শনিবার ০৪ এপ্রিল ২০২৬

সম্পূর্ণ খবর

লাইফস্টাইল | প্রেমিক বা প্রেমিকা আর ভালবাসছে না? সঙ্গীর কোন কাজগুলি দেখে বুঝবেন সম্পর্কে ফুরিয়ে আসছে প্রেম

Reporter: নিজস্ব সংবাদদাতা | লেখক: সঞ্চারী কর ০৮ আগস্ট ২০২৫ ২০ : ১৫Sanchari Kar

সম্পর্কে আছেন। মনপ্রাণ দিয়ে সঙ্গীকে ভালবাসছেন। তার প্রতি সব কর্তব্যও পালন করছেন। অথচ মনে হচ্ছে উল্টো দিকের মানুষটার থেকে সেই ভালবাসা আর পাচ্ছেন না। সম্পর্কটা থাকলেও হারিয়ে যাচ্ছে প্রেম। কী ভাবে বুঝবেন সঙ্গীর মনে আপনার জায়গা ক্রমশ কমে আসছে?

মনোমালিন্য, ঝগড়া আগেও হত। চলত ব্লক-আনব্লক খেলা। কখনও আবার তুমুল চেঁচামেচি। তবে অভিমানের বরফ গলতে লাগত না বেশি সময়। কিছুক্ষণ পরেই আপনার সঙ্গীর রাগ কমত। আপনারা কাছাকাছি আসতেন। বা ভালবাসার মানুষের রাগ ভাঙাতে বেগ পেতে হত না বিশেষ। কিন্তু সেই সমীকরণ যদি বদলায়, বুঝতে হবে ভালবাসায় ভাটা পড়েছে। আপনার সঙ্গী যদি সব বিষয়েই নিরুত্তাপ থাকেন, এমনকি কলহেও নিশ্চুপ থেকে যান, তবে বুঝে নিতে হবে সম্পর্কে প্রতি মায়া হারিয়েছেন তিনি।

সারাদিন ব্যস্ত থাকলেও রাতে একসঙ্গে সময় কাটানোর জন্য মুখিয়ে থাকতেন দু’জনেই। এখন আর রাতে বাড়ি ফিরতে চাইছেন সঙ্গী? এমনকি ফোন-ভিডিও কলেও অনীহা? এক বা দু’দিন এমনটা হতেই পারে। কিন্তু সাময়ির এই অনীহা যদিও অবহেলায় পরিণত হয়, তা হলে বুঝবেন ভালবাসার মানুষটির আপনার প্রতি টান কমছে।

কাজ হোক বা দিনের খুঁটিনাটি, মনের মানুষটি আপনার সঙ্গে ভাগ করে নিতেন সব। অথচ এখন প্রশ্ন করলেও মেলে না উত্তর। নিজেকে যেন ক্রমশ গুটিয়ে নিতে চাইছেন তিনি। এমনটা হলে বুঝবেন সম্পর্ক শেষের শুরু।

আগে যে মানুষটি কথায় কথায় ভালবাসা প্রকাশ করতেন, তিনি যদি সম্পূর্ণ ভাবে দূরে যান, তা হলে সম্পর্কে কোথাও ফাঁক আছে বলে ধরে নেওয়া যেতে পারে।

শারীরিক ঘনিষ্ঠতা সম্পর্ককে আরও মজবুত করে। কিন্তু আপনার স্পর্শ যদি তার আর ভাল না লাগে বা কোনও ভাবে আপনাকে এড়িয়ে যান, তা হলে বুঝতে হবে আপনার প্রতি তার আগ্রহ কমেছে।

আপনার সঙ্গী ভবিষ্যতের যদি পরিকল্পনা করা এড়িয়ে যান, তাহলে এটি একটি লক্ষণ হতে পারে যে আপনার সঙ্গী সম্পর্কটি শেষ করতে চান।

সুস্থ সম্পর্কের কথোপকথন  গুরুত্বপূর্ণ।  আপনার সঙ্গী যদি নিজের মনের কথা প্রকাশ করতে দ্বিধাগ্রস্ত হয়ে পড়েন এবং আপনিও একই দ্বিধা বোধ করেন, তাহলে যোগাযোগের অভাবের বিষয়টি উত্থাপন করুন এবং যত তাড়াতাড়ি সম্ভব আপনার সঙ্গীর সঙ্গে এটি সমাধান করুন। অন্যথায়, আপনার সম্পর্ক বিষাক্ত হয়ে উঠতে পারে এবং শেষ হয়ে যেতে পারে।

গভীর রাতে ফোন, দীর্ঘ মেসেজ এবং স্বতঃস্ফূর্ত ডেট - এই সবই প্রমাণ করে যে দু’জন ব্যক্তি একটি সম্পর্কে কতটা আগ্রহী। যখন এই ধরনের জিনিসগুলি কমে যায়, রোজকার কথা একঘেয়ে লাগে, বুঝবেন সম্পর্কে প্রেমের ঘাটতি দেখা দিয়েছে।


নানান খবর

এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি

হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও

কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী

নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের

স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে

কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?

ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি

৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের

ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার

পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা

রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক

বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?

সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?

‘‌কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’‌, অকপট হরমন

ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া

পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত

ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির 

এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল

ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের

যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা

নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ

২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ

‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?

সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?

সোশ্যাল মিডিয়া