বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬
সম্পূর্ণ খবর
নিজস্ব সংবাদদাতা | ০৮ আগস্ট ২০২৫ ২০ : ১৪Soma Majumder
কথায় বলে, সবকিছুকে বাগে আনা গেলেও, মনের নিয়ন্ত্রণ সহজ নয়! তাই তো বিচ্ছেদের পর তিক্ততা থাকলেও প্রাক্তনকে ভোলা যায় না। আসলে একসময়ে যে আপনার অনেকটা জুড়ে ছিল, একদিন আচমকাই তাঁকে অপরিচিতর তালিকায় জায়গা দিতে পারেন না অনেকেই। বছরের পর বছর কেটে গেলেও প্রাক্তনকে ভুলতে না পারা, অস্বাভাবিক কিছু নয়! যদিও ধীরে ধীরে মনের কষ্ট কম হতে থাকে। সময় যত গড়াতে থাকেই ততই প্রাক্তনকে মুছে ফেলা যায়। কিন্তু জানলে অবাক হবেন এশুধুই মনের কারসাজি নয়, রয়েছে বিজ্ঞানের ব্যাখ্যাও। এমনকী ঠিক কতদিনে প্রাক্তনের থেকে পুরোপুরি নিজেকে সরিয়ে নেওয়া যায়, তার হিসাবও দিয়েছেন বিজ্ঞানীরা।
প্রাক্তন সঙ্গীর কাছ থেকে সম্পূর্ণরূপে আবেগগতভাবে বিচ্ছিন্ন হতে প্রায় আট বছর সময় লাগে। গবেষকরা আবিষ্কার করেছেন যে মানসিক সংযুক্তির "অর্ধ-জীবন" চার বছর, যার অর্থ ৪ বছর পরে আপনি ৫০ শতাংশ প্রাক্তনের প্রতি টান অনুভব করেন। যা প্রায় ২৫ শতাংশ কমে যায় আট বছর পর। এর পিছনে ঠিক কী যুক্তি রয়েছে? আসলে প্রেমের সম্পর্ক আপনার মস্তিষ্কে প্রকৃত স্নায়ুপথ তৈরি করে। সংযোগ যত গভীর হয়, এই পথগুলো তত শক্তিশালী হয় এবং স্বাভাবিকভাবেই এগুলো ম্লান হতে তত বেশি সময় লাগে। ফলে বিচ্ছেদ হওয়ার পরও প্রাক্তনকে ভুলতে না পারা দুর্বলতা নয়, এটি জীববিজ্ঞান বলে ব্যাখ্যা করেছেন বিজ্ঞানীরা।
যদি আপনি বছরের পর বছর প্রাক্তনের প্রেমের অনুভূতি অনুভব করেন, তাহলে সেটি সম্পূর্ণ স্বাভাবিক। শরীরের মতো মনেরও ক্ষত সারতে খানিকটা সময় লাগে। তাই এই গবেষণাটি মনের নিরাময় প্রক্রিয়াকে বৈধতা দিয়েছে। শুধু তাই নয়, নতুন সম্পর্ক গড়ে তোলার মতো বেশ কয়েকটি কৌশল প্রাক্তনকে দ্রুত ভুলতে সাহায্য করে। নচেৎ বিচ্ছেদের পর এটি খুবই ধীর প্রক্রিয়া হওয়া স্বাভাবিক বলে মত বিজ্ঞানীদের।

একথা ঠিকই, প্রাক্তনকে ভুলে যেতে কতদিন লাগবে, তার কোনও নির্দিষ্ট সময়সীমা নেই। এটি নির্ভর করে ব্যক্তিগত অভিজ্ঞতার ওপর, সম্পর্ক কত গভীর ছিল এবং ব্রেকআপের কারণের ওপর। কারও কারও ক্ষেত্রে কয়েক মাস লাগতে পারে, আবার কারও বছরের পর বছর। তবে মোটামুটি আট বছরের পর থেকেই প্রাক্তনের প্রতি টান কম অনুভব হতে থাকে। এক্ষেত্রে কয়েকটি কৌশল অবলম্বন করে দেখতে পারেন। যেমন- যোগাযোগ বন্ধ করুন অর্থাৎ প্রাক্তন সঙ্গীর সঙ্গে সব ধরনের যোগাযোগ রাখুন, নিজেকে সময় দিন, পরিস্থিতি মেনে নেওয়ার চেষ্টা করুন, নতুন কিছু শুরু করতে পারেন, অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিন, সর্বশেষে পেশাদার সাহায্য নিতে পারেন।
নানান খবর
এবার রুপো বন্ধক রেখেও মিলবে ঋণ, জেনে নিন খুঁটিনাটি
হ্যালোউইনের সন্ধ্যায় ‘সবথেকে মিষ্টি ভ্যাম্পায়ার’-এর সন্ধান দিলেন আয়ুষ্মান, দেখলে মন গলবে আপনারও
কলকাতায় ম্যানহোল থেকে পচা গলা দেহ উদ্ধার! ঘটনা ঘিরে চরম চাঞ্চল্য, আতঙ্কে এলাকাবাসী
নির্ভুল ভোটার তালিকা তৈরির দাবিতে কমিশনকে ১৩ দফা চিঠি মহম্মদ সেলিমের
স্ত্রীর প্রসবের সময়ে এ কী কাণ্ড? হাসপাতালেই মামাকে পিটিয়ে মারল যুবক, হাড়হিম ঘটনা এই শহরে
কলকাতা চলচ্চিত্র উৎসবে সুমন মৈত্রর 'অ২', ছবিতে ঋত্বিক-যোগ প্রসঙ্গে কী জানালেন পরিচালক?
