বুধবার ২৯ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
রজত বসু | ০৯ আগস্ট ২০২৫ ০৯ : ৫০Rajat Bose
আজকাল ওয়েবডেস্ক: থামবে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ? শুল্ক যুদ্ধ বন্ধ করবেন ট্রাম্প? এই সব প্রশ্নের উত্তর মিলতে পারে আগামী ১৫ আগস্ট। ভারতের স্বাধীনতা দিবসের দিনই মুখোমুখি বৈঠকে বসছেন আমেরিকা ও রাশিয়ার প্রেসিডেন্ট। এই বৈঠকের দিকেই এখন নজর বিশ্বের।
শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা করেন যে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তিনি আলাস্কায় সাক্ষাৎ করবেন। ইউক্রেনের যুদ্ধ থামাতে মস্কো ও কিয়েভের কাছে তিনি বিশেষ চুক্তিও উপস্থাপন করার ইঙ্গিত দেন। যদিও ক্রেমলিনের তরফে এখনও ট্রাম্প–পুতিনের বৈঠকের দিন বা স্থান নিয়ে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
এটা ঘটনা, ট্রাম্প যখন পুতিনের সঙ্গে সাক্ষাৎ ও বৈঠকের ঘোষণা করছেন, ঠিক তার আগেই রাশিয়ার প্রেসিডেন্ট কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে। একদিকে যেখানে রাশিয়া–ইউক্রেনের যুদ্ধ থামাতে চাইছেন ট্রাম্প। তার জন্য এত তোড়জোড়। সেখানেই আবার রাশিয়া থেকে তেল কেনার ‘অপরাধে’ ভারতের উপরে ৫০ শতাংশ শুল্ক চাপিয়ে দিতে দু’বার ভাবেননি। এবার ট্রাম্প–পুতিনের বৈঠক কোন দিকে মোড় নেয়, তার দিকে নজর সকলের। এই বৈঠক ভারতের উপরেও বিশেষ প্রভাব ফেলতে পারে, তা সে শুল্কের দিক থেকেই হোক বা ভারত–আমেরিকা এবং ভারত–রাশিয়া সম্পর্কের সমীকরণের দিক থেকেই হোক।
প্রসঙ্গত, এর আগে তিন দফায় রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে যুদ্ধ থামানো নিয়ে কথা বলেছেন ট্রাম্প। কিন্তু কোনও আলোচনাই সেভাবে ফলপ্রসূ হয়নি। গত মাসেই সংঘর্ষবিরতিতে রাজি হলেও, রাশিয়া তার আগ্রাসন, গোলাগুলি হামলা বন্ধ করেনি। আলাস্কায় এই বৈঠক ২০২১ সালে জেনেভা বৈঠকের পর প্রথমবার হবে যে রাশিয়া ও আমেরিকার প্রেসিডেন্ট মুখোমুখি আলোচনায় বসবেন। একাধিকবার ফোনে কথা হলেও, শেষবার ২০১৯ সালে জাপানে জি২০ সামিটের সময়ই ট্রাম্প ও পুতিন একসঙ্গে আলোচনা করেছিলেন।
এটা ঘটনা, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ভারতীয় পণ্যের ওপর সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের ঘোষণা করার পর ভারত সরকার এটিকে অযৌক্তিক বলে জানিয়েছে। ভারত স্পষ্ট জানিয়েছে যে, অনেক দেশই নিজেদের জাতীয় স্বার্থে রাশিয়া থেকে তেল আমদানি করছে এবং শুধুমাত্র ভারতকে শাস্তি দেওয়া ন্যায়সঙ্গত নয়।
যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্ক নীতির পরেও দমবে না ভারত। স্পষ্ট জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারত কখনই তার কৃষক এবং মৎস্যজীবীদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। আশঙ্কা প্রকাশ করে তিনি বলেছেন, এই নীতির জন্য তাঁকে হয়তো ‘মূল্য চোকাতে হবে’, তবু তিনি কৃষকদের জন্য তা করতে প্রস্তুত।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘আমাদের কাছে দেশের কৃষকদের স্বার্থই সর্বোচ্চ অগ্রাধিকার পায়। ভারত কখনও কৃষক, জেলে এবং দুগ্ধ চাষীদের স্বার্থের সঙ্গে আপোস করবে না। আমি জানি এর জন্য আমাদের অনেক মূল্য দিতে হবে এবং আমি এর জন্য প্রস্তুত। ভারত এর জন্য প্রস্তুত।’
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
গর্ভাবস্থায় অ্যালকোহল সেবনের ফল মারাত্মক, পরিবর্তনে হতে পারে শিশুর মস্তিষ্কের রসায়নের
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
হ্যালোইনের ভূতে কলকাতা কাঁপে! বিদেশি হুল্লোড় শিশুমনের আলো না আঁধার?
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?