্রি দেওয়া মিষ্টি বানায়। খেতেও দারুণ। তেমন মিষ্টি খেতে পারেন।

•    মিষ্টি খাওয়া একটু বেশি হয়ে গেলে ভয় পেয়ে লাভ নেই। বরং এদিন কার্বোহাইড্রেট কম খান। ভাত-রুটি পরিমাণে কম কিংবা একেবারে বাদ দিতে পারেন। কার্বোহাইড্রেট বাদ দিলেও ব্যালান্স ঠিক থাকবে। ফাইবার, ভিটামিন খনিজ সমৃদ্ধ ফল খেতে পারেন। 

•    ডায়াবেটিস রোগীদের পরিমিতি বোধ থাকাটা খুবই জরুরি। অর্থাৎ দোকানের মিষ্টি খান বা বাড়ির, দিনে একটার বেশি খাওয়া চলবে না। রাখির মতো দিনে মিষ্টি খাওয়া হলে ওইদিন চা ও কফিতে চিনি ও দুধ মেশানো বন্ধ রাখুন। বদলে গ্রিন টি কিংবা ভেষজ চা খেতে পারেন। চকোলেট, আইসক্রিম, চাটনির মতো কোনও মিষ্টি খাবারও যতটা সম্ভব কম খান।

•    মিষ্টি খেলেও ঘাম ঝরিয়ে খানিকক্ষণ হেঁটে নিন। বিশেষ করে পরদিন ৩০ মিনিট ব্যায়াম করা জরুরি। আর যাঁরা ব্যায়াম করেন না, তাঁরা ৪৫ মিনিট অবশ্যই হাঁটুন। এছাড়াও সময় মতো খান ওষুধ।

•    উৎসবের দিন হোক বা অন্যদিন সুগার বেড়ে যাওয়ার কোনও রকম লক্ষণ অনুভব করলে অবশ্যই সচেতন থাকুন। সময় মতো চিকিৎসকের পরামর্শ নিন।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া