বুধবার ২৯ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

দেশ | এক বছরেই ছুঁয়েছে মাইলফলক, আধার কার্ডের ফেস রেকগনিশন প্রযুক্তিতে কত মানুষ লাইন দিয়েছেন জানেন?

কৌশিক রয় | ০৯ আগস্ট ২০২৫ ১০ : ১৫Kaushik Roy

আজকাল ওয়েবডেস্ক: ভারতের ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া (UIDAI) আধারের ফেস অথেন্টিকেশন প্রযুক্তিতে এক ঐতিহাসিক মাইলফলক স্পর্শ করেছে। ২০২৫ সালের জুলাই মাসে এই প্রযুক্তির মাধ্যমে রেকর্ড ১৯.৩৬ কোটি লেনদেন সম্পন্ন হয়েছে, যা গত বছরের একই মাসের (৫.৭৭ কোটি লেনদেন) তুলনায় প্রায় তিন গুণ বেশি। এই বছরের জুলাইয়ের তথ্য অনুযায়ী, ২০২৫ সালের জুন মাসের তুলনায় লেনদেন বেড়েছে ২২%। মাসের প্রথম দিন অর্থাৎ ১ জুলাই সারাদিনে ১.২২ কোটি লেনদেন হয়েছে। যা গত ২০২৫ সালের ১ মার্চ হওয়া পূর্বের সর্বোচ্চ ১.০৭ কোটির রেকর্ড ভেঙে দেয়।

বর্তমানে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন দপ্তর, আর্থিক প্রতিষ্ঠান, তেল বিপণন সংস্থা এবং টেলিকম অপারেটরসহ প্রায় দেড়শোরও বেশি সংস্থা আধারের কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত ফেস অথেন্টিকেশন ব্যবহার করছে নিরাপদ ও নির্বিঘ্ন সেবা প্রদানের জন্য। এই প্রযুক্তি অ্যান্ড্রয়েড ও আইওএস উভয় প্ল্যাটফর্মেই কাজ করে। এমনকি, সামাজিক কল্যাণেও বেড়েছে আধারের ব্যবহার। সামাজিক কল্যাণ খাতে, ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম (NSAP)-এ আধারের ফেস অথেন্টিকেশন যুক্ত হয়েছে, যার ফলে সুবিধাভোগীরা এখন নিরাপদ ও সম্পূর্ণ ডিজিটাল উপায়ে সামাজিক নিরাপত্তা ভাতা পাচ্ছেন। জুলাই মাসে এই সুবিধা ব্যবহার করেছেন ১৩.৬৬ লক্ষ NSAP সুবিধাভোগী। শিক্ষা ও নিয়োগ খাতেও আধারের প্রয়োগ বেড়েছে অনেকটাই। ন্যাশনাল মেডিকেল কমিশনের অধীনে থাকা ৮৫০টি মেডিকেল কলেজ ও প্রতিষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থীদের উপস্থিতি নথিভুক্ত করতে এই প্রযুক্তি চালু হয়েছে।

কেন্দ্রীয় নিয়োগ সংস্থা যেমন স্টাফ সিলেকশন কমিশন (SSC) ও রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড (RRB) প্রার্থীদের যাচাইয়ের জন্যও ব্যবহার করা হয়ে থাকে আধারের ফেস অথেন্টিকেশন। সব ধরনের আধার অথেন্টিকেশন মিলিয়ে ২০২৫ সালের জুলাই মাসে মোট ২২১ কোটি লেনদেন হয়েছে। যা বছরে ৩.৮% বৃদ্ধির ইঙ্গিত দিচ্ছে। এদিকে, আধার ই-কে ওয়াইসি (e-KYC) লেনদেন দাঁড়িয়েছে ৩৯.৫৬ কোটি, যা ব্যাঙ্কিং ও আর্থিক পরিষেবায় কাগজপত্র কমিয়ে এবং গ্রাহক অভিজ্ঞতা উন্নত করে দক্ষতা বাড়িয়েছে। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়ার মতে, এই বিপুল বৃদ্ধি প্রমাণ করছে যে আধার দেশের কোটি মানুষের জীবনে সহজতা, স্বেচ্ছাসেবামূলক পরিষেবার প্রাপ্যতা এবং সরকারি সুবিধা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে ক্রমশ বড় ভূমিকা নিচ্ছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সোশ্যাল মিডিয়া