ভারত জিতলে জেমাইমার গিটারের সুরের সঙ্গে তাল মিলিয়ে গান গাওয়ার আবদার জুড়লেন সানি
৪ নভেম্বর থেকে এসআইআর ক্যাম্প তৃণমূলের, বিএলও-কে এক মিনিটও একা না ছাড়া যাবে না, ভার্চুয়াল বৈঠকে নির্দেশ অভিষেকের
ছিলেন ক্রিকেটার, অধিনায়ক ও সাংসদ, এবার মন্ত্রীও হয়ে গেলেন আজহার
পাহাড়ে প্রবল বৃষ্টি, দুধিয়ার হিউম পাইপ সেতুর নিচে ফুলে উঠছে বালাসন খোলা নদী, বাড়ছে বন্যার আশঙ্কা
রণবীরের স্ত্রী হয়েও কাপুর পরিবারে একঘরে আলিয়া? এক পোস্টে তোলপাড় চারদিক, শুরু নয়া বিতর্ক
বাঙালিয়ানাকে দৃঢ়ভাবে হাতিয়ার করেই বদলাচ্ছে ‘হইচই’, ‘বোল্ডলি বাঙালি’-র উদ্যোগে সামিল কোন কোন তারকা?
সোনামণিকে 'স্পেশাল' তকমা দিলেন প্রতীকের মা! খুব তাড়াতাড়িই প্রেম পরিণতি পেতে চলেছে জুটির?
‘কোচের একটা কথাই বদলে দিয়েছিল মানসিকতা’, অকপট হরমন
ধস নামালেন জস, মেয়েদের ইতিহাস গড়ার পরের দিনই অস্ট্রেলিয়ার কাছে ল্যাজেগোবরে হল টিম ইন্ডিয়া
পাকিস্তানের পাশে চীন, সমস্যায় পড়তে পারে ভারত
ভারত–অস্ট্রেলিয়া সেমিফাইনালে রেকর্ডের ছড়াছড়ি, জেমাইমাই গড়লেন একগুচ্ছ নজির
এখনও কাপ পাননি সূর্যরা, এরই মধ্যে আরও একটি এশিয়া কাপ চলে এল
ভারতের কাছে হারের পরেই অবসরের ইঙ্গিত অজি অধিনায়কের
যে মেয়েটা বিয়ে না করে ফুটবলার হতে চায়, তার চোখে সন্ধ্যাতারা হয়ে ফুটুন জেমাইমা
নিউরো সার্জারিতে নতুন দিশা, ইন্টারভেনশনাল রেডিওলজিতে লাগছে না কাটাছেঁড়া, বিনা অস্ত্রোপচারেই সারছে মস্তিষ্কের জটিল রোগ
২০০২ সালের ভোটার তালিকা খুঁজছেন? রাজ্যের সিইও দপ্তরের ওয়েবসাইট নিষ্ক্রিয়, তাহলে পাবেন কোথায়? রইল হদিশ
‘ইন্ডাস্ট্রির বৃহত্তর স্বার্থের জন্য নিজের স্বার্থের কথা ভাবলে চলে না’ বড়দিন থেকে নিজের ছবি পিছনো নিয়ে আর কী বললেন শিবপ্রসাদ?
সলমনের 'ভয়ে' কেন পিছু হটেছিলেন প্রভাস? এবার 'মঞ্জুলিকা' হবেন অনন্যা পাণ্ডে